Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

তথ্য না বদলেই পাল্টাতে পারবেন জিমেল ঠিকানা, সুযোগ দিচ্ছে গুগল, কীভাবে করবেন?

পুরনো তথ্য, ছবি বা মেল না হারিয়েই এবার জিমেল ঠিকানা বদলানোর সুযোগ দিচ্ছে গুগল। নতুন ফিচারে কীভাবে সহজে জিমেল আইডি পরিবর্তন করবেন, জানুন বিস্তারিত।

 তথ্য না বদলেই পাল্টাতে পারবেন জিমেল ঠিকানা, সুযোগ দিচ্ছে গুগল, কীভাবে করবেন?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 1 January 2026 13:41

দ্য ওয়াল ব্যুরো: এ বার আর কৈশোরে বানানো ‘অদ্ভুত’ জিমেল ঠিকানা (Gmail Address) বয়ে বেড়ানোর ঝামেলা নেই। প্রায় ২০ বছর পর ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল (Google)। পুরনো তথ্য একটুও না খুইয়ে সহজে বদলে ফেলা যাবে জিমেলের ঠিকানা। শুধু তাই নয়, পুরনো আর নতুন- দুই আইডিতেই একসঙ্গে মেল (Mail) পাবেন ব্যবহারকারীরা। ছবি, ফাইল, পুরনো মেল, সব থাকবে অক্ষত।

এত দিন একবার জিমেল ঠিকানা বেছে নিলে আর তা বদলানোর কোনও উপায় ছিল না। সময়ের সঙ্গে অনেকেরই পুরনো আইডি নাম হয়ে উঠেছিল নাপসন্দ। কর্মজীবনে গিয়ে সেই ‘কিম্ভূত’ জিমেল অ্যাড্রেস নিয়ে অস্বস্তিতে পড়তেন অনেকে। বাধ্য হয়ে খুলতে হত নতুন অ্যাকাউন্ট। কিন্তু এ বার আর সে চিন্তা নেই। গুগলের সাপোর্ট পেজে (Google Support Page) জানানো হয়েছে, পুরনো তথ্য না হারিয়েই বদলানো যাবে জিমেল ঠিকানা।

গত বুধবার ‘গুগল পিক্সেল হাবে’র (Google Pixel Hub) টেলিগ্রাম গ্রুপ মারফত প্রথম এই আপডেট নজরে আসে। আপাতত শুধুমাত্র গুগল সাপোর্ট পেজের হিন্দি-ভাষার সংস্করণে (Hindi Version) এই তথ্য দেখা যাচ্ছে। তবে শীঘ্রই অন্যান্য ভাষার সংস্করণেও তা চালু হবে বলে মনে করা হচ্ছে।

কী ভাবে বদলাবেন জিমেল ঠিকানা?

  • প্রথমে myaccount.google.com-এ গিয়ে নিজের গুগল অ্যাকাউন্টে (Google Account) সাইন ইন করতে হবে।
  • তার পরে মেনু থেকে ‘পার্সোনাল ইনফরমেশন’ (Personal Information) বা ‘ব্যক্তিগত তথ্য’-এ ক্লিক করতে হবে।
  • এর পর ‘কনট্যাক্ট ইনফরমেশন’ (Contact Information)-এর নীচে থাকা ‘ইমেল’ (Email) অপশনে গিয়ে ‘গুগল অ্যাকাউন্ট ইমেল’ (Google Account Email)-এ ক্লিক করতে হবে।
  • সেখানেই থাকবে জিমেল ঠিকানা বদলানোর অপশন। যদি না থাকে, তা হলে বুঝতে হবে ফিচারটি এখনও আপনার অ্যাকাউন্টে আসেনি। কিছু দিন অপেক্ষা করলেই সেটি দেখা যাবে।
  • ‘এডিট’ (Edit)-এ ক্লিক করে নতুন আইডি লিখলেই বদলে যাবে জিমেল ঠিকানা।
  • এই নতুন ফিচারে জিমেল ঠিকানা পাল্টালেও পুরনো আইডি থাকছে বহাল।

নতুন ও পুরনো, দুই ঠিকানাতেই মেল পাবেন ব্যবহারকারীরা। পুরনো বা নতুন- যে কোনও জিমেল আইডি ব্যবহার করেই গুগল ম্যাপস (Google Maps), ইউটিউব (YouTube), গুগল প্লে (Google Play) কিংবা গুগল ড্রাইভ (Google Drive)-সহ গুগলের সব পরিষেবায় সাইন ইন করা যাবে। ব্যবহারকারীর সমস্ত ফাইল, ছবি, সাবস্ক্রিপশন, কিছুই বদলাবে না।

তবে এক্ষেত্রে রয়েছে কিছু সীমাবদ্ধতা। পছন্দ হলেই যে কোনও জিমেল ঠিকানা পাওয়া যাবে, এমন নয়। যদি সেই ঠিকানা আগে থেকেই অন্য কারও নামে থাকে, তা হলে সেটি ব্যবহার করা যাবে না, আগের নিয়মের মতোই। এ ছাড়া, ১২ মাসে মাত্র এক বারই জিমেল ঠিকানা বদলাতে পারবেন ব্যবহারকারীরা। সর্বোচ্চ তিন বার নতুন জিমেল ঠিকানা তৈরি করা যাবে। অর্থাৎ, একজন ব্যবহারকারী সারা জীবনে মোট চারটি জিমেল ঠিকানা পাবেন। 


```