Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এপ্রিলেও পশ্চিমবঙ্গে গ্রাহক শেয়ারে শীর্ষে জিও, বড় ধাক্কা এয়ারটেল-ভোডাফোন ও বিএসএনএল-এ

TRAI-এর এপ্রিল ২০২৫-এর রিপোর্টে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে জিও একমাত্র অপারেটর যারা সক্রিয় গ্রাহক (VLR) সংখ্যা ও মার্কেট শেয়ার বাড়াতে পেরেছে।

এপ্রিলেও পশ্চিমবঙ্গে গ্রাহক শেয়ারে শীর্ষে জিও, বড় ধাক্কা এয়ারটেল-ভোডাফোন ও বিএসএনএল-এ

শীর্ষে জিও।

শেষ আপডেট: 29 May 2025 19:47

দ্য ওয়াল ব্যুরো: এপ্রিল ২০২৫-এর সাবস্ক্রিপশন রিপোর্ট প্রকাশ করেছে ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা TRAI বা ট্রাই। তাতে দেখা গেছে, পশ্চিমবঙ্গ সার্কেলের সক্রিয় গ্রাহক (VLR) মার্কেট শেয়ারে রিলায়েন্স জিওর (Reliance Jio) দাপট তুঙ্গে। এই মাসে একমাত্র জিও-ই সক্রিয় গ্রাহক সংখ্যা ও মার্কেট শেয়ারে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখিয়েছে, বিপরীতে এয়ারটেল (Airtel) ও ভোডাফোন-আইডিয়া (Vi) হারিয়েছে নিজেদের অবস্থান।

পশ্চিমবঙ্গে জিওরই একমাত্র বড় সক্রিয় গ্রাহক বেড়েছে, দেখে নেওয়া যাক সেই পরিসংখ্যান। ট্রাই-এর তথ্য বলছে:

  • জিও এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে সক্রিয় গ্রাহক সংখ্যা (VLR base) ৩.৪ লাখ বাড়িয়েছে, যা সার্কেলের মধ্যে সর্বোচ্চ।

  • এয়ারটেল যোগ করেছে মাত্র ৯ হাজার সক্রিয় গ্রাহক।

  • Vi ও বিএসএনএল সক্রিয় গ্রাহক হারিয়েছে, অর্থাৎ এই দুই সংস্থার VLR ছিল নেতিবাচক।

  • এর ফলে জিওর VLR মার্কেট শেয়ার বেড়েছে ০.৪%, যা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি।

  • বিএসএনএল তাদের পূর্ববর্তী শেয়ার বজায় রেখেছে।

  • এয়ারটেল ও ভোডাফোন VLR মার্কেট শেয়ারে হ্রাস হয়েছে।

এই পরিসংখ্যান পরিষ্কারভাবে দেখায় যে জিও বর্তমানে পশ্চিমবঙ্গের টেলিকম খাতে সক্রিয় গ্রাহক ধরে রাখার দিক থেকে সবচেয়ে এগিয়ে।

VLR-এর গুরুত্ব কী?

VLR বা Visitor Location Register এমন একটি সূচক, যা দেখায়, কোনও সংস্থার কতজন গ্রাহক তাদের সংযোগ বাস্তবিকভাবে ব্যবহার করছে। এটি শুধুমাত্র সিম বিক্রির ওপর নয়, বরং ব্যবহারকারীর সক্রিয়তা ও অংশগ্রহণের ভিত্তিতে নির্ধারিত হয়। ফলে এই মাপকাঠিতে সাফল্য মানে, সংস্থার পরিষেবা বাস্তবে জনপ্রিয় ও কার্যকর।

এই ক্ষেত্রেও দেখা গেছে মোট গ্রাহক সংযোগের দিক থেকেও জিও এগিয়ে। এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে জিও ১.৭৯ লাখ নতুন সংযোগ যুক্ত করেছে। এয়ারটেল যোগ করেছে মাত্র ৫,৬০০। Vi ও বিএসএনএল এখানেও সংযোগ হারিয়েছে। জিওর মোট মার্কেট শেয়ার বেড়েছে ০.২%।

জাতীয় পরিসরে জিও

জাতীয়ভাবে এপ্রিল ২০২৫-এ টেলিকম খাতে গ্রাহক সংখ্যা ১.৯ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে। যদিও এটি মার্চ বা ফেব্রুয়ারির তুলনায় কিছুটা কম, তবুও এটি একটি স্থিতিশীল বৃদ্ধির লক্ষণ। জিও একমাত্র সংস্থা, যারা সক্রিয় গ্রাহক হিসেবে ৫.৫ মিলিয়নের বেশি ব্যবহারকারী যুক্ত করতে পেরেছে। অন্যদিকে, এয়ারটেল সক্রিয় গ্রাহক হারিয়েছে ৪.১ মিলিয়ন। Vi হারিয়েছে ১.১ মিলিয়ন। বিএসএনএল হারিয়েছে ১.৮ মিলিয়ন।

ফিক্সড ব্রডব্যান্ড ও ৫জি FWA-তেও জিওর দাপট অব্যাহত, যেখানে সংস্থাটি একাই প্রায় ৮২% মার্কেট শেয়ার ধরে রেখেছে।

ফলে ট্রাই-এর এপ্রিল ২০২৫-এর রিপোর্ট অনুযায়ী, পশ্চিমবঙ্গ সার্কেলে সক্রিয় গ্রাহক ধরে রাখার দৌড়ে রিলায়েন্স জিও সুস্পষ্টভাবেই এগিয়ে। বিপরীতে এয়ারটেল, Vi ও বিএসএনএল তাদের সক্রিয় গ্রাহক ও বাজার দখল হারাচ্ছে, যা এই অঞ্চলে তাদের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ইঙ্গিত। সব মিলিয়ে জিওর আধিপত্য ক্রমেই সুদৃঢ় হচ্ছে।


```