Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

World Cup 2026: ৪৮ দেশ, ৩ আয়োজক, ১ ট্রফি: জেনে নিন বিশ্বকাপের নতুন নিয়ম ও পূর্ণাঙ্গ সূচি

বিশ্বকাপ একসঙ্গে তিন দেশে—আমেরিকা, কানাডা আর মেক্সিকোতে। প্রথম ম্যাচ ১১ জুন মেক্সিকো সিটিতে, ফাইনাল ১৯ জুলাই নিউ জার্সিতে। 

World Cup 2026: ৪৮ দেশ, ৩ আয়োজক, ১ ট্রফি: জেনে নিন বিশ্বকাপের নতুন নিয়ম ও পূর্ণাঙ্গ সূচি

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 22 October 2025 18:46

দ্য ওয়াল ব্যুরো: শুরু হয়ে গেছে উল্টো দিন গোনা। ফিফা বিশ্বকাপ ২০২৬ (FIFA World Cup 2026) শুরু হতে হাতে আর এক বছরও নেই। মঙ্গলবার শেষ দফার বাছাই পর্ব শেষে এখন অনেকটাই পরিষ্কার কারা কারা যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে ২৮ দলের জায়গা, বাকি ২০ খানা স্লট ঠিক হবে আগামী মার্চে।

বিশ্বকাপ একসঙ্গে তিন দেশে—আমেরিকা, কানাডা আর মেক্সিকোতে। প্রথম ম্যাচ ১১ জুন মেক্সিকো সিটিতে, ফাইনাল ১৯ জুলাই নিউ জার্সিতে। এবারের আসর ইতিহাসে সবচেয়ে বড়—আগের ৩২ দলের বদলে এবার খেলবে ৪৮ টিম। ফলে টুর্নামেন্ট চলবে টানা ৩৯ দিন ধরে।

এখনও পর্যন্ত কারা যোগ্যতা পেয়েছে?

আয়োজক দেশ: আমেরিকা, কানাডা, মেক্সিকো।

এশিয়া থেকে: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডন, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান।

আফ্রিকা থেকে: আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া।

ইউরোপ থেকে: ইংল্যান্ড।

ওশেনিয়া থেকে: নিউজিল্যান্ড।

দক্ষিণ আমেরিকা থেকে: আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।

এখনও কারা দৌড়ে?

বাকি ২০ দলের ভাগ্য নির্ধারণ হবে মহাদেশীয় ও আন্তঃমহাদেশীয় প্লে-অফে।

আফ্রিকা: নাইজেরিয়া, ক্যামেরুন, গ্যাবন ও কঙ্গো।

এশিয়া: সংযুক্ত আরব আমিরাত আর ইরাক।

ইউরোপ: ৫৩ দেশ এখনো লড়ছে ১৬টি জায়গার জন্য।

কনকাকাফ (উত্তর–মধ্য আমেরিকা): কোস্টা রিকা, হন্ডুরাস, জ্যামাইকা, পানামা সহ ১২ দল।

ওশেনিয়া: নিউ ক্যালেডোনিয়া।

দক্ষিণ আমেরিকা: বলিভিয়া।

সব ম্যাচ মিটে যাবে ৩১ মার্চ, ২০২৬–এর মধ্যে। তখনই জানা যাবে পূর্ণ ৪৮ দলের তালিকা।

ড্র কবে, কোথায়?

বিশ্বকাপের মূল ড্র ৫ ডিসেম্বর, ২০২৫। স্থান—ওয়াশিংটনের কেনেডি সেন্টার (Kennedy Center)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা করেছেন, তিনি মঞ্চে হাজির থাকতে পারেন।

নতুন নিয়ম:

৪৮ দলের এই ফরম্যাটে থাকবে ১২টা গ্রুপ, প্রতিটিতে ৪ দল। এরপর সরাসরি রাউন্ড অফ ৩২, মানে আরও একটি বাড়তি নকআউট রাউন্ড। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে যখন বিশ্বকাপ হয়েছিল, তখন মাত্র ২৪ দল খেলেছিল। এবার আয়তনে সেটার প্রায় দ্বিগুণ।

কোন, কোন শহরে খেলা?

আমেরিকার ১১ শহরে হবে সমস্ত ম্যাচ—আটলান্টা, বোস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, নিউ ইয়র্ক/নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো, সিয়াটল। কানাডায় খেলা হবে টরন্টো ও ভ্যাঙ্কুভারে। আর মেক্সিকোর মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরে। ফাইনাল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

আগের চ্যাম্পিয়ন:

গতবার কাতারে (২০২২) ফাইনালে আর্জেন্টিনা ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ট্রফি তুলেছিল।

আবহাওয়ার কেমন?

২০২৫–এর ক্লাব বিশ্বকাপে আমেরিকার গরমে ভুগতে হয়েছিল দলগুলোকে। তাই এবার আর্লিংটন, আটলান্টা ও হিউস্টনের স্টেডিয়ামের ছাদ থাকবে বন্ধ।


```