Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

World Cup 2026: বাদ পড়লেন ব্রাজিল দল থেকে, তবু বিশ্বকাপের স্বপ্ন ছাড়তে নারাজ নেইমার

ব্রাজিলের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা নেইমার। সুযোগ পেলে এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তাই আগামী দু’মাস ব্রাজিলীয় ফরোয়ার্ডের কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।

World Cup 2026: বাদ পড়লেন ব্রাজিল দল থেকে, তবু বিশ্বকাপের স্বপ্ন ছাড়তে নারাজ নেইমার

নেইমার

রূপক মিশ্র

শেষ আপডেট: 17 March 2026 10:20

দ্য ওয়াল ব্যুরো: আরেকবার হতাশ হতে হল নেইমারকে (Neymar)। ব্রাজিলের মার্চের প্রীতি ম্যাচের স্কোয়াডে তাঁর নাম নেই। কোচ কার্লো অ্যান্সেলোত্তি (Carlo Ancelotti) সোমবার দল ঘোষণা করলেন ৩৪ বছরের স্যান্টোস ফরোয়ার্ডকে বাইরে রেখে। যদিও তাতে ভেঙে পড়েননি নেইমার। সোজাসুজি বললেন, ‘স্বপ্ন এখনও বেঁচে আছে!’

লড়াই এখনও জারি

বাদ পড়ার পর নেইমারের মন্তব্য, ‘অবশ্যই কষ্ট লাগছে, মন খারাপ রয়েছে। কিন্তু ফোকাস অটুট—প্রতিদিন, প্রতিটি অনুশীলন, প্রতিটি ম্যাচ। আমরা লক্ষ্য পূরণ করবই। বিশ্বকাপের আগে আর একটা দল ঘোষণা বাকি—স্বপ্ন এখনও বেঁচে!’

২৬ মার্চ বোস্টনে ফ্রান্স ও ৩১ মার্চ অরল্যান্ডোয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল। এই দুটো ম্যাচই ধরা হচ্ছে বিশ্বকাপ স্কোয়াড বাছাইয়ের আগের শেষ পরীক্ষা। ১৮ মে চূড়ান্ত দল ঘোষণা করবেন অ্যান্সেলোত্তি।

ফিটনেসই প্রশ্ন, দক্ষতা নিয়ে সন্দেহ নেই

কোচ অ্যান্সেলোত্তি যদিও এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় নেই। সরাসরি বললেন, ‘নেইমার ১০০ শতাংশ প্রস্তুত নয়, তাই দলে নেই। ওর খেলার দক্ষতা প্রমাণ করার দরকার নেই—সেটা সবাই জানে। শারীরিক প্রস্তুতিই এখন মূল প্রশ্ন!’ তবে সম্ভাবনার দরজা পুরোপুরি বন্ধ করেননি। জুড়ে দিলেন, ‘নেইমার বিশ্বকাপে থাকতে পারে। কিন্তু কাজ করতে হবে, মাঠে নেমে ফিটনেস ধরে রাখতে হবে!’

২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়েছিল। তার জেরে ফেরা কঠিন হয়েছে। সম্প্রতি করিন্থিয়ান্সের বিরুদ্ধে পুরো ৯০ মিনিট খেলেছেন। কিন্তু সামগ্রিক ম্যাচটাইম এখনও সীমিত। ঘোষিত দলে আক্রমণ বিভাগে ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Junior), রাফিনিয়া, জোয়াও পেদ্রো, মাতেউস কুনিয়া ও তরুণ এন্ড্রিক জায়গা পেয়েছেন।

উল্লেখ্য, ব্রাজিলের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা নেইমার (৭৯)। সুযোগ পেলে এটাই তাঁর শেষ বিশ্বকাপ। তাই আগামী দু’মাস ব্রাজিলীয় ফরোয়ার্ডের কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে।


```