এই ফুড ফেস্টিভ্যালে পূর্ব হিমালয়ের বৈচিত্র্যময় খাবারদাবার এবং হারিয়ে যাওয়া পাহাড়ি রেসিপি রয়েছে এই খাদ্য উৎসবে।

‘দ্য মাউন্টেন টেবিল’ ফুড ফেস্টিভ্যাল
শেষ আপডেট: 27 May 2025 16:27
দ্য ওয়াল ব্যুরো: দার্জিলিংয়ের তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা ও 'গোরমেই’ হাত মিলিয়ে নিয়ে এল ‘দ্য মাউন্টেন টেবিল’ ফুড ফেস্টিভ্যাল (Darjeeling Food Festival)। এই ফুড ফেস্টিভ্যালে পূর্ব হিমালয়ের বৈচিত্র্যময় খাবারদাবার এবং হারিয়ে যাওয়া পাহাড়ি রেসিপি রয়েছে এই খাদ্য উৎসবে।

‘দ্য মাউন্টেন টেবিল’ খাদ্য উৎসবে পূর্ব হিমালয়ের স্বল্প পরিচিত খাবারগুলিকে (Himalayan Food) খাদ্যপ্রেমীদের সামনে তুলে ধরার একটি প্রয়াস নেওয়া হয়েছে। এই ফুড ফেস্টিভ্যাল কালিম্পং,সিকিম,দার্জিলিং,নেপালের কিছু অংশ,চিন এবং ভুটানের বৈচিত্র্যময় খাবারের ঐতিহ্যকে বৃহত্তর পরিসরে তুলে ধরার উদ্যোগ। এই উদ্যোগকে সফল করেছেন শেফ ঈশিতা রাই দেওয়ান ও শেফ ক্যাথেরিন লিম। তাঁরা স্থানীয় উপাদান,আদিবাসীদের ব্যবহার করা জারণ কৌশল, পাহাড়ি শস্য,বন্য সবুজ শাকসব্জি এবং ঐতিহ্যবাহী রেসিপিগুলোকে একত্রিত করে পাহড়ের বৈচিত্র্যময় খাবারের মেনু সকলের সামনে তুলে ধরেছেন।

শেফ ঈশিতার মেনুতে - ধিনডো (মশলাদার দেশি মুরগি), কাঞ্চেম্বা (বাজরা ভাজা), স্মোকড মাটন, খুরিকু (বাকউইট প্যানকেক), ডাম্পলিং-সহ সিসনু (স্টিংগিং নেটেল),গুন্ড্রুক (ফার্মেন্টেড সরষে পাতা) এবং সমসাময়িক স্বাদের মিশ্রণে গাঁজানো মুগ ডালের সালাডের মতো ঐতিহ্যবাহী খাবার রয়েছে। শেফ ক্যাথরিনের মেনুতে রয়েছে - কর্ডিসেপস মাশরুম, ওসমান্থাস ফুল, ফার্মেন্টেড সরিষার কন্দ (ঝাই)-এর মতো উপাদান দিয়ে তৈরী খাবার।

'দ্য মাউন্টেন টেবিল' ফুড ফেস্টিভ্যাল ২৮শে মে ২০২৫ পর্যন্ত চলবে। লাঞ্চ ও ডিনারে মিলবে এই মেনু। দাম পড়বে নিরামিষভোজীদের জন্য ৩০০০ টাকা এবং আমিষ মেনুর জন্য ৩৫০০ টাকা ।

এই উপলক্ষে দার্জিলিং-এর তাজ চিয়া কুটির রিসর্ট অ্যান্ড স্পা-এর জেনারেল ম্যানেজার জিতেন্দ্র সিং লোটে বলেন,'দুই প্রতিভাবান রন্ধনশিল্পীর হাতে তৈরি পূর্ব হিমালয়ের কিছু অনন্য রান্না অতিথিদের সামনে তুলে ধরতে ‘দ্য মাউন্টেন টেবিল’ আমাদের এক বিশেষ প্রচেষ্টা। একদিকে মকাইবাড়ি চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য এবং অন্যদিকে জমজমাট পূর্ব ভারতের জিভে জল আনা পদ মিলেমিশে অবিস্মরণীয় আমেজ তৈরি হয়েছে।'
