Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

দেশজুড়ে আজ চালু হল বিএসএনএল-এর ৪জি পরিষেবা, নামমাত্র টাকায় এল দুর্দান্ত প্রিপেড প্ল্যান

আজ থেকে গোটা দেশজুড়ে চালু হল বিএসএনএল-এর বহু প্রতীক্ষিত ৪জি পরিষেবা। এর পাশাপাশি মাত্র নামমাত্র টাকায় এসেছে ৭২ দিনের দুর্দান্ত প্রিপেড প্ল্যান, যেখানে মিলছে আনলিমিটেড কল, ডেটা, এসএমএস ও ফ্রি BiTV অ্যাক্সেস।

দেশজুড়ে আজ চালু হল বিএসএনএল-এর ৪জি পরিষেবা, নামমাত্র টাকায় এল দুর্দান্ত প্রিপেড প্ল্যান

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 27 September 2025 13:38

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে ৪জি পরিষেবা চালু করল ভারতের রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। আজ অর্থাৎ ২৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে দেশের প্রতিটি টেলিকম সার্কেলে লাইভ হয়ে গেল বিএসএনএল-এর ৪জি নেটওয়ার্ক। এই মাইলস্টোনে পৌঁছতে গত এক বছরে দেশজুড়ে স্থাপন করা হয়েছে ১ লক্ষেরও বেশি নতুন ৪জি ও ৫জি টাওয়ার। সংস্থার আশা, এর ফলে আরও দ্রুত ইন্টারনেট, কম কলড্রপ এবং উন্নত কানেক্টিভিটি পাবেন গ্রাহকরা।

৪জি বাজারে আনার পাশাপাশি একাধিক বিশেষ প্ল্যানও নিয়ে হাজির হয়েছে সংস্থা।

নতুন ৭২ দিনের প্ল্যান

৪জি পরিষেবা চালুর পাশাপাশি বিএসএনএল নিয়ে এল একটি সাশ্রয়ী প্রিপেড প্ল্যান। দাম রাখা হয়েছে ৪৮৫ টাকা, বৈধতা ৭২ দিন। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন—

  • দেশের যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কলিং
  • প্রতিদিন ২ জিবি হাই-স্পিড ডেটা, মোট ১৪৪ জিবি পর্যন্ত
  • প্রতিদিন ১০০টি ফ্রি এসএমএস
  • ফ্রি ন্যাশনাল রোমিং সুবিধা
  • যাঁরা বাজেট ফ্রেন্ডলি রিচার্জ চান, তাঁদের জন্য এই প্ল্যান যথেষ্ট আকর্ষণীয় হতে চলেছে।

বিনামূল্যে BiTV

এই প্ল্যানের গ্রাহকরা বিনামূল্যে পাবেন BiTV পরিষেবার সুবিধা। এখানে রয়েছে ৩০০-রও বেশি লাইভ টিভি চ্যানেল এবং একাধিক ওটিটি প্ল্যাটফর্ম। ফলে সিনেমা, ওয়েব সিরিজ, ধারাবাহিক বা লাইভ স্পোর্টস, সবই দেখা যাবে এক প্ল্যাটফর্মে, অতিরিক্ত খরচ ছাড়াই।

বিশেষ ক্যাশব্যাক অফার

বিএসএনএল ঘোষণা করেছে একটি সীমিত সময়ের ক্যাশব্যাক অফারও। যাঁরা এই প্ল্যান রিচার্জ করবেন বিএসএনএল সেলফকেয়ার অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে, তাঁরা পাবেন ২ শতাংশ ক্যাশব্যাক (সর্বাধিক ১০ টাকা পর্যন্ত)। তবে এই অফার পাওয়া যাবে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

৫জি-র প্রস্তুতিও জোরকদমে

৪জি পরিষেবার পাশাপাশি সমান তালে এগোচ্ছে ৫জি নেটওয়ার্ক তৈরির কাজও। হায়দরাবাদ, বেঙ্গালুরু-সহ দক্ষিণ ভারতের একাধিক শহরে ইতিমধ্যেই চালু হয়েছে ৫জি Fixed Wireless Access (FWA)। বিএসএনএল জানিয়েছে, আগামী দিনে ৪জি এবং ৫জি—দুই ক্ষেত্রেই পরিষেবা সম্প্রসারণের মাধ্যমে আরও শক্তিশালী জায়গা করে নিতে চায় তারা, যাতে বেসরকারি সংস্থাগুলির সঙ্গে পাল্লা দেওয়া যায়।


```