এ শহরে দোকানে যে আটা বা ময়দার মোদক মেলে, তা খেতে বেশিরভাগ ক্ষেত্রেই খেতে তেমন ভাল হয় না। আবার অনেকেরই মনে হয়, পুজোর দিনে ভগবানকে হাতে বানিয়ে টাটকা ও সুস্বাদু মোদক খাওয়াবেন। তাদের জন্য রইল মোদক বানানোর রেসিপি।

শেষ আপডেট: 24 August 2025 12:01
দ্য ওয়াল ব্যুরো: আর ক'দিন পরই গণেশ পুজো। প্রস্তুতি প্রায় শেষ মুহূর্তে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, ভগবান গণেশের প্রিয়তম খাদ্য মোদক। প্রস্তুতিতে মোদক তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পুজোর দিনে তাঁর ভোগে এই মিষ্টি না থাকলে উৎসব অপূর্ণ।
এ শহরে দোকানে যে আটা বা ময়দার মোদক মেলে, তা খেতে বেশিরভাগ ক্ষেত্রেই খেতে তেমন ভাল হয় না। ভাল পাওয়া গেলেও লাইন দিয়ে কেনা চাপের। আবার অনেকেরই মনে হয়, পুজোর দিনে ভগবানকে হাতে বানিয়ে টাটকা ও সুস্বাদু মোদক খাওয়াবেন। তাদের জন্য রইল মোদক বানানোর রেসিপি।
সন্দেশ মোদকের রেসিপি
উপকরণ
কীভাবে বানাবেন?
প্রথমে ছানা ভাল করে মেখে নিতে হবে, যাতে একেবারে মসৃণ হয়। তার পর তাতে মেশাতে হবে চিনি গুঁড়ো, কনডেন্সড মিল্ক এবং এলাচ গুঁড়ো। একটি কড়াইয়ে অল্প ঘি দিয়ে মিশ্রণটা মাঝারি আঁচে ৫-৭ মিনিট নাড়তে হবে। খেয়াল রাখতে হবে, মিশ্রণ যেন শুকিয়ে না যায়, শুধু একটু টাইট হলেই নামিয়ে নিতে হবে।
এবার আসল কাজ, মোদকের আকার দেওয়া। বাজারে সহজেই পাওয়া যায় প্লাস্টিক বা স্টিলের মোদকের ছাঁচ। সেই ছাঁচে সামান্য ঘি মাখিয়ে নিন। গরম-গরম অবস্থায় ছোট ছোট বল বানিয়ে ছাঁচে চাপ দিয়ে দিন। ২ মিনিট রাখুন। ছাঁচ খুললেই একেবারে পারফেক্ট মোদকের আকৃতি তৈরি হবে। চাইলে ভেতরে কাজু বা কিসমিস ভরতে পারেন।
কিছু বাড়তি টিপস