Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

গণেশের এই মন্ত্র সব বাধা দূর করে দেবে, জানুন গণপতি বাপ্পার স্তব কীভাবে করবেন?

গণেশ মানুষকে আত্মিক শক্তি দান করেন। এবং সমস্ত রকমের বিঘ্ন দূর করে থাকেন এই গণেশ চতুর্থীতে জেনে নিন, গণেশের স্তব বা মন্ত্রগুলি কী কী।

গণেশের এই মন্ত্র সব বাধা দূর করে দেবে, জানুন গণপতি বাপ্পার স্তব কীভাবে করবেন?

যেখানে যখনই বিপদে পড়বেন মনে মনে এই মন্ত্র উচ্চারণ করলেই যাবতীয় বাধা, সংশয়, ভয়, বিপত্তি কেটে যাবে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 27 August 2025 11:43

দ্য ওয়াল ব্যুরো: গণেশ হলেন সর্ব বাধাবিঘ্ননাশক দেবতা। তাই সব দেবতার পুজো করার আগে গণেশ পুজো করাই রীতি। গণেশ মানুষকে আত্মিক শক্তি দান করেন। এবং সমস্ত রকমের বিঘ্ন দূর করে থাকেন এই গণেশ চতুর্থীতে জেনে নিন, গণেশের স্তব বা মন্ত্রগুলি কী কী। যেখানে যখনই বিপদে পড়বেন মনে মনে এই মন্ত্র উচ্চারণ করলেই যাবতীয় বাধা, সংশয়, ভয়, বিপত্তি কেটে যাবে। তাই রোজ সকালে কাজে বেরনোর আগে গণেশ বন্দনা করাকে শুভ বলে মনে করা হয়।

গণেশের বীজ মন্ত্র

ওম গং গণপতয়ে নমঃ।।

গণেশের প্রণাম মন্ত্র

একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।

বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং প্রণমাম্যহম।।

বা

ওঁ দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দ কণারূণাঃ। বিঘ্নং হেরন্তু হেরম্ব চরণাম্বুজরেণবঃ।।

সিদ্ধিদাতা গণেশের আরও একটি প্রণাম মন্ত্র

সর্ববিঘ্ন বিনাশয় সর্ব মঙ্গল হেতবে। পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নম নমঃ।

গণেশকে খুশি করার মন্ত্র

ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভঃ।

নির্বিঘ্নং কুরু মে দেবসর্ব কার্যেষু সর্বদা।।

গণেশ গায়ত্রী মন্ত্র

ওম একদন্তায় বিহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তিঃ প্রচোদয়াৎ।

সমস্যা দূর করার মন্ত্র

গণপতির্বিঘ্নরাজো লম্বতুণ্ডো গজাননঃ।

দ্বৈমাতুরশ্চ হেরম্ব একদন্তো গণাধিপঃ।।

বিনায়কশ্চারুকর্ণঃ পশুপালো ভবাত্মজঃ।

দ্বাদশৈতানি নামানি প্রাতরুত্থায় যঃ পঠেৎ।।

বিশ্বং তস্য ভবেদ্বশয়ং ন চ বিঘ্নং ভবেৎ ক্বচিৎ

গ্রহ দোষ থেকে মুক্তির মন্ত্র

গণপুজ্যো বক্রতুণ্ড একদংষ্ট্রী ত্রিয়ম্বকঃ।

নীলগ্রীবো লম্বোদরো বিকটো বিঘ্ররাজকঃ।।

ধূম্রবর্ণো ভালচন্দ্রো দশমস্তু বিনায়কঃ।

গণপর্তিহস্তিমুখো দ্বাদশারে যজেদ্গণম্।।

গণেশ কুবের মন্ত্র

ওম নমো গণপত্যে কুবের যেকদ্রিকো ফট্ স্বাহা।

ধ্যান মন্ত্র:

ওঁ খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরং সুন্দরং

প্রস্যন্দম্মদগন্ধলুব্ধ মধুপব্যালোলগণ্ডস্থলম্।

দন্তাঘাত বিদারিতারিরুধিরৈঃ সিন্দুরশোভাকরং,

বন্দেশৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম্।।

গণেশ বন্দনা:

বন্দ দেব গজানন বিঘ্ন বিনাশন।

নমঃ প্রভু মহাকায় মহেশ নন্দন।।

সর্ববিঘ্ন নাশ হয় তোমার শরণে।

অগ্রেতে তোমার পূজা করিনু যতনে।।

নমো নমো লম্বোদর নমঃ গণপতি।

মাতা যার আদ্যাশক্তি দেবী ভগবতী।।

সর্বদেব গণনায় অগ্রে যার স্থান।

বিধি-বিষ্ণু মহেশ্বর আর দেবগণ।।

ত্রিনয়নী তারার বন্দিনু শ্রীচরণ।

বেদমাতা সরস্বতীর লইনু শরণ।।

মন্ত্রঃ – ওঁ গাং গণেশায় নমঃ।


```