Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

UWCL: দুই লেগ মিলিয়ে ১২ গোল! মেয়েদের চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সম্মান ধুলোয় মিশিয়ে দিল বার্সেলোনা

মেয়েদের চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে নিয়ে ছেলেখেলা করল বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ১২-২ স্কোরলাইনে রিয়ালকে উড়িয়ে সেমিফাইনালে বার্সা নারী দল। ক্লাসিকোর মঞ্চে কীভাবে ধুলোয় মিশল রিয়ালের সম্মান? 

UWCL: দুই লেগ মিলিয়ে ১২ গোল! মেয়েদের চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সম্মান ধুলোয় মিশিয়ে দিল বার্সেলোনা

আলেক্সিয়া পুতেলাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 3 April 2026 13:49

দ্য ওয়াল ব্যুরো: ‘এল ক্লাসিকো’ মানেই জোর লড়াই, রুদ্ধশ্বাস উত্তেজনা, সমানে সমানে টক্কর—এই প্রচলিত ধারণা ভেঙে চুরমার করে দিল বার্সেলোনা (Barcelona Women)। একবার নয়, টানা তিনবার। যার শেষটা সবচেয়ে নির্মম। দুই লেগ মিলিয়ে ১২-২! মেয়েদের চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে (Real Madrid Women) এই স্কোরলাইনে কার্যত গুঁড়িয়ে সেমিফাইনালে উঠল কাতালান ক্লাব।

শুরুতে আঘাত, ম্যাচ সেখানেই শেষ

প্রথম লেগে লড়াই প্রায় শেষ করে দিয়েছিল বার্সা। মাদ্রিদে ৬-২ জয়ের পর দ্বিতীয় লেগ শুধুই আনুষ্ঠানিকতা। কিন্তু সেখানেও কোনও দয়ামায়া দেখানোর পালা নেই। ন্যু ক্যাম্পে (Camp Nou) ৬০ হাজারের বেশি দর্শকের সামনে আবারও ৬ গোল! ম্যাচের অষ্টম মিনিটে বার্সাকে এগিয়ে দেন অধিনায়ক আলেক্সিয়া পুতেলাস (Alexia Putellas), ক্লাবের হয়ে ৫০০তম ম্যাচে। শুরুর সেই গোল রিয়ালের প্রতিরোধ আর আত্মবিশ্বাস ভেঙে দেয়। তারপর যেন ফ্লাডগেট খুলে যায়! ক্রমাগত একতরফা আক্রমণ। যার জেরে প্রথমার্ধে ৪-০।

দিশেহারা রিয়াল

গতকাল গোলের তালিকায় নাম লেখান ক্যারোলিন গ্রাহাম হ্যানসেন (Caroline Graham Hansen), আইরিন পারেদেস (Irene Paredes), ইভা পাজার (Ewa Pajor)। দ্বিতীয়ার্ধে হ্যানসেন-ই ফের গোল করে ব্যবধান বাড়ান। শেষে এসমে ব্রুগ্টস (Esme Brugts) সহজ ট্যাপ-ইনে সম্মানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। পুরো ম্যাচে রিয়াল দৃশ্যত অসহায়। সবচেয়ে অবাক করা বিষয়—একটাও শট টার্গেটে রাখতে পারেনি তারা। ডিফেন্স এলোমেলো। আক্রমণে ধার নেই। এক কথায়, ক্লাসিকোর গ্র্যান্ড মঞ্চে নির্লজ্জ ছেলেখেলা।

এবার সামনে বায়ার্ন 

ইতিহাস বলছে, এই ফল নতুন কিছু নয়। ছেলেদের লড়াই অনেক বেশি হাড্ডাহাড্ডি হলেও মেয়েদের টক্কর কার্যত একপেশে। সেখানে বার্সেলোনাই দাপট দেখিয়ে এসেছে। দুই দলের মধ্যে ২৫টি ম্যাচের মধ্যে তারা জিতেছে ২৪টিতে। মাত্র চার দিন আগেই লিগ ম্যাচে ৩-০ স্কোরলাইনে রিয়ালকে উড়িয়ে দেয় বার্সা। যার জেরে কাতালান বাহিনী এই মুহূর্তে ১৩ পয়েন্ট এগিয়ে।

রিয়াল-ধ্বংসের পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ (Bayern Munich Women)। জার্মান ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শেষ চারে উঠেছে। আগুনে ফর্মে থাকা বার্সাকে কি তারা থামাতে পারবে? ফুটবল অনিশ্চিত, মুহূর্তের ম্যাজিকে অসম্ভবও সম্ভব হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্স যদি সামনে রাখা হয়, তাহলে নিঃসন্দেহে ‘অ্যাডভান্টেজ বার্সেলোনা’।


```