Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

Lamine Yamal: কেন ‘গোল্ডেন বয়ে’র বাছাই তালিকায় নেই বার্সেলোনার ‘সোনার ছেলে’ লামিন ইয়ামাল?

এক অর্থে দেখতে গেলে, লামিন ইয়ামাল বাদ পড়লেন না—বরং, তাঁর পদোন্নতি হল! ২০২৪ সালে রেকর্ড ভোট ও অনবদ্য পারফরম্যান্সের দৌলতে ট্রফি জেতার পর তিনি এখন ‘অ্যালামনাই ক্লাবে’র সদস্য। 

Lamine Yamal: কেন ‘গোল্ডেন বয়ে’র বাছাই তালিকায় নেই বার্সেলোনার ‘সোনার ছেলে’ লামিন ইয়ামাল?

লামিন ইয়ামাল

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 October 2025 15:11

দ্য ওয়াল ব্যুরো: ইউরোপজুড়ে হইচই—‘গোল্ডেন বয়ে’র (Golden Boy 2025) বাছাই তালিকা প্রকাশিত হয়েছে। ২৫ জন তরুণ প্রতিভার নাম ঝলমল করছে লিস্টে। কিন্তু চোখ ঘুরিয়ে থমকে যাচ্ছেন সবাই—নেই লামিন ইয়ামাল (Lamine Yamal)! বার্সেলোনা (FC Barcelona) ও স্পেনের (Spain) ১৭ বছর বয়সি বিস্ময়বালক, যিনি গত সিজনে ইউরোপের মঞ্চ কাঁপিয়েছিলেন, হঠাৎ উধাও সেরা তরুণদের তালিকা থেকে! কেন?

বিশেষজ্ঞদের দাবি, এটা কোনও ইচ্ছাকৃত বাদ দেওয়া কিংবা জটিল অভিসন্ধি নয়। নিছকই ‘রুলবুকের ফল’। ইতালির দৈনিক তুত্তোস্পোর্ট (Tuttosport) এই সম্মাননা ২০০৩ সাল থেকে দিচ্ছে। ইউরোপের অনূর্ধ্ব-২১ ফুটবলারদের থেকে সেরার সেরা বেছে নেওয়া হয়।  সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্ধারণ। লিওনেল মেসি (Lionel Messi), কিলিয়ান এমবাপে (Kylian Mbappé), আরলিং হালান্ড (Erling Haaland)—সবাই একসময় পেয়েছেন এই খেতাব। ২০২৪-এ ইতিহাস গড়েন ইয়ামাল। হাতে আসে ‘গোল্ডেন বয়ে’র সবচেয়ে কমবয়সী বিজয়ীর সম্মান।

তাই এই বছরও তাঁর নাম না দেখে অনেকেই অবাক। কিন্তু নিয়মই বলছে—একবার ‘গোল্ডেন বয়’ হলে, আর দ্বিতীয়বার নাম উঠবে না! একটিমাত্র ট্রফি, একটিমাত্র সুযোগ। কোনও বছর পুরস্কার জিতে গেলে, পরেরবার থেকে স্বয়ংক্রিয়ভাবে তালিকার বাইরে। কারণ, পুরনো জয়ীরা আর প্রতিযোগিতায় অংশ নেন না, নতুন মুখদের মঞ্চ করে দেওয়ার জন্য।

অতএব, এক অর্থে দেখতে গেলে, লামিন ইয়ামাল বাদ পড়লেন না—বরং, তাঁর পদোন্নতি হল! ২০২৪ সালে রেকর্ড ভোট ও অনবদ্য পারফরম্যান্সের দৌলতে ট্রফি জেতার পর তিনি এখন ‘অ্যালামনাই ক্লাবে’র সদস্য। যে কারণে তাঁর অনুপস্থিতি নিছকই আনুষ্ঠানিকতা, কোনও অবমূল্যায়ন নয়।

প্রসঙ্গত, এবারের শর্টলিস্টেও কিন্তু কম উত্তেজক নয়। বার্সেলোনার ডিফেন্ডার পাউ কুবারসি (Pau Cubarsi), রিয়াল মাদ্রিদের (Real Madrid) আরদা গুলার (Arda Guler) ও ডিন হুইসেন (Dean Huijsen), পিএসজির (PSG) ডেজিরে ডুয়ে (Desire Doue), বরুশিয়া ডর্টমুন্ডের (Borussia Dortmund) জোব বেলিংহাম (Jobe Bellingham)—সবাই আছেন তালিকায়। বিশেষজ্ঞদের মতে, ট্রফির দৌড়ে এগিয়ে রয়েছেন ডুয়ে, যিনি পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ-সহ (UEFA Champions League) জিতিয়েছেন চারটি ট্রফি।


```