Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

চলন্ত ট্রেনে স্ত্রীর হাতে নেলপালিশ লাগিয়ে দিচ্ছেন বৃদ্ধ, হাতের ওপর হাত রাখা কি খুব কঠিন?

প্রেমটা ইনস্ট্যান্ট নুডলস নয়, বরং আচারের সঙ্গে খানিক তুলনা চলে বৈকি। একে মজতে দিতে হয় আবহাওয়ার সঙ্গে। 

চলন্ত ট্রেনে স্ত্রীর হাতে নেলপালিশ লাগিয়ে দিচ্ছেন বৃদ্ধ, হাতের ওপর হাত রাখা কি খুব কঠিন?

সফর অনেক দূরের, শুধু তুমি পাশে থেকো

শেষ আপডেট: 29 May 2025 12:59

দ্য ওয়াল ব্যুরো: কথোপকথন ১:  -আচ্ছা, মায়ের ওষুধ আনতে ভুলো না যেন!
-আমাকে একবার মনে করিয়ে দিও। ছেলের স্কুলের ফিজ জমা দেওয়ার শেষ দিন কবে যেন?

কথোপকথন ২:  -আমার জন্মদিনটাও ভুলে গেলে!
-কালও মনে ছিল, তারপর কাজের চাপে একদম মাথা থেকে বেরিয়ে গেছে। বিশ্বাস করো।

এই কথোপকথন হয়তো কাল্পনিক, কিন্তু প্রত্যেক দম্পতি জানেন এগুলো তাঁদের রোজনামচা। মায়ের শরীর, ছেলের স্কুল, মেয়ের গানের ক্লাস, ছোটপিসির মেয়ের বিয়ে সবমিলিয়ে রোজকারের জীবন থেকে হারিয়ে যেতে বসে নিজেদের কথা।

বিয়ের পর সংসারের জাঁতাকলে প্রেম চাপা না পড়লেও, ধীরে ধীরে সেটাই চলে যায় ব্যাকসিটে। 'এই পথ যদি না শেষ হয়', প্রেমের পরিবর্তে স্টিয়ারিংয়ে এসে বসে দায়িত্ব। তার মাঝেই সময় পেলে ইতিউতি উঁকি মারে প্রেম। সিচুয়েশনশিপ, লেফট-রাইট সোয়াইপের এই যুগে নিখাদ প্রেমের কোনও মুহূর্ত যেন গরমের সন্ধেতে একরাশ ঠান্ডা বাতাসের ঝলক।

তেমনই একটি রিল ভীষণই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৩০ সেকেন্ডের ভিডিওয় ফুটে উঠেছে নিখাদ প্রেমের কাহিনী। দেখা যাচ্ছে, দূরপাল্লার ট্রেনে চড়ে কোথাও যাচ্ছেন বৃদ্ধ এক দম্পতি। যত্ন করে ‘কিশোরী’ স্ত্রীর হাতের নখে নেলপলিশ লাগিয়ে দিচ্ছেন ‘তরুণ’ স্বামী। খুব মনোযোগ দিয়ে নিজের কাজ করে চলেছেন তিনি। স্ত্রীর মুখের হাসিই প্রকাশ করে দিচ্ছে তাঁর মনের ভাব। মনে হচ্ছে উচ্ছ্বল এক কিশোরীর মতো সেই প্রথম বারের হাত ধরার অনুভূতিতে ফিরে গিয়েছেন যেন।

বলাই বাহুল্য এমন রোম্যান্টিক মুহূর্ত দেখে আবেগে ভেসেছে সোশ্যাল মিডিয়াবাসী। কেউ বলেছেন, ‘এক সঙ্গে বুড়ো হওয়াই আসল ভালবাসা’। কেউ বলছেন, ‘এটাই পুরনো দিনের ভালবাসা। ওঁরা ফোনের আড়াল ছাড়াই এক ওপরের সঙ্গে সময় কাটাতে জানেন’।

ভাবুন তো, এই গোটা জীবনটা একসঙ্গে কাটাতে গিয়ে কতবার কত ঝগড়া, মান-অভিমান পেরিয়ে আসতে হয়েছে তাঁদের?

প্রেমটা ইনস্ট্যান্ট নুডলস নয়, বরং আচারের সঙ্গে খানিক তুলনা চলে বৈকি। একে মজতে দিতে হয় আবহাওয়ার সঙ্গে। তবে না বোঝা যায় কতটা পথ চলা বাকি, যতটা সময়ই পাওয়া যায় একসঙ্গে, ততই বুঝি মনে হয় কম!

'বয়সের নাম সে তো প্রেমেরই গোলাম

যদি ভাল টাল কেউ বাসে…!'


```