Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যাংকের ভেতরেই প্রতারণা চক্র! গ্রাহকদের টাকা নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ, ধৃত মহিলা কর্মী

পুলিশ সূত্রে খবর, সাক্ষী গুপ্তা নামের এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। গত দু'বছর ধরে ৪ কোটি ৫৮ লক্ষ টাকার বেশি আত্মসাৎ করেছেণ বলে অভিযোগ। তাঁর উদ্দেশ্য ছিল, শেয়ার বাজারে বিনিয়োগ করে অল্প সময়ের মধ্যেই বেশি টাকা তোলার। 

ব্যাংকের ভেতরেই প্রতারণা চক্র! গ্রাহকদের টাকা নিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ, ধৃত মহিলা কর্মী

ধৃত মহিলা কর্মী

শেষ আপডেট: 6 June 2025 17:12

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে টাকা রাখা নিরাপদ হবে কি না তা ভেবেই অধিকাংশ মানুষ ব্যাংককেই ভরসা করেন। কিন্তু রাজস্থানের (Rajasthan) কোটার একটি ঘটনা সেই বিশ্বাসের জায়গাতেই আঘাত করল। গ্রাহকদের এফডি-র টাকা ভেঙে শেয়ার বাজারে বিনিয়োগের অভিযোগে গ্রেফতার করা হল একটি বেসরকারি ব্যাংকের (Private Bank) রিলেশনশিপ ম্যানেজারকে। ধৃত তরুণীর বিরুদ্ধে সাড়ে চার কোটি টাকার প্রতারণার অভিযোগ (Bank Official Stole Crores From FDs)।

পুলিশ সূত্রে খবর, সাক্ষী গুপ্তা নামের এক তরুণীকে গ্রেফতার করা হয়েছে। গত দু'বছর ধরে ৪ কোটি ৫৮ লক্ষ টাকার বেশি আত্মসাৎ করেছেণ বলে অভিযোগ। তাঁর উদ্দেশ্য ছিল, শেয়ার বাজারে বিনিয়োগ করে অল্প সময়ের মধ্যেই বেশি টাকা তোলার। কিন্তু শেষপর্যন্ত লোভের বশে পড়েই বিপদে পড়লেন তরুণী।

তদন্তে জানা গিয়েছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে মোট ৪১ জন গ্রাহকের ১১০ টি অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছিলেন সাক্ষী। ইউজারের এফডি (ফিক্সড ডেপোজিট) লিঙ্কের অপব্যবহার করে প্রতারণা করতেন। গ্রাহকদের অজান্তেই তাঁদের টাকা তুলে শেয়ারবাজারে বিনিয়োগ করতেন তিনি। কিন্তু লোকসান হওয়ার পর সেই টাকা আর ফেরত দিতে পারেননি।'

তদন্তকারীরা জানিয়েছেন, জালিয়াতির (Banking Fraud) জন্য গ্রাহকদের অ্যাকাউন্টদের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর পাল্টে দিতেন সাক্ষী। নিজের পরিবারের সদস্যদের নম্বর অ্যাকাউন্টে যুক্ত করে ওটিপি পেয়ে যেতেন তিনি, ফলে কোনও গ্রাহকই এই প্রতারণা আন্দাজ করতে পারেননি। তারপর একজন গ্রাহক তাঁর এফডি সম্পর্কে খোঁজ করতে ব্যাংকে আসলে প্রতারণার পর্দাফাঁস হয়।

গত ১৮ ফেব্রুয়ারি ব্যাংক কর্তৃপক্ষের তরফে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। সাক্ষীকে তাঁর বোনের বিয়ের অনুষ্ঠান থেকেই গ্রেফতার করেন পুলিশ। এই মুহূর্তে তাঁকে জেল হেফাজতে রাখা হয়েছে। তবে এনিয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।

সাক্ষীর গ্রেফতারির (Arrest) খবর পেয়ে গ্রাহকরা ব্যাংকে আসছেন। তাঁদেরই একজন মহাবীর প্রসাদ বলেন, 'আমার টাকাটা নিরাপদ আছে কি না সেটা দেখতেই এসেছি। ব্যাংকও যদি নিরাপদ না হয় তাহলে আমরা সাধারণ মানুষ কোথায় টাকা রাখব?' রাজস্থানের এই ঘটনা ব্যাংকে আর্থিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে।

সাধারণ মানুষ যেখানে নিজের উপার্জিত অর্থকে সবচেয়ে নিরাপদ ভাবে ব্যাংকে রাখেন, সেখানে যদি সেই ব্যাংকের ভিতর থেকেই ঘটে প্রতারণা, তবে প্রশ্ন উঠবেই। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের অভ্যন্তরীণ প্রতারণা ঠেকাতে ব্যাংকের অডিট, ডিজিটাল লগিং ও কর্মী মনিটরিং বাড়ানো অত্যন্ত জরুরি। 


```