Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ChatGPT-র চাপ বাড়াচ্ছে গুগল! দৌড়ে টিকে থাকতে 'কোড রেড' ঘোষণা করলেন OpenAI-এর সিইও

গুগলের ডিপমাইন্ড বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, গুগলের এত বড় নেটওয়ার্ককে টেক্কা দিয়ে ওপেনএআই-এর পক্ষে এগিয়ে যাওয়া সহজ নয়।

ChatGPT-র চাপ বাড়াচ্ছে গুগল! দৌড়ে টিকে থাকতে 'কোড রেড' ঘোষণা করলেন OpenAI-এর সিইও

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 December 2025 14:30

দ্য ওয়াল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় চ্যাটজিপিটি (ChatGPT) একসময় সবাইকে পিছনে ফেলে এগিয়ে গেছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। গুগল (Google) আর অ্যানথ্রপিক খুব দ্রুত নতুন নতুন এআই মডেল আনছে। তাই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ভয় থেকেই ওপেনএআই-এর ভেতরে ‘কোড রেড’ (OpenAI Code Red) ঘোষণা করা হয়েছে, এমনটাই জানা গেছে ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য ইনফরমেশন-এর রিপোর্টে।

ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান (OpenAI CEO Sam Altman) কর্মীদের জানিয়েছেন, এখন থেকে সব ফোকাস থাকবে 'চ্যাটজিপিটি'র দিকে। কীভাবে এটিকে আরও ভাল ও উন্নত বানানো যায়, সেইদিকে নজর দিতে হবে। এর ফলে কোম্পানির বেশ কিছু নতুন পরিকল্পনাও আপাতত বন্ধ রাখা হয়েছে।

কোন কোন প্রকল্প থামিয়ে দেওয়া হল

স্যাম অল্টম্যান জানিয়েছেন, চ্যাটজিপিটি (ChatGPT) উন্নত না হওয়া পর্যন্ত কয়েকটি বড় বড় প্রকল্প পিছিয়ে দেওয়া হবে। এর মধ্যে আছে-

  • বিজ্ঞাপন ভিত্তিক নতুন পরিষেবা
  • অনলাইনে কেনাকাটার জন্য এআই এজেন্ট
  • হেলথ বা স্বাস্থ্য সংক্রান্ত এজেন্ট
  • ‘Pulse’ নামে ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্ট

এগুলো আপাতত বন্ধ রেখে সবটুকু এখন চ্যাটজিপিটির গতি, নির্ভুলতা, ব্যক্তিগতকরণ এবং ব্যবহারযোগ্যতা বাড়ানোর দিকে দেওয়া হচ্ছে।

চ্যাটজিপিটি টিমের সঙ্গে প্রতিদিন বিশেষ মিটিং রাখা হয়েছে। এমনকি প্রয়োজনে কর্মীরা এক টিম থেকে অন্য টিমে গিয়ে কাজেও সাহায্য করতে পারবেন, যাতে কাজ দ্রুত হয়।

গুগলের দৌড়ই বড় চাপ

চ্যাটজিপিটি বাজারে আসার সময় গুগল নিজেরাই ‘কোড রেড’ জারি করেছিল। কিন্তু এখন উল্টো চিত্র, গুগলই ওপেনএআই-কে টেক্কা দিচ্ছে।

গুগলের Nano Banana নামে নতুন ছবি বানানোর টুল

শক্তিশালী মডেল Gemini 3 এখন বিভিন্ন পরীক্ষায় চ্যাটজিপিটিকে ছাড়িয়ে উপরে উঠে যাচ্ছে। এছাড়া গুগলের কাছে বিশাল সার্ভার, বিপুল ইউজার আর সার্চ-ইউটিউব-জিমেইল-অ্যান্ড্রয়েডের মতো প্ল্যাটফর্ম রয়েছে। ফলে নতুন এআই সিস্টেম ছড়িয়ে দেওয়া তাদের জন্য খুবই সহজ।

গুগলের ডিপমাইন্ড বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, গুগলের এত বড় নেটওয়ার্ককে টেক্কা দিয়ে ওপেনএআই-এর পক্ষে এগিয়ে যাওয়া সহজ নয়।

অর্থনৈতিক চ্যালেঞ্জও বাড়ছে

রিপোর্টে বলা হয়েছে, ওপেনএআইকে (OpenAI) ২০৩০ সালের মধ্যে প্রায় ২০০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য ধরতে হবে। তাদের বর্তমান ব্যয় ও আয় বিবেচনা করলে এটি অত্যন্ত বড় চ্যালেঞ্জ। অন্যদিকে গুগল প্রতি বছর ১২০ বিলিয়ন ডলারের বেশি আয় করে এবং তাদের কাছে প্রচুর অর্থ মজুত আছে, তাই তারা সহজেই এআই গবেষণায় আরও বড় বিনিয়োগ করতে পারে।

এআই দুনিয়ায় এখন প্রবল প্রতিযোগিতা চলছে। তাই ওপেনএআই চায় চ্যাটজিপিটি যেন আবারও আগের মতো সেরা জায়গায় পৌঁছতে পারে। সেই লক্ষ্যেই ঘোষণা করা হয়েছে ‘কোড রেড’।

কোড রেড (Code Red) কী?

এআই দুনিয়ায় 'কোড রেড' মানে খুব জরুরি সতর্কবার্তা, এমন একটা পরিস্থিতি যেখানে কোম্পানিকে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হয়, নাহলে ক্ষতি হতে পারে বা প্রতিযোগীর কাছে পিছিয়ে পড়ার ভয় থাকে।


```