Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্ল লেস ঝকঝকে ত্বকের জন্য সারা মেনে চলেন কয়েকটি জিনিস, শেয়ার করলেন ভক্তদের সঙ্গে

 একটুও দাগ ছোপ নেই। মেকআপও করেন না তেমন। এমন উজ্জ্বল ত্বকের রহস্য চর্চায়। কী করেন এর জন্য সারা? সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রশ্নের ঝড়।

ফ্ল লেস ঝকঝকে ত্বকের জন্য সারা মেনে চলেন কয়েকটি জিনিস, শেয়ার করলেন ভক্তদের সঙ্গে

সারা তেন্ডুলকর (ফাইল ছবি)

গার্গী দাস

শেষ আপডেট: 30 August 2025 16:16

দ্য ওয়াল ব্যুরো: সারা তেন্ডুলকরের স্কিন দেখলে অনেকেরই হিংসে হয়। ঝকঝক ফ্ল লেস স্কিন। একটুও দাগ ছোপ নেই। মেকআপও করেন না তেমন। এমন উজ্জ্বল ত্বকের রহস্য চর্চায়। কী করেন এর জন্য সারা? সোশ্যাল মিডিয়ায় উঠেছে প্রশ্নের ঝড়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের স্কিনকেয়ার রুটিন খোলাখুলি জানালেন তিনি। ২৭ বছরের সারা, যিনি সম্প্রতি নিজস্ব পিলাটিস স্টুডিও চালু করেছেন, জানালেন, তাঁর উজ্জ্বল ত্বকের রহস্য কোনও দামী প্রসাধনী নয়, বরং সহজ আর নিয়মিত যত্ন।

সারার কথায়, 'আমার কাছে স্কিনকেয়ার মানে সহজ আর ধারাবাহিক কিছু অভ্যাস। আমি বাড়তি ঝামেলায় যাই না। আমার রুটিন খুবই বেসিক, একটা ফেসওয়াশ, সিরাম বা টোনার, ময়শ্চারাইজার আর সানস্ক্রিন।'

তিনি মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করলেও, তা একেবারেই সীমিত। যেমন, কখনও সখনও ব্যবহার করেন অ্যাসিড পিল। চিকিৎসকরা বলে থাকেন, এই ধরনের কেমিক্যাল পিল ত্বকের ডেড সেল অর্থাৎ মৃত কোষ সরিয়ে ব্রণ, দাগ বা পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। তবে সারা জানিয়ে দিলেন, এটিও তিনি খুবই কম ব্যবহার করেন।

শুধু বাইরের যত্ন নয়, সচিন-কন্যার মতে ভেতর থেকে সুস্থ থাকাটাও জরুরি। তিনি খেয়াল রাখেন দৈনন্দিন অভ্যাসে। 'লাইফস্টাইল অনুযায়ী আমার ত্বক কাজ করে। যেমন, ডেয়ারি আর চিনি কমানো, প্রচুর জল খাওয়া, আর যথেষ্ট ঘুম, এটা করলেই স্কিন নিজে থেকে ভাল হয়ে যায়। যে কারও হতে পারে। আসল কাজ এগুলোই।'

অর্থাৎ, দামী প্রসাধনীর চেয়ে সহজ রুটিন আর সঠিক জীবনযাপনকেই প্রাধান্য দেন সচিন-কন্যা। তাঁর অভিজ্ঞতা স্পষ্ট করে দেয়, উজ্জ্বল আর স্বাস্থ্যকর ত্বকের জন্য দরকার ভারসাম্যপূর্ণ জীবনযাপন, যা যে কেউ সহজেই মেনে চলতে পারেন।


```