Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সিকিমে ঘুরতে গিয়ে কলকাতার পর্যটকের মৃত্যু, পেলিং থেকে কালুকের পথে অসুস্থ হয়ে পড়েন

সিকিমে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কলকাতার এক পর্যটক। স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

সিকিমে ঘুরতে গিয়ে কলকাতার পর্যটকের মৃত্যু, পেলিং থেকে কালুকের পথে অসুস্থ হয়ে পড়েন

শেষ আপডেট: 6 June 2025 18:18

দ্য ওয়াল ব্যুরো: সিকিমে ঘুরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন কলকাতার এক পর্যটক। স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন তাঁকে।

জানা গিয়েছে, পেলিং থেকে কালুক যাওয়ার পথে ডেনটাম হি ওয়াটার গার্ডেনে বেড়াতে গিয়েছিলেন কলকাতার বাসিন্দা শ্রাবন্তী দত্ত রায়। সঙ্গে ছিলেন স্বামী সুশীতল রায়। হি ওয়াটার গার্ডেনে গিয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন শ্রাবন্তী। নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে ডেনটাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। অনেক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক।

খবর পেয়েই সিকিমের পর্যটন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। শ্রাবন্তীদেবীর পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ওই পর্যটকের দেহ তাঁর বাড়িতে ফেরানোর ব্যবস্থা হচ্ছে।

এদিকে ধসে বিপর্যস্ত উত্তর সিকিমের মঙ্গন জেলার পরিস্থিতি। লাগাতার তিন দিন ধরে আকাশ পথে উদ্ধারকাজ চালিয়েও সব পর্যটকদের এখনও উদ্ধার করা যায়নি।। মঙ্গলবার থেকে আটকে পড়া পর্যটক, সেনা ও সাধারণ মানুষকে আকাশ পথে উদ্ধারের সিদ্ধান্ত নেয় সিকিম প্রশাসন। তবে খারাপ আবহাওয়ায় সেই চেষ্টাও বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে হাল ছাড়তে নারাজ বায়ুসেনা। একের পর এক অত্যাধুনিক হেলিকপ্টার ব্যবহার করেই দফায় দফায় উদ্ধার কাজ চালানো হচ্ছে।


```