Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কে এই রিও এনগুমোহা? কেন লিভারপুলের জার্সিতে তাঁর স্বপ্নের অভিষেক দেখে হাত কামড়াচ্ছে চেলসি?

এনগুমোহায় মুগ্ধ তাবড় ফুটবল নক্ষত্র। প্রাক্তন আর্সেনাল মহাতারকা থিয়েরি অঁরি বললেন, ‘নিজের অভিষেক ঘোষণা করে দিল। শেষ মুহূর্তে ফিনিশিং দেখে মনে হয়েছে, বুঝি অভিজ্ঞ খেলোয়াড়!’ 

কে এই রিও এনগুমোহা? কেন লিভারপুলের জার্সিতে তাঁর স্বপ্নের অভিষেক দেখে হাত কামড়াচ্ছে চেলসি?

রিও এনগুমোহা

রূপক মিশ্র

শেষ আপডেট: 26 August 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো: ম্যাচের শততম মিনিট। নব্বই মিনিট সেই কবেই পেরিয়েছে। সংযুক্ত সময়ও শেষ হব হব করছে! রেফারির শেষ বাঁশি বাজতে আর কয়েক সেকেন্ড বাকি। ম্যাচ তখনও সমতায়। নিউক্যাসলের (Newcastle United) সেন্ট জেমস’ পার্ক (St. James' Park) গর্জে উঠছে। দশ জনের দল ০–২ পিছিয়ে থেকেও হাল ছাড়েনি। স্ট্যান্ডে ক্রমশ দৃঢ় হচ্ছে বিশ্বাস: এক নয়, পাক্কা তিন পয়েন্ট নিয়েই আজ মাঠ ছাড়বে টুন আর্মি, ইতিহাস গড়বে কালো-সাদা ব্রিগেড।

ঠিক তখনই দৃশ্যপটে মাত্র ষোলো বছরের এক কিশোর। নাম রিও এনগুমোহা (Rio Ngumoha)। এই শুক্রবার সতেরোয় পা দেবেন। তার আগে সোমবার রাতে তিনি লিভারপুলের (Liverpool) ইতিহাসে নিজের নাম লিখে দিলেন। মহম্মদ সালাহর ক্রস, ডোমিনিক সোবোস্লাইয়ের বুদ্ধিদীপ্ত ডামি আর সবশেষে এক টানে ফিনিশ। বল জড়িয়ে গেল জালে। নিউক্যাসলের উৎসব চকিতে স্তব্ধ। সেন্ট জেমস’ পার্কে যেন শ্মশানের নীরবতা। অন্য দিকে লাল জার্সির উল্লাস আকাশ ছুঁল।

১৬ বছর ৩৬১ দিনের এনগুমোহা আপাতত লিভারপুলের সর্বকনিষ্ঠ গোলদাতা। প্রিমিয়ার লিগের সামগ্রিক তালিকায় চতুর্থ। তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন জেমস ভন, জেমস মিলনার আর একদা উদীয়মান কিশোর, নাম—ওয়েইন রুনি।

মজার ব্যাপার, এনগুমোহা কিন্তু লিভারপুলের ‘প্রোডাক্ট’ নন। তিনি এসেছেন চেলসির (Chelsea) কোল-ঘেঁষা কোভ্যাম একাডেমি থেকে। সেখানে তাঁকে নিয়ে ছিল তুমুল আশা। চুক্তির প্রস্তাব আসতে থাকে বারবার। তবু গত গ্রীষ্মে তিনি লিভারপুলে নাম লেখালেন। ফি গোপন, আলোচনার টেবিলে নীরবতা। রাগে ফেটে পড়েছিল চেলসি। শোনা যায়, লিভারপুলের স্কাউটদের নাকি নিষিদ্ধও করেছিল তারা। ক্লাব কিংবদন্তি জন টেরি তখনই লিখেছিলেন—‘এই ছেলেটি এখনই অসাধারণ, ভবিষ্যতে আরও বড় হতে চলেছে!’ সোমবার রাত এনগুমোহা প্রমাণ করে দিলেন, টেরির অনুমান ভুল ছিল না।

দুঁদে লিভারপুল সমর্থকদের চোখে অবশ্য এই ঘটনা অত্যাশ্চর্য কিছু নয়। আসলে পুরো প্রি-সিজন জুড়েই তিনি আলো কুড়িয়েছেন। ইয়োকোহামার বিরুদ্ধে গোল, এসি মিলানের বিরুদ্ধে অ্যাসিস্ট, অ্যাথলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে দুরন্ত একক দৌড়ে নেওয়া শট। তখন থেকেই কানাঘুষো—এই ছেলেটি মূল দলে নামবে কবে? সোমবার রাতে এর উত্তর দিলেন আর্নে স্লট।

এনগুমোহায় মুগ্ধ তাবড় ফুটবল নক্ষত্র। প্রাক্তন আর্সেনাল মহাতারকা থিয়েরি অঁরি বললেন, ‘নিজের অভিষেক ঘোষণা করে দিল। শেষ মুহূর্তে ফিনিশিং দেখে মনে হয়েছে, বুঝি অভিজ্ঞ খেলোয়াড়!’ যদিও উচ্ছ্বাসে ভেসে যেতে নারাজ লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক। সতর্ক করলেন, ‘এটা স্বপ্নের অভিষেক। কিন্তু আসল শুরু এখন থেকে। কঠোর পরিশ্রম করে যেতে হবে, বিনয়ী থাকতে হবে। তবে এমন রাত অবশ্যই উপভোগ করো!’ সেই সঙ্গে ম্যানেজার আর্নে স্লটের সংযোজন, ‘ওর বয়সের তুলনায় আত্মবিশ্বাস অবিশ্বাস্য। বল নিয়ন্ত্রণ, ফিনিশিং—সবকিছু দুর্দান্ত!’

লিভারপুলের আক্রমণভাগ এখন শূন্যতায় ভুগছে। দিয়োগো জোতা নেই, ডারউইন নুনেজ ও লুইস দিয়াসকে বিক্রি করা হয়েছে। ফলে আপ ফ্রন্টে ভরসা বলতে সালাহ, হুগো একিতিকে আর কোডি গাকপো। এই পরিস্থিতিতেই এনগুমোহা উঠে এলেন পরিত্রাতা হয়ে।


```