টিআরপি বড়ই অদ্ভুত। এতে আজ যে রাজা, কাল সে ফকির। তাই মন খারাপের কারণ নেই। আজ যে পিছিয়ে কাল যে সেই টপার হবে না, কেই বা বলতে পারে?
.png.webp)
টিআরপিতে এগিয়ে কে?
শেষ আপডেট: 5 June 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার মানেই প্রকাশ্যে টিআরপি তালিকা। বৃহস্পতিবার মানেই বুক ধুকপুক। ধারাবাহিকের রেজাল্ট আউট। এই সপ্তাহে প্রথম হল কে? কেই বা পিছিয়ে গেল কয়েক নম্বরের জন্য? রইল টিআরপি তালিকা।
বিগত কিছু সপ্তাহ ধরে প্রথম স্থান অধিকার করেছিল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। তবে এই সপ্তাহে টিআরপি যেন উথালপাথাল। প্রথম স্থানে জগদ্ধাত্রী নেই! তার বদলে এল একজোড়া অন্য ধারাবাহিক। ৭.৫ নম্বর পেয়ে সিংহাসন ছিনিয়ে নিল 'রাঙামতী তীরন্দাজ' ও 'পরশুরাম আজকের নায়ক'।
'জগদ্ধাত্রী' ভক্তদের অবশ্য মন খারাপ করার কারণ নেই। কারণ, প্রথম স্থান হাতছাড়া হলেও সে রয়েছে দ্বিতীয় স্থানে। পেয়েছে ৬.৯। অন্যদিকে তৃতীয় স্থানে মাত্র পয়েন্ট ওয়ান পিছিয়ে জায়গা করেছে 'পরিণীতা'। চতুর্থ ও পঞ্চম স্থানে জায়গা করেছে যথাক্রমে 'ফুলকি' ও 'চিরসখা'। ওই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬.৫, ৬.৪।
সদ্য শুরু হয়েছে 'বুলেট সরোজিনী'। তবে এই ধারাবাহিকের নম্বর বেশ পিছিয়ে। পেয়েছে ১.৮। অন্যদিকে বহুযুগ আগে শুরু হওয়া 'অনুরাগের ছোঁয়া' আজও রয়েছে প্রথম দশে। ৪.৯ নম্বর পেয়ে সে রয়েছে দশম স্থানে।
টিআরপি বড়ই অদ্ভুত। এতে আজ যে রাজা, কাল সে ফকির। তাই মন খারাপের কারণ নেই। আজ যে পিছিয়ে কাল যে সেই টপার হবে না, কেই বা বলতে পারে?