Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ব্যালন ডি’অরের তালিকা নিয়ে ক্ষিপ্ত রোনাল্ডো, বললেন, ‘মনগড়া বিষয়’

এক কথায় ৪০ বছর বয়সি পর্তুগিজ তারকা বুঝিয়ে দেন, তালিকা তৈরির বিষয়টি পারফরম্যান্স দেখে হয় না।

ব্যালন ডি’অরের তালিকা নিয়ে ক্ষিপ্ত রোনাল্ডো, বললেন, ‘মনগড়া বিষয়’

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সৌম্য বাগচী

শেষ আপডেট: 9 August 2025 16:20

দ্য ওয়াল ব্যুরো: সদ্য ফ্রান্স ফুটবল প্রকাশ করেছে ২০২৫ ব্যালন ডিঅরের (Ballon d'Or) ৩০ জনের প্রাথমিক তালিকা। তাতে নাম নেই ফুটবল-বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। গত বছরের তালিকাতেও স্থান পাননি এই দুই ফুটবলার। এবারের ব্যালন ডিঅরের তালিকা নিয়ে মেসির কোনও প্রতিক্রিয়া না পাওয়া গেলেও নীরবতা ভেঙে (Breaks Silence) নিজের মত প্রকাশ করেছেন পর্তুগালের কিংবদন্তি রোনাল্ডো।

গত দেড় দশক ধরে ব্যালন ডি’অর পুরস্কারের ক্ষেত্রে দাপট দেখিয়ে এসেছেন মেসি ও রোনাল্ডো। মেসি এই পুরস্কার জিতেছেন আটবার,  আর রোনাল্ডোর ক্যাবিনেটে ঢুকেছে পাঁচবার। এবারের প্রাথমিক তালিকায় দাপট দেখা গিয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স ট্রফি-জয়ী পিএসজির। এই ফরাসি ক্লাবটির নয়জন ফুটবলার রয়েছেন তালিকায়। পাশাপাশি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা থেকে রয়েছেন তিনজন করে ফুটবলার। আর তালিকা প্রকাশের পরই ব্যালন ডি’অরের আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীকে কটাক্ষ করেছেন পর্তুগিজ মহাতারকা

পর্তুগালে শুক্রবার রিও আভের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেছে রোনাল্ডোর বর্তমান ক্লাব আল নাসের। সৌদির ক্লাব ম্যাচটি জিতেছে ৪-০ গোলে। ম্যাচে হ্যাটট্রিক করেন সিআর সেভেন। ম্যাচ শেষে স্পোর্ট টিভি পর্তুগাল রোনাল্ডোর কাছে প্রশ্ন করে, এবার ব্যালন ডি’অর কে জিততে পারেনরোনাল্ডো উত্তরে সাফ জানিয়ে দেন, বিষয়টি আমার কাছে মনগড়া (Fabricated) মনে হয়। এক কথায় ৪০ বছর বয়সি পর্তুগিজ তারকা বুঝিয়ে দেন, তালিকা তৈরির বিষয়টি পারফরম্যান্স দেখে হয় না।

গত বছর ব্যালন ডি’অর জিতেছিলেন ম্যাঞ্চেস্টার সিটির স্প্যানিশ তারকা রদ্রি। সেবারও বিস্ময় প্রকাশ করেছিলেন রোনাল্ডো। ফেবারিট হয়েও রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র পুরস্কারটি জিততে না পারায় ক্ষোভ উগরে তিনি বলেছিলেন, “কোনও বিশ্বাসযোগ্যতা নেই। পুরস্কারটি ভিনিসিয়ুসের জেতা উচিত ছিল।


```