Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

‘বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না!’ ট্রাম্পের ‘পরামর্শ’ উড়িয়ে পালটা দিল ইরান

ইরান নাম তুলে নিলে আধুনিক বিশ্বকাপের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হতে চলেছে। ফিফাকে তখন বিকল্প দল খুঁজতে হবে— হাতে সময় মাত্র তিন মাস।

‘বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না!’ ট্রাম্পের ‘পরামর্শ’ উড়িয়ে পালটা দিল ইরান

ছবি: গুগল

রূপক মিশ্র

শেষ আপডেট: 13 March 2026 10:44

দ্য ওয়াল ব্যুরো: ট্রাম্প জানালেন, নিরাপত্তার কথা ভেবে না আসাই ভাল। কালক্ষেপ না করেই এর পালটা জবাব দিল ইরানের জাতীয় ফুটবল দল—সরাসরি, তীক্ষ্ণ। ইনস্টাগ্রামে দলের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে বিবৃতি এল, বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই। বাদ পড়ার যোগ্য বরং সেই দেশ, যে ‘আয়োজক’ তকমা বহন করেও অংশগ্রহণকারী দলগুলির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ।

ইরানের পালটা জবাব

সরকারি বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক আয়োজন। এটি পরিচালনা করে ফিফা (FIFA)—কোনও ব্যক্তি বা দেশ নয়।’ সঙ্গে মনে করিয়ে দেওয়া হয়েছে, ইরান বিশ্বকাপে কোয়ালিফাই করা প্রথম দলগুলির একটি। ফলে তাদের সরে বিশেষ কারও অঙ্গুলিহেলনে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না।

এই ঘোষণা এল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ট্রুথ সোশাল পোস্টের কয়েক ঘণ্টার মধ্যেই। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, ইরান দলকে বিশ্বকাপে স্বাগত। তবে ‘নিজেদের জীবন ও নিরাপত্তার’ কথা ভেবে তাদের আমেরিকা না আসাই সমীচীন।

পাকা সিদ্ধান্ত কবে?

২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে সংঘাত থামেনি। সেই উত্তাপের মধ্যে বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি বলেছিলেন, ‘কোনও অবস্থাতেই বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।’ যদিও আনুষ্ঠানিকভাবে এখনও আসন্ন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করা হয়নি। এই পরিস্থিতিতে দলের সর্বশেষ বিবৃতি ইঙ্গিত দিচ্ছে, সাসপেন্স অটুট! অন্তিম প্রহরে যা কিছু হতে পারে!

ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো (Gianni Infantino) মঙ্গলবারই জানিয়েছিলেন, ট্রাম্পের আশ্বাস—ইরান ফুটবল টিমকে বিশ্বকাপে স্বাগত জানানো হবে। সেই বার্তার পরেই মার্কিন প্রেসিডেন্টের পালটা মন্তব্য কার্যত আশ্বাসবাণীকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

ফিফার সামনে জটিল ধাঁধা

আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় ১১ জুন বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ইরানের ম্যাচ ছিল লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে। তারা নাম তুলে নিলে আধুনিক বিশ্বকাপের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হতে চলেছে। ফিফাকে তখন বিকল্প দল খুঁজতে হবে— হাতে সময় মাত্র তিন মাস।


```