উটির সবুজ পাহাড়ে সেলেবদের মতো রাজকীয় ভাবে থাকতে চাইলে আপনার জন্য খোলা রয়েছে দক্ষিণী সুপারস্টার মোহনলালের নিজের ছুটির বাড়ি ‘হাইডঅ্যাওয়ে।

মোহনলাল ও তাঁর হাইডওয়ে
শেষ আপডেট: 21 June 2025 12:01
দ্য ওয়াল ব্যুরো: কংক্রিটের বন দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়ে আজকাল অনেকেই বেরিয়ে পড়েন নির্জন এলাকায়। একটু সবকিছু থেকে দূরে থাকতে, একটু একা থাকতে বা কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে। বাঙালিদের কাছে উত্তরবঙ্গ ডালভাতের মতো। চাইলেই যাওয়া যায়। কিন্তু যারা একটু অন্য কোথাও যেতে চান, খুব বেশি ঠান্ডা চান না, তাঁরা পৌঁছে যেতে পারেন দক্ষিণ ভারত। সেখানকার অন্যতম জনপ্রিয় জায়গায় উটি।
এই উটির সবুজ পাহাড়ে সেলেবদের মতো রাজকীয় ভাবে থাকতে চাইলে আপনার জন্য খোলা রয়েছে দক্ষিণী সুপারস্টার মোহনলালের নিজের ছুটির বাড়ি ‘হাইডঅ্যাওয়ে। উটির লভডেল এলাকায় নির্জন, শান্ত এক পাড়ায় এই বিলাসবহুল বাড়িটি এখন ভাড়ার জন্য খোলা রয়েছে। ‘লাক্সআনলক’ (Luxunlock)-এর ওয়েবসাইটে গিয়ে আপনি অনায়াসেই বুক করতে পারেন এই বাড়ি।
কী কী পাবেন 'হাইডঅ্যাওয়ে'-তে?
১. বাগান- বছরভর ফুলে-ফলে ভরা রঙিন এই বাগানে রয়েছে ইংরেজি স্টাইলের আইভি আর্চওয়ে। তার মাঝেই পাখিদের কলকাকলিতে ভরে ওঠে সকাল-বিকেল। সন্ধেয় বাগানে বসে বনফায়ার আর বারবিকিউয়ের স্বাদ নিতে পারেন অতিথিরা।
২. ফ্যামিলি রুম- গল্পগুজব, বোর্ড গেম বা নিছক একসঙ্গে বসে সময় কাটানোর জায়গা। ঘরে রয়েছে একটা আরামদায়ক ফায়ারপ্লেস এবং দেওয়ালজুড়ে সাজানো আছে মোহনলালের ৩০০টিরও বেশি জনপ্রিয় চরিত্রের কার্টুন ও মেমোরাবিলিয়া।
৩. গান হাউজ- এটি একাধারে বার এবং মিনি-মিউজিয়াম। মোহনলালের সিনেমা ‘মারাক্কর’ ও ‘বারোজ’-এর শ্যুটিংয়ে ব্যবহৃত সমস্ত রেপ্লিকা বন্দুক এখানে রাখা আছে।
৪. ডাইনিং রুম- এখানেই পরিবেশন করা হয় মোহনলালের প্রিয় কেরলের খাবার। রান্না করেন তাঁর ২৫ বছরের পুরনো পারিবারিক শেফ।
বাড়িতে আরও রয়েছে আলাদা লিভিং রুম, টিভি রুম এবং তিনটি বড় বেডরুম।
বাড়ির লোকেশন ও দূরত্ব:
যদি প্রকৃতির কোলে ছুটি কাটাতে চান পরিবার নিয়ে, আর তার সঙ্গেই সেলেবদের বাড়িতে থাকার স্বাদও নিতে চান, তবে মোহনলালের ‘হাইডঅ্যাওয়ে’ হতে পারে আপনার পরবর্তী ছুটির এক আদর্শ ঠিকানা।