Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

ইয়ামালকে টপকে ব্যালন ডি'অর ছিনিয়ে নিলেন দেম্বেলে, মেয়েদের বিভাগে সেরার সেরা বোনমাতি

২৮ বছরের দেম্বেলে গত সিজনে পিএসজিকে এনে দেন অবিস্মরণীয় সাফল্য। ফরাসি লিগ আর কাপ ডাবল তো আছেই, তার সঙ্গে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। সমস্ত ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা ৩৫। মাঠে অপ্রতিরোধ্য। গোল করেছেন। করিয়েছেন। 

 ইয়ামালকে টপকে ব্যালন ডি'অর ছিনিয়ে নিলেন দেম্বেলে, মেয়েদের বিভাগে সেরার সেরা বোনমাতি

দেম্বেলে ও বোনমাতি

রূপক মিশ্র

শেষ আপডেট: 23 September 2025 10:45

দ্য ওয়াল ব্যুরো: গত মরশুমে ক্লাব ফুটবলে দুরন্ত সাফল্য। যার স্বীকৃতি হিসেবে ফুটবলের সবচেয়ে বড় ব্যক্তিগত সম্মান ব্যালন ডি'অর জিতে নিলেন উসমান দেম্বেল (Ousmane Dembele)। প্যারিস সাঁ জারমাঁ (Paris Saint-Germain)-র তারকা উইঙ্গার ফ্রান্সের ছ'নম্বর ফুটবলার হিসেবে অর্জন করলেন এই স্বীকৃতি।

২৮ বছরের দেম্বেলে গত সিজনে পিএসজিকে এনে দেন অবিস্মরণীয় সাফল্য। ফরাসি লিগ আর কাপ ডাবল তো আছেই, তার সঙ্গে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। সমস্ত ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা ৩৫। মাঠে অপ্রতিরোধ্য। গোল করেছেন। করিয়েছেন। তাই স্প্যানিশ বিস্ময়-কিশোর লামিন ইয়ামালকেও (Lamine Yamal) পিছনে ফেলে সেরার শিরোপা মাথায় তুললেন তিনি।
 

ট্রফি হাতে নিতে গিয়ে দেম্বেলে আবেগে আপ্লুত। বললেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। পিএসজির সঙ্গে অবিশ্বাস্য এক মক্রশুম। ব্যালন ডি’অর আসলে ব্যক্তিগত পুরস্কার হলেও এর পেছনে পুরো দলের অবদান রয়েছে। কোচ লুইস এনরিক আমার কাছে বাবার মতো। এ সাফল্য তাঁরও।’

ইয়ামাল অবশ্য পুরোপুরি খালি হাতে ফেরেননি। মাত্র ১৮ বছর বয়সেই দ্বিতীয়বারের মতো জিতলেন ‘কোপা ট্রফি’ (Kopa Trophy)। ২১ বছরের নিচে সেরা ফুটবলারের জন্য এই পুরস্কার। ২০২৩ সালে বার্সেলোনায় দেম্বেলের একদা সতীর্থ  আজ ভবিষ্যতের প্রতিশ্রুতি।

অন্যদিকে, মহিলাদের বিভাগে আবারও ইতিহাস লিখলেন আইতানা বোনমাতি (Aitana Bonmati)। টানা তিনবার ব্যালন ডি’অর জিতে রেকর্ড গড়লেন স্প্যানিশ মিডফিল্ডার। আর্সেনালের মারিওনা ক্যালডেনতেকে (Mariona Caldentey) পিছনে ফেলে খেতাব তুলে নেন। ২০২৩, ২০২৪ আর এখন ২০২৫—তিন বছরে তিনবার। মহিলাদের ফুটবলে ‘পোস্টার গার্ল’ এই মুহূর্তে একমাত্র তিনিই! একদিকে মিলিয়ে দেম্বেলের জন্য ২০২৫ শুধুই ব্যক্তিগত সাফল্য নয়, পিএসজির যাবতীয় সাফল্যের সোনালি সিলমোহর, তেমনই বোনমাতি প্রমাণ করে দিলেন—নারী ফুটবলের একচ্ছত্র সিংহাসন আপাতত তাঁরই দখলে।


```