Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Supercopa Final: কোহলি-রোহিতদের ম্যাচ শেষ হলেই শুরু এল ক্লাসিকো! খেলা কখন, কোথায় দেখবেন?

দুই টিম মুখোমুখি সুপারকোপার ফাইনালে। খাতায় কলমে বার্সেলোনা এগিয়ে থাকলেও ইতিহাস বলছে এল ক্লাসিকোয় ‘অ্যাডভান্টেজ’ বলে কিছু হয় না। 

Supercopa Final: কোহলি-রোহিতদের ম্যাচ শেষ হলেই শুরু এল ক্লাসিকো! খেলা কখন, কোথায় দেখবেন?

এল ক্লাসিকো

গার্গী দাস

শেষ আপডেট: 11 January 2026 17:03

দ্য ওয়াল ব্যুরো: ভাদোদরায় মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। দিনরাতের ম্যাচ। খেলার পরিণতি যাই হোক না কেন, লড়াই খতম হওয়ামাত্র ঘুমিয়ে পড়ার জো নেই। কারণ টানটান, রুদ্ধশ্বাস দ্বৈরথের প্রতিশ্রুতি নিয়ে হাজির রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। দুই টিম মুখোমুখি সুপারকোপার ফাইনালে। খাতায় কলমে বার্সেলোনা এগিয়ে থাকলেও ইতিহাস বলছে, এল ক্লাসিকোয় ‘অ্যাডভান্টেজ’ বলে কিছু হয় না। যে কোনও সময়, যে কোনও মুহূর্তে ফল বদলে যেতে পারে।

ফাইনালের সময়, ভেন্যু

স্প্যানিশ সুপারকোপা ফাইনাল (Supercopa de Espana 2026) আয়োজিত হবে সোমবার, ১২ জানুয়ারি, ভারতীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে। ভেন্যু সৌদি আরবের জেড্ডার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম। বর্তমান ফরম্যাটে চার দলের টুর্নামেন্ট—লা লিগা (La Liga) ও কোপা দেল রে-র (Copa del Rey) গত মরশুমের চ্যাম্পিয়ন ও রানার্স-আপরা এই প্রতিযোগিতায় অংশ নেয়৷

 

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা (FC Barcelona) সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৫-০ হারিয়ে ফাইনালে উঠেছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ (Real Madrid) ২-১ স্কোরলাইনে অ্যাতলেতিকো মাদ্রিদকে পরাস্ত করেছে৷

দুই শিবিরের খবর: কারা খেলবেন, কারা নেই

বার্সেলোনার জন্য ধাক্কা—মিডফিল্ডার গাভি (Gavi) হাঁটুর চোটে অস্ত্রোপচারের পর মাঠের বাইরে। ডিফেন্সে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন (Andreas Christensen) চোটের কারণে খেলতে পারবেন না। তবু মাঝমাঠে বল দখল আর প্রেসিং-নির্ভর ফুটবলে বার্সা যে ম্যাচের গতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে, তা স্পষ্ট।
রিয়াল শিবিরেও একই রকম অনিশ্চয়তা। ডিফেন্ডার আন্তোনিও রুডিগার (Antonio Rudiger) হাঁটুর সমস্যায় ভুগছেন। মাঠে নামা নিয়ে জোর সংশয়৷ তবে সুখবর—কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) ফিট হয়ে ফাইনালে ফেরার সম্ভাবনা রয়েছে। গত অক্টোবরে লা লিগায় দুই দল মুখোমুখি হয়। রিয়াল লড়াই জিতে নেয় এমবাপে ও জুড বেলিংহ্যামের (Jude Bellingham) গোলে। এই জোড়া ফলা আজও হান্সি ফ্লিকের দলকে সতর্ক রাখবে৷

এল ক্লাসিকোর ইতিহাস ও ভারতে দেখবেন যেভাবে

এল ক্লাসিকোর (El Clasico) ইতিহাসে দুই দল মুখোমুখি হয়েছে ২৬২ বার। রিয়ালের জয় ১০৭টি, বার্সার ১০৪টি, ড্র ৫১। সুপারকোপার ইতিহাসে বার্সেলোনা সবচেয়ে সফল—১৫ বার ট্রফি। রিয়ালের সংগ্রহ ১৩টি।

ভারতে টিভিতে সরাসরি সম্প্রচার নেই। তবে লাইভ স্ট্রিমিং দেখা যাবে ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে (FanCode)। যার অর্থ: কোহলি-রোহিতদের ম্যাচ শেষ হলেই মোবাইল বা ল্যাপটপ অন—এল ক্লাসিকো শুরু।

এক রাত, দুই মেগা লড়াই। ক্রিকেট দিয়ে শুরু, ফুটবল দিয়ে শেষ। সোমবারের সকাল দেরিতে শুরুর জোর সম্ভাবনা।


```