Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

আবহাওয়ার পরিবর্তনে শুষ্ক হচ্ছে ত্বক, এই সময় ব়্যাশ-চুলকানির হাত থেকে বাঁচবেন কীভাবে?

আবহাওয়ার পরিবর্তনে শুষ্ক ত্বক ও চুলকানি বাড়ছে। এই সময় কীভাবে ত্বককে হাইড্রেট রাখা যায় এবং র‍্যাশ থেকে মুক্ত থাকা যায়, জেনে নিন।

আবহাওয়ার পরিবর্তনে শুষ্ক হচ্ছে ত্বক, এই সময় ব়্যাশ-চুলকানির হাত থেকে বাঁচবেন কীভাবে?

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 17 October 2025 14:56

দ্য ওয়াল ব্যুরো: ঠাকুর জলে পড়লেই আবহাওয়ার পরিবর্তন হয়। এই কথা সত্যি করে বদলাচ্ছে আর্দ্রতা কমতে শুরু করেছে রাজ্যের প্রায় সব প্রান্তেই। শুষ্ক আবহাওয়া মানেই ত্বকের সমস্যা। অনেকের লাল লাল র‍্যাশ, চুলকানি দেখা দেয়। বিশেষ করে সেনসিটিভ স্কিন হলে বা আগে থেকেই একজিমা, ডার্মাটাইটিসে আক্রান্ত হলে এই সময় স্কিন ভীষণ খসখসে হয়ে যায়।

কেন হয় এই সমস্যা,কীভাবেই বা এর থেকে মুক্তি পাওয়া যাবে, জানালেন ডার্মাটোজিস্টরা।

কেন হয় র‍্যাশ ও চুলকানি?

ডার্মাটোলজিস্ট ডঃ অর্পিতা মিত্র মনে করেন, শুষ্ক আবহাওয়ায় ত্বকের প্রাকৃতিক তেল কমে যায়। ফলস্বরূপ ত্বক লাল হয়ে যায় বা চুলকায়। গরম জল বা হারশ সাবান ব্যবহার করলে এই সমস্যা আরও বেড়ে যায়। এছাড়া, ঠান্ডা পরিবেশেও ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায়।

ঘরে বসে যত্নের টিপস

  • হাইড্রেশন: দিনে অন্তত দু'বার হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন ডার্মাটোলজিস্ট
  • সাবান ও স্নান: খুব গরম জল বা রাফ সাবান এড়িয়ে চলুন। হালকা, ময়েশ্চারাইজিং সোপ ব্যবহার করুন, গ্লিসারিন সাবার বেছে নিতে পারেন
  • সঠিক জামা কাপড় বেছে নিন: সুতির বা হালকা কাপড় পরুন, যা ত্বকে ঘষা খাবে না
  • প্রাকৃতিক অয়েল: নারকেল বা আর্গান অয়েল ত্বককে কোমল রাখতে সাহায্য করে
  • জল পান: পর্যাপ্ত জল পান করলে ত্বক ভিতর থেকে হাইড্রেট থাকে।

কখন ডাক্তার দেখাবেন?

যদি র‍্যাশ দীর্ঘস্থায়ী হয়, সংক্রমণের মতো লাল দানা দেখা দেয়, বা চুলকানি বেড়ে যায়, দ্রুত ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।

ডঃ অর্পিতা বলছেন, 'ত্বকের যত্নে নিয়মিত হাইড্রেশন ও সঠিক ময়েশ্চারাইজিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে রুটিন সামঞ্জস্য করা গেলে শুষ্ক ত্বক ও র‍্যাশের সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা যায়।'

শীতের আগেই ত্বককে সুস্থ ও কোমল রাখতে এই সহজ নিয়মগুলো অনুসরণ করলে র‍্যাশ ও চুলকানি থেকে মুক্ত থাকা সম্ভব।


```