উৎসবের মরশুমে মিষ্টি খাওয়ার শুধু বাহানা দরকার একটা (sweet lovers)। এই ভালবাসা শুধু ওজন বাড়াচ্ছে না, ত্বকের বয়সও বাড়ছে দ্রুত (ageing and wrinkles)।

ছবি - এআই
শেষ আপডেট: 18 October 2025 13:23
দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরশুম (Festival season) মানেই মিষ্টিপ্রেমীদের (sweet lovers) রসনা তৃপ্তির সময়। নারকেল নাড়ু থেকে শুরু করে বরফি, মিহিদানা, গজা হোক বা লাড্ডু, রসগোল্লা, পায়েস - সব মিলিয়ে মিষ্টি খাওয়ার শুধু বাহানা দরকার একটা। কিন্তু জানেন কি, এই বাড়তি মিষ্টি খাওয়া (sweet cravings) আপনার শুধু ওজন বাড়াচ্ছে তাই নয়, ত্বকের বয়সও বাড়ছে দ্রুত (ageing and wrinkles)।
ফর্টিস বসন্ত কুঞ্জ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ও হেপাটোলজিস্ট শুভম বাতস্যা এক ইনস্টাগ্রাম পোস্টে (১৭ অক্টোবর) জানিয়েছেন, আসলে যতটা ভাবা হয়, মিষ্টি তার চেয়ে অনেক বেশি ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত মিষ্টি খেলে তা ত্বকের কোলাজেনের ওপর সরাসরি প্রভাব ফেলে এবং সময়ের আগেই বয়সের ছাপ পড়তে শুরু করে শরীরে।”
ডা. বাতস্যার মতে, “এক টুকরো মিষ্টিও কিন্তু নিঃশব্দে আপনার ত্বকের কোলাজেনের সঙ্গে যুক্ত হয়ে যায়, ত্বকের প্রাকৃতিক যে টানটান ভাব - তা কমিয়ে দেয় এবং দ্রুত বয়স বাড়ায়।”
তিনি ক্যাপশনে লেখেন, “এই দীপাবলিতে আপনার উজ্জ্বলতা আলোর দিক থেকে নয়, আসবে আপনার সিদ্ধান্ত থেকে। এখন বিষয়টা শুধু ওজনের নয়, বিষয়টা বয়সটা ধরে রাখতে চাওয়ারও। তাই সেই বাড়তি মিষ্টির টুকরোটা খাওয়ার আগে নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি ‘গ্লো’ চাইছেন নাকি ‘রিঙ্কলস’?”
গ্লো বনাম রিঙ্কলস
ডাক্তারের পরামর্শ, প্রতিবার আপনি যখন অতিরিক্ত মিষ্টির দিকে হাত বাড়াবেন, মনে রাখবেন, আপনার এই পছন্দটাই ঠিক করে দেবে আপনার চেহারায় ঝলমল করবে তারুণ্যের দীপ্তি নাকি দেখা দেবে বয়সের ছাপ।
তিনি আরও ব্যাখ্যা করেন, “আমরা ভাবি মিষ্টি শুধু ওজন বাড়ায়। কিন্তু বাস্তবে মিষ্টির প্রতিটি টুকরো আস্তে আস্তে আপনার তারুণ্য কেড়ে নেয়। অতিরিক্ত চিনি রক্তে মিশে কোলাজেন ও ইলাস্টিন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়। এই প্রোটিনগুলোই ত্বককে টানটান ও তরুণ রাখে। কিন্তু এই প্রক্রিয়াকে বলে ‘গ্লাইকেশন’। এর ফলেই ত্বকের কোষ দুর্বল হয়ে পড়ে এবং অকাল বার্ধক্য দেখা দেয়।”
শুধু ত্বক নয়, বিপদ রয়েছে আরও গভীরে
ডাঃ বাতস্যা জানান, সমস্যা এখানেই শেষ নয়। “এই অতিরিক্ত চিনি শরীরে AGEs (Advanced Glycation End Products) তৈরি করে, যা রক্তনালিকে দুর্বল করে, অঙ্গপ্রত্যঙ্গের বয়স দ্রুত বাড়িয়ে দেয় এবং ডায়াবেটিস, হৃদরোগ ও মস্তিষ্কজনিত সমস্যার ঝুঁকি দ্বিগুণ করে তোলে।”
বিশেষজ্ঞের পরামর্শ, “যদি সত্যিই তরুণ ও সুস্থ থাকতে চান, তাহলে মিষ্টিকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করবেন না। উৎসবের আনন্দ উপভোগ করুন, কিন্তু নিয়ন্ত্রণ হারাবেন না।”