Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গণেশ পুজোয় মুম্বইকে টেক্কা বাংলার! খোঁজ রইল শহরের সেরা কয়েকটি প্যান্ডেলের

গত কয়েক বছরে কলকাতা-সহ বাংলায় গণেশ পুজোকে কেন্দ্র করে জাঁকজমক-উৎসাহ অনেকগুণ বেড়েছে। এরাজ্যে কোথায় কোথায় ধুমধাম করে পুজো হয়, জেনে নিন কয়েকটি পুজো মণ্ডপের ঠিকানা।

গণেশ পুজোয় মুম্বইকে টেক্কা বাংলার! খোঁজ রইল শহরের সেরা কয়েকটি প্যান্ডেলের

গণেশ পুজো

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 27 August 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে পালিত হচ্ছে গণেশ পুজো (Ganesh Puja)। সকাল থেকেই মন্দির ও প্যান্ডেলে ভিড় জমিয়েছে ভক্তরা। বিশেষত দক্ষিণ কলকাতার কয়েকটি বড় প্যান্ডেল ও উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পুজোতে ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো (Ganesh Puja Pandal in Kolkata)। গণেশ চতুর্থীকে কেন্দ্র করে সকালেই শহরের নানা প্রান্তে শোভাযাত্রা বের হয়। ভক্তদের মুখে ‘গণপতি বাপ্পা মোরিয়া’ ধ্বনি শোনা যায়।

গত কয়েক বছরে কলকাতা-সহ বাংলায় গণেশ পুজোকে কেন্দ্র করে জাঁকজমক-উৎসাহ অনেকগুণ বেড়েছে। এরাজ্যে কোথায় কোথায় ধুমধাম করে পুজো হয়, জেনে নিন কয়েকটি পুজো মণ্ডপের ঠিকানা।

ভবানীপুর

মুম্বইয়ের গণেশ পুজো শুধু দেশ নয়, গোটা পৃথিবীতেই বিখ্যাত। কলকাতায় বসেই মুম্বইয়ের উৎসবের অভিজ্ঞতা পেতে চান। তাহলে চলে যেতে হবে ভবানীপুরের গণেশ পুজোয়। জানা যায়, মহারাষ্ট্রের শৈলী দ্বারা অনুপ্রাণিত এখানকার গণেশের মূর্তি।

সন্তোষ মিত্র স্কোয়ার

কলকাতায় গণেশ পুজোর উৎসবের মধ্যে অন্যতম আলোচিত এই ক্লাব। প্রতি বছর এখানে মণ্ডপে থাকে ভিন্ন স্বাদ— কখনও ঐতিহ্যবাহী, কখনও আবার সমসাময়িক শিল্পকর্মের ছোঁয়া। দক্ষ কারিগরদের হাতের ছোঁয়ায় তৈরি হয় এমন সব থিম, যা সাধারণ মানুষের কাছে এক অভিজ্ঞতা হয়ে ওঠে। শুধু প্রতিমাই নয়, আলোকসজ্জা থেকে শুরু করে সাজসজ্জা— প্রতিটি ক্ষেত্রেই নতুনত্ব আনার চেষ্টা থাকে আয়োজকদের।

নিউ ইন্ডিয়া ক্লাব

যতীন দাস পার্ক বা নেতাজি ভবন মেট্রো স্টেশনে নেমে কয়েক মিনিটের হাঁটাপথে এই লোকেশনে পৌঁছে যেতে পারেন।  

লেক কালীবাড়ি

দক্ষিণ কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম এখানকার গণেশ পুজো। রঙিন সাজসজ্জা আর শিল্পীর তুলির টানে গণপতির প্রতিমা যেন প্রাণ ফিরে পায়।

দক্ষিণ কলকাতার প্রত্যয়

দক্ষিণ কলকাতার ল্যান্সডাউন মার্কেটে আয়োজিত 'প্রত্যয়' গণেশ পুজোয় দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ।  বিশাল প্রতিমা আর চমকদার সাজসজ্জাই এর প্রধান ইউএসপি।

কাঁকিনাড়া

কলকাতার পাশাপাশি কাঁকিনাড়াতেও গণেশ পুজোর রমরমা দেখা যায়। এই অঞ্চলের একাধিক ক্লাবে গণেশ পুজোর আয়োজন করা হয়। যেগুলির থিমও হয় নজরকাড়া। তাদের মধ্যে অন্যতম কাঁকিনাড়া যুবক সংঘের এবছরের গণেশ পুজোর থিম 'তিরুপতি বালাজি মন্দির'।


```