Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

দুর্গাপুজোয় খেয়ে ওজন বাড়িয়ে ফেলেছেন? ৪০-এর বেশি বয়স হলে এই টিপস আপনার জন্য

দুর্গাপুজোর সময়ে ওজন বেড়েছে? ৪০-এর বেশি বয়স হলে জিম বা হাই-ইনটেনসিটি ব্যায়াম ছাড়াই সহজ ও কার্যকরী লো-ইমপ্যাক্ট ব্যায়ামের মাধ্যমে ওজন কমান।

 দুর্গাপুজোয় খেয়ে ওজন বাড়িয়ে ফেলেছেন? ৪০-এর বেশি বয়স হলে এই টিপস আপনার জন্য

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 3 October 2025 13:23

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো শেষ। প্রচুর খাওয়া দাওয়া করে ওজন বাড়িয়ে ফেলেছেন এই কদিনে অনেকে বা পুজো বলে ওজন বেড়েছে জেনেও কমানোর চেষ্টা করেননি। পুজো শেষ হতেই শুক্রবার থেকে লম্বা লাইন জিমে। কমবয়সীরা এমন করতে পারলেও ৪০ পেরনো মানুষজনের মধ্যে সেই তাগিদ পাওয়া যায় না।

বয়স ৪০ পার হয়ে গেলে জিমে ঘণ্টার পর ঘণ্টা কাটানো বা উচ্চ-তীব্রতার ব্যায়াম শুরু করা অনেকের কাছেই কঠিন মনে হতে পারে। এই পরিস্থিতিতে মুশকিল আসান হয়ে হাজির হয়েছেন ফিটনেস কোচ ভাবিকা প্যাটেল। তাঁর মতে, অতিরিক্ত ঘাম ঝরানো বা জিমে গিয়ে দৌড়ে নিলেই সবসময় ওজন হু হু করে কমে যায় তা একেবারেই নয়। সঠিক ও সহজ কিছু ব্যায়ামে বাড়ি বসেই ওজন নিয়ন্ত্রণ বা কমানো সম্ভব।

ভাবিকা সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে ৪টি সহজ ও কার্যকর ব্যায়ামের কৌশল শেয়ার করেছেন, যা ৪০-এর বেশি বয়সীদের জন্য বিশেষভাবে সাজানো।

তিনি বলেন, 'গোঁড়ালি বা হাঁটুর সমস্যায় পড়েছেন? ৪০+ বয়সে জয়েন্টের বাড়তি যত্ন প্রয়োজন। তাই হাই-ইনটেনসিটি ওয়ার্কআউটের বদলে, এই লো-ইমপ্যাক্ট ব্যায়ামগুলো করতে পারেন। এগুলো ক্যালোরি বার্ন করবে কিন্তু জয়েন্টকে চাপ দেবে না।'

ভাবিকার ৪টি পরামর্শ-

১. ইনক্লাইন ওয়াকিং – ট্রেডমিল ৮–১৫% ঢাল করে দ্রুত হাঁটতে পারেন। হাঁটুতে কম চাপ পড়বে, তবে গ্লুটস এবং ক্যালভস চাঙ্গা হবে। নিজের শরীর বুঝে ইনক্লাইন করুন ও হাঁটার স্পিড বাড়ান বা কমান।
২. ট্রেডমিল ইন্টারভ্যাল – ৩০–৬০ সেকেন্ড দৌড় বা স্প্রিন্টের পর ১–২ মিনিট হালকা হাঁটা। 
৩. সাইড শাফল – ধীরে পাশাপাশিভাবে চলা। হিপ ও গ্লুটসকে শক্তিশালী করে।
৪. ওয়াকিং লাঞ্জ – ট্রেডমিল ০.৫–১.০ mph-এ সেট করে বড় লাঞ্জ। হ্যান্ডেল ধরলে হাঁটুর ওপর চাপ কমবে এবং কোয়াড ও গ্লুটস কার্যকরভাবে কাজ করবে।

ফিটনেস কোচের কথায়, 'এই ব্যায়ামগুলো ক্যালোরি বার্ন এবং ফ্যাট লসে সাহায্য করবে, তবে ফলাফল আসবে শুধুমাত্র জিমে নয়, খাবারে সতর্কতা অবলম্বন করলে।'


```