Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

World Cup 2026: নতুন বছরের গোড়ায় বিশ্বকাপ ট্রফি ভারতে! সফর-তালিকায় রয়েছে কলকাতা?

দিল্লির পর ট্রফি কোথায় কোথায় যাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজধানীর আয়োজন শেষে গন্তব্য হতে পারে গুয়াহাটি। তারপর? 

World Cup 2026: নতুন বছরের গোড়ায় বিশ্বকাপ ট্রফি ভারতে! সফর-তালিকায় রয়েছে কলকাতা?

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 24 December 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের শুরুতেই ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য বড় খবর। জানুয়ারির গোড়ায় ভারতে আসতে চলেছে ‘আসল’ বিশ্বকাপ ট্রফি—ফিফা ও কোকা-কোলার যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’ (FIFA World Cup Trophy Tour by Coca-Cola)। দিল্লিতে ট্রফির আনুষ্ঠানিক আগমনের দিনক্ষণও ঘোষণা হয়েছে। আপাতত আমবাঙালির প্রশ্ন একটাই: জমকালো সফরের শহর-তালিকায় কি জায়গা পাচ্ছে কলকাতা?

দিল্লিতে গ্র্যান্ড ল্যান্ডিং, উৎসবের শুরু

১০ জানুয়ারি নয়াদিল্লিতে (New Delhi) ট্রফি-যাত্রার সূচনা। সেই উপলক্ষে বসবে বিশেষ ‘ফিফা চার্টার ল্যান্ডিং’। আয়োজনকে জাতীয় গর্ব ও উদযাপনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। এখান থেকেই ভারত সফরের শুরু।

কোকা-কোলার গ্লোবাল পার্টনারশিপস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিকেল ভিনেটের (Mickael Vinet) কথায়, ‘এই ট্যুরের মাধ্যমে আমরা সমর্থকদের খেলার হৃদস্পন্দনের আরও কাছে আনতে আগ্রহী। আসল বিশ্বকাপ ট্রফিকে ভারতে এনে ম্যাচ দেখার সময় যে উত্তেজনা, প্রত্যাশা আর আবেগ তৈরি হয়, তার পূর্ণ অভিজ্ঞতাই উপহার দিতে চাই!’

‘গ্লোবাল স্পেক্টাকল’ থেকে লোকাল মুহূর্ত

কোকা-কোলার ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের মার্কেটিং বিভাগের সিনিয়র ডিরেক্টর কার্তিক সুব্রহ্মণ্য (Karthik Subramanian) বলেন, ‘ফুটবল আজ অন্যতম শক্তিশালী সামাজিক সংস্কৃতি। ফিফার সঙ্গে আমাদের পার্টনারশিপ সেই জায়গাটাকেই আরও বড় করে তোলে। ট্রফি ট্যুরের মাধ্যমে বিশ্বজুড়ে যে স্পেক্টাকল, তাকে আমরা লোকাল মুহূর্তে বদলে দিতে চাই—যেখানে সমর্থকেরা ফুটবলের সবচেয়ে বড় প্রতীকের সামনে দাঁড়িয়ে একটা ঠান্ডা কোকা-কোলার আনন্দ ভাগ করে নেবে!’

২০ বছর, ১৮২ দেশ—বিশ্বকাপের আগে বিশেষ সফর

ফিফার চিফ বিজনেস অফিসার রমি গাই (Romy Gai) সফর নিয়ে আশাবাদী। বলেন, ‘ফিফা বিশ্বকাপ ট্রফি খেলাধুলোর সবচেয়ে বড় প্রতীক আর কোকা-কোলা দুনিয়ার অন্যতম পরিচিত ব্র্যান্ড। গত দুই দশকে এই ট্রফি ট্যুর ১৮২টি সদস্য দেশের (Member Associations) কাছে পৌঁছেছে। এবারের আয়োজন আরও বিশেষ—কারণ এটি ট্রফি ট্যুরের ২০ বছর পূর্তি এবং একই সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের প্রস্তুতি, যেখানে আয়োজক দেশ তিনটি—কানাডা (Canada), মেক্সিকো (Mexico) ও আমেরিকা (United States)!’

কলকাতা কি থাকছে তালিকায়?

আপাতত সফরের পূর্ণ শহর-তালিকা প্রকাশ হয়নি। দিল্লির পর ট্রফি কোথায় কোথায় যাবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজধানীর আয়োজন শেষে গন্তব্য হতে পারে গুয়াহাটি। তারপর? ফুটবলের ঐতিহ্য, আবেগ ও সমর্থনের নিরিখে কলকাতা (Kolkata) স্বাভাবিকভাবেই আলোচনায়। তবে ফিফা বা আয়োজকদের তরফে এখনও এর নাম নিশ্চিত করা হয়নি।


```