Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ম্যাচ রেফারির সতর্কবাণীকে পাত্তা দেননি গম্ভীর, কোচের সাহসী মনোভাবেই ওভালে জিতেছে ভারত

গম্ভীর সাফ জানিয়ে দেন, “ওভার রেট নিয়ে আমি চিন্তিত নই। যদি চার পয়েন্ট কাটা হয়, তবে তাই হোক। তবে আমরা জয়ের জন্য খেলব।” 

ম্যাচ রেফারির সতর্কবাণীকে পাত্তা দেননি গম্ভীর, কোচের সাহসী মনোভাবেই ওভালে জিতেছে ভারত

Gautam Gambhir

সৌম্য বাগচী

শেষ আপডেট: 9 August 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো: ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচের (England vs India Fifth Testঅন্তিম দিনের প্রতিটি ওভার টিম ইন্ডিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শেষ দিন জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র চারটি উইকেট। আর জিততে গেলে ইংল্যান্ডকে করতে হতো মাত্র ৩৫ রান। রোমাঞ্চকর পরিস্থিতির চাপ কাটিয়ে মহম্মদ সিরাজের দুরন্ত বোলিংয়ে ছয় রানে ওভাল টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া। 

শেষ দিন ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টও ঝুঁকির মুখে ছিল। টিম ইন্ডিয়ারসঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছেওভালে পঞ্চম দিনের সকালে যখন আমরা জয়ের কৌশল পরিকল্পনা করছিলাম, তখন ম্যাচ রেফারি জেফ ক্রো একটি বার্তা পাঠান। সেখানে বলা হয়, ভারতীয় দল নির্ধারিত সময়ের চেয়ে ৬ ওভার পিছিয়ে আছে। যদি এই ওভার রেট উন্নত না করা হয়, তাহলে ৪ পয়েন্ট কেটে নেওয়া হবে। তবে ভারতীয় দল ইংল্যান্ডকে অল আউট করতে পারলে কোনও পয়েন্ট কাটা হবে না।

এই WTC মরশুমে এটি ছিল ভারতের প্রথম সিরিজ। গত বছর ভারত WTC ফাইনালে উঠতে পারেনি। এই চারটি পয়েন্ট এবার খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সতর্কীকরণের পর, অধিনায়ক শুভমান গিল, প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhirএবং সহকারী কোচ সিতাশু কোটাক-সহ কয়েকজনের মধ্যে ড্রেসিং রুমে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একজন সদস্য বলেন, প্রসিদ্ধ কৃষ্ণের চার ওভারের পর, স্পিনার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরকে ওভার রেট উন্নত করার জন্য উভয় প্রান্তে রাখা হোক

এই কৌশলের মাধ্যমে ভারত ওভার রেটের উন্নতি করতে পারলেও ইংলিশ ব্যাটার জেমি স্মিথ এবং জেমি ওভারটন ফাস্ট বোলারদের অনুপস্থিতিতে দ্রুত রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারতেন। এর ফলে ম্যাচটি হাতছাড়া হয়ে যেতে পারত। সূত্রটি জানিয়েছে, এর পর টিম ইন্ডিয়া হেডস্যার গৌতম গম্ভীর সাফ জানিয়ে দেন, ওভার রেট নিয়ে আমি চিন্তিত নই। যদি চার পয়েন্ট কাটা হয়, তবে তাই হোক। তবে আমরা জয়ের জন্য খেলব। এর পরে সিদ্ধান্ত নেওয়া হয়, এক প্রান্ত থেকে প্রসিদ্ধ কৃষ্ণ এবং অন্য প্রান্ত থেকে মহম্মদ সিরাজকে ধারাবাহিক আক্রমণে রাখা হবে।

কোচের মতে সায় দেন অধিনায়ক শুভমান গিলও। ওভাল টেস্টের শেষ দিনের সকালে গ্রাউন্ডসম্যান ভারী রোলার ব্যবহার করেছিলেন। যার ফলে প্রথম ৩০ মিনিট ব্যাটারদের জন্য অনুকূল ছিল। ভারত ২২ ওভারের পরে নতুন বল নিতে পারত, কিন্তু অধিনায়ক শুভমান গিল কোচ গম্ভীরের কৌশল সম্পর্কে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি জানতেন, সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ পুরানো বলের ফায়দা তুলতে পারবন

এই ম্যাচটি আবারও প্রমাণ করেছে, কখনও কখনও পরিসংখ্যানের চেয়ে কৌশল, সাহস এবং লড়াইয়ের মনোভাবই আসল জয়ের পথ দেখায়। এই সিরিজ থেকে ভারত ২৮টি WTC পয়েন্ট পেয়েছে। অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার পরে WTC পয়েন্ট টেবিলে ভারত তৃতীয় স্থানে রয়েছে। এই সিরিজে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ড দুটি WTC পয়েন্ট হারিয়েছে।


```