Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটল

World Cup 2026: ‘ইরান খেলবে!’ এশিয়ান ফুটবল কনফেডারেশনের বার্তায় কাটছে সংশয়ের মেঘ

৩০ এপ্রিল ভ্যাঙ্কুভারে ফিফার বার্ষিক কংগ্রেসে ইরানের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা। গত সপ্তাহে আটলান্টার প্রস্তুতি বৈঠকে যোগ দিতে পারেনি ইরান। বিশ্বকাপ শুরু ১১ জুন—হাতে সময় তিন মাসেরও কম।

World Cup 2026: ‘ইরান খেলবে!’ এশিয়ান ফুটবল কনফেডারেশনের বার্তায় কাটছে সংশয়ের মেঘ

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 March 2026 16:13

দ্য ওয়াল ব্যুরো: ট্রাম্প বললেন না আসতে, ইরানের ক্রীড়ামন্ত্রী বললেন পরিস্থিতি কঠিন, ইরান বলল কেউ বাদ দিতে পারবে না—এই চাপানউতরের মধ্যে এবার বক্তব্য রাখল এশিয়ান ফুটবল কনফেডারেশন (AFC)। কুয়ালালামপুরে সাংবাদিক সম্মেলনে এএফসির মহাসচিব উইন্ডসর জন (Windsor John) স্পষ্ট জানালেন, ইরান বিশ্বকাপে (FIFA World Cup 2026) খেলবে। ‘যতদূর জানি, ইরান খেলছে,’—এই একটা বাক্যেই অনেক সংশয় মুছে দিলেন তিনি।

এএফসির বক্তব্য কী?

উইন্ডসর জনের কথায়, ‘ইরান আমাদের সদস্য। আমরা চাই ওরা খেলুক। ইরান ফেডারেশন আমাদের জানিয়েছে, বিশ্বকাপে যাচ্ছে। এই মুহূর্তে অনেক আবেগ, অনেক কথা চলছে। কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে ইরানের ফুটবল ফেডারেশন—অন্য কেউ নয়!’

বর্তমান ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি গত সপ্তাহে রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়ে দেন, বর্তমান পরিস্থিতিতে খেলা সম্ভব নয়। কিন্তু ইরান ফুটবল দল ইনস্টাগ্রামে পালটা দাবি রেখেছে—বিশ্বকাপ পরিচালনা করে ফিফা। ট্রাম্প বা আমেরিকা নয়। তাই কোনও দলকে বাদ দেওয়ার ক্ষমতা কোনও ব্যক্তির থাকতে পারে না।

ম্যাচ কোথায়, কবে?

ইরানের তিনটি গ্রুপ ম্যাচই আমেরিকায়। ১৬ জুন ক্যালিফোর্নিয়ার ইনগেলউডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২১ জুন প্রতিপক্ষ বেলজিয়াম। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে। এই তিনটি ম্যাচই মার্কিন মুলুকে—যে দেশ ইরানে হামলা করেছে, তার মাটিতে!

উল্লেখ্য, ফিফা ক্রমতালিকায় ইরান কুড়িতে। এশিয়ার অন্যতম শক্তিশালী দল। টানা চতুর্থবার বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে। ৩০ এপ্রিল ভ্যাঙ্কুভারে ফিফার বার্ষিক কংগ্রেসে ইরানের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা। গত সপ্তাহে আটলান্টার প্রস্তুতি বৈঠকে যোগ দিতে পারেনি ইরান। বিশ্বকাপ শুরু ১১ জুন—হাতে সময় তিন মাসেরও কম।


```