Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রোজ রাতে নাক ডাকা নিয়ে বাড়িতে অশান্তি, ওষুধ লাগবে না কোনও, কমবে এই ৫ টোটকায়

ঘুমের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় একটা সাধারণ কিন্তু সমস্যা—নাক ডাকা। এটি শুধু পাশে ঘুমোনো মানুষটির রাতের ঘুম নষ্ট করে না বরং যিনি নাক ডাকেন, তাঁর শরীরেও নানা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রোজ রাতে নাক ডাকা নিয়ে বাড়িতে অশান্তি, ওষুধ লাগবে না কোনও, কমবে এই ৫ টোটকায়

নাক ডাকার সমস্যা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 28 May 2025 19:45

দ্য ওয়াল ব্যুরো: ঘুমের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় একটা সাধারণ কিন্তু সমস্যা—নাক ডাকা। এটি শুধু পাশে ঘুমোনো মানুষটির রাতের ঘুম নষ্ট করে না বরং যিনি নাক ডাকেন, তাঁর শরীরেও নানা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একাধিক গবেষণায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে নাক ডাকার নেপথ্যে থাকে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামে একটি জটিল অবস্থা। দুঃখজনক ভাবে, এর জন্য নির্দিষ্ট কোনও কার্যকর ওষুধ নেই। তবে কিছু ঘরোয়া উপায় অনুসরণ করলে উপশম মিলতে পারে।

১. অলিভ অয়েল:
 

অলিভ অয়েলে রয়েছে প্রাকৃতিক অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, যা শ্বাসযন্ত্রের টিস্যুগুলিকে আরাম দেয় ও ফোলাভাব কমায়। প্রতিদিন রাতে ঘুমানোর আগে ১ চামচ অলিভ অয়েল খেলে উপকার মিলতে পারে। স্বাদে ভিন্নতা আনতে চাইলে সামান্য মধু মিশিয়েও খেতে পারেন।

২. হলুদ-দুধ:


হলুদ একটি শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান। এটি শরীরের প্রদাহ কমিয়ে নাক ডাকার প্রবণতা হ্রাস করতে পারে। এক গ্লাস গরম দুধে ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পান করলে উপকার পেতে পারেন।

৩. ভেপার নেওয়া:

ঠান্ডা লেগে নাক বন্ধ থাকলে অনেক সময়ই নাক ডাকার সমস্যা দেখা দেয়। ঘুমোনোর আগে গরম জলের ভেপার নেওয়া বেশ উপকারী হতে পারে। একটি পাত্রে গরম জল নিয়ে ধীরে ধীরে শ্বাস নিন। চাইলে এতে ইউক্যালিপটাস বা পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।

৪. ওজন নিয়ন্ত্রণ:


অতিরিক্ত ওজনও নাক ডাকার একটি বড় কারণ। শরীরের অতিরিক্ত মেদ গলার চারপাশে চাপ সৃষ্টি করে, ফলে শ্বাসপ্রশ্বাসে বাধা আসে। তাই নিয়মিত শরীরচর্চা করে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি।

৫. ধূমপান ও মদ্যপান বর্জন করুন:


মদ গলার মাসলকে শিথিল করে, আর ধূমপান শ্বাসযন্ত্রের মারাত্মক ক্ষতি করে। এর ফলে নাক ডাকার সমস্যা আরও বেড়ে যেতে পারে। তাই এই অভ্যাসগুলো ছেড়ে দিলে দীর্ঘমেয়াদে উপকার পেতে পারেন। ফলে এটি অবহেলা না করে জীবনযাত্রায় কিছু বদল আনলে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। ঘরোয়া এই সহজ উপায়গুলো মেনে চলুন, তাতে হয়তো আপনি ও আপনার প্রিয়জন দু'জনেই আরও শান্তিতে ঘুমোতে পারবেন।


```