গুগল ক্রোম নিরাপদ নয়, ব্যবহার করতে নিষেধ করল অ্যাপেল। বদলে তাদের নিজস্ব সাফারি অনেক বেশি সুরক্ষা নিশ্চিত করে বলেও দাবি করা হয়েছে।

ছবি- দ্য ওয়াল
শেষ আপডেট: 8 December 2025 11:40
দ্য ওয়াল ব্যুরো: ফোনে ব্যবহার করা যাবে না গুগল ক্রোম। কাস্টমারদের জানিয়ে দিল অ্যাপেল (Apple)। ক্রোম মোটেও সেফ নয়, সতর্ক করে সাফারি ব্যবহারের পক্ষে যুক্তি দিল সংস্থা। তাদের দাবি, বিজ্ঞাপনদাতা ও বিভিন্ন ওয়েবসাইট যাতে ব্যবহারকারীদের ডিভাইস-ভিত্তিক বৈশিষ্ট্যের সমন্বয় ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্ট তৈরি করতে না পারে, তার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করে সাফারি (Safari)।
এরা ফিঙ্গারপ্রিন্টিং (digital fingerprinting) আটকাতে ডিভাইসের সিস্টেম কনফিগারেশনের সহজ সংস্করণ তৈরি করে, যাতে বহু ডিভাইস ট্র্যাকারদের চোখে প্রায় একই রকম দেখায়। ফলে ব্যবহারকারীদের আলাদাভাবে শনাক্ত করা অনেক কঠিন হয়ে যায়। সাফারির পক্ষে অ্যাপেলের আরও দাবি, তাদের এই প্রযুক্তি বিজ্ঞাপনদাতাদের ডিভাইসভিত্তিক সিগন্যাল জোড়া লাগিয়ে ব্যবহারকারীকে চিহ্নিত করা থেকে বিরত রাখে।
AI-ভিত্তিক ট্র্যাকিং প্রিভেনশন (AI tracking prevention), লোকেশন হার্ভেস্টিং (location harvesting) প্রতিরোধ এবং উন্নত প্রাইভেট ব্রাউজিং (private browsing)–এর ক্ষেত্রেও Chrome পিছিয়ে। সংএসব ক্ষেত্রে ব্যবহারকারীদের যথেষ্ট সুরক্ষা দিতে পারে না গুগলের বিখ্যাত ব্রাউজার।
Google Chrome ও Google Apps-কে কটাক্ষ
এখানেই শেষ নয়। Safari-তে গুগল শিট, গুগল স্লাইড, গুগল ডকস অত্যন্ত মসৃণভাবে কাজ করে, যা Chrome-এর ক্ষেত্রে সবসময় সম্ভব হয় না, দাবি অ্যাপেলের। আর এটা শুধু ক্রোম নয়, গুগলের অন্যান্য অ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানিয়েছে তারা।
ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টিং: কী এবং কেন বিপজ্জনক?
ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টিং (digital fingerprinting) আবারও বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বিশেষত যখন Google এই “গোপন” ও “বন্ধ করা যায় না এমন” ট্র্যাকিং টেকনোলজির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
কীভাবে কাজ করে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টিং?
আপনি ইন্টারনেট ব্রাউজ করলে আপনার ডিভাইস থেকে বিভিন্ন তথ্য—
অ্যাক্টিভ প্লাগ-ইন ও এমন অনেক ছোট ছোট তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।
এই তথ্যগুলিকে একত্র করে তৈরি হয় এক অদ্বিতীয় ডিজিটাল সিগনেচার, যাকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট (fingerprint)। এই ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই আপনাকে ট্র্যাক খুব সহজ যে কোনও হ্যাকারের কাছে। ভয়ের বিষয় হল, আপনি কুকি ব্লক করুন বা ইনকগনিটো (incognito) ব্যবহার করুন, তাতেও লাভ নেই।
Mozilla-র উদাহরণ
Apple বলছে তারা একমাত্র নয়, Mozilla-ও Firefox-এ ফিঙ্গারপ্রিন্টিং-বিরোধী প্রযুক্তি ব্যবহার করে। তবে অ্যাপেলের দাবি Safari-র সুরক্ষা স্তর আরও শক্তিশালী।
কেন এখন এই সতর্কতা?
বিশেষজ্ঞরা মনে করছেন, Google সম্প্রতি জানিয়েছে, তারা ফিঙ্গারপ্রিন্টিং প্রযুক্তির ওপর আর কোনওরকম নিষেধাজ্ঞা রাখছে না। তাতেই উদ্বেগ বাড়ছে এবং সেই সূত্রেই এই নিষেধাজ্ঞা।