Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জোতা-স্মরণে চেলসির অনন্য উদ্যোগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ বোনাসের মোটা অংশ যাবে পরিবারের হাতে

দলের প্রয়াত তারকার স্মরণে ইতিমধ্যে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ‘স্থায়ী শ্রদ্ধা’র প্রতীক হিসেবে বসানো হবে জোতার স্মারক ভাস্কর্য। 

জোতা-স্মরণে চেলসির অনন্য উদ্যোগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ বোনাসের মোটা অংশ যাবে পরিবারের হাতে

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

রূপক মিশ্র

শেষ আপডেট: 14 August 2025 17:26

দ্য ওয়াল ব্যুরো: তিনি ক্লাবের অংশী ছিলেন না। কিন্তু ময়দানের যুদ্ধে লিভারপুলের (Liverpool) জার্সিতে যখনই খেলতে নেমেছেন, উপহার দিয়েছেন দুরন্ত পারফরম্যান্স। এক অর্থে তিনি সহযোদ্ধাই বটে!

দিয়োগো জোতা, যিনি সম্প্রতি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান, তাঁর স্মরণে ও পরিবারের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত নিল চেলসি (Chelsea)। ক্লাব ওয়ার্ল্ড কাপ (FIFA Club World Cup) জয়ের একমাস বাদে সূত্রে ঘোষণা করা হয়েছে, খেলোয়াড়দের প্রাপ্য বোনাসের একাংশ তুলে দেওয়া হবে প্রয়াত জোতা (Diogo Jota) ও তাঁর ভাই আন্দ্রে সিলভার (Andre Silva) পরিবারের হাতে।

গত জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে প্যারিস সাঁ-জারমাঁকে ৩-০ গোলে হারায় এনজো মারেস্কার চেলসি। এই সাফল্যবাবদ ক্লাবের তহবিলে ঢোকে প্রায় ৯৫৪ কোটি টাকা (১১ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার)।

এরপর চেলসি ঠিক করে, টুর্নামেন্টে খেলা প্রতিটি ফুটবলারের জন্য ১২৯ কোটি টাকা (১ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার) বোনাস তহবিল গঠন করা হবে। একই সঙ্গে, স্কোয়াডের সমস্ত খেলোয়াড় ও ক্লাবের যৌথ সিদ্ধান্ত—একজন ফুটবলারের প্রাপ্য সমপরিমাণ অর্থ তুলে দেওয়া হবে দিয়োগো জোতার পরিবারকে। কর, সামাজিক নিরাপত্তা বাবদ খরচ এবং মুদ্রা রূপান্তরের আগে সবমিলিয়ে অঙ্ক দাঁড়াচ্ছে প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা (৫ লক্ষ ডলারেরও বেশি)।

এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে এক মর্মান্তিক প্রেক্ষাপট। ৩ জুলাই, চেলসির ফাইনাল জয়ের ঠিক ১০ দিন আগে, স্পেনের জামোরা প্রদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোতা এবং তাঁর ভাই, পর্তুগালের পেনাফিয়েল ক্লাবের ফুটবলার আন্দ্রে সিলভা।

দলের প্রয়াত তারকার স্মরণে ইতিমধ্যে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডে ‘স্থায়ী শ্রদ্ধা’র প্রতীক হিসেবে বসানো হবে জোতার স্মারক ভাস্কর্য। আসন্ন মরশুমজুড়ে লিভারপুলের খেলোয়াড়দের জার্সি ও স্টেডিয়াম জ্যাকেটে লাগানো থাকবে ‘ফরএভার ২০’চিহ্ন (২০ ছিল জোতার জার্সি নম্বর)। ক্লাবের সরকারি দাতব্য সংস্থা ‘এলএফসি ফাউন্ডেশন’চালু করছে পর্তুগিজ ফুটবলারের নামে একটি তৃণমূল স্তরের ফুটবল প্রকল্প। সিজনের প্রথম প্রিমিয়ার লিগ ম্যাচ বোর্নমাউথের বিরুদ্ধে। সেই উপলক্ষ্যে অ্যানফিল্ডে আয়োজিত হবে বিশেষ ফ্যান মোজাইক, পালিত হবে এক মিনিটের নীরবতা।

প্রসঙ্গত, গত মাসে লিভারপুল ঘোষণা করে—ক্লাবের সব স্তরে জোতার জার্সি নম্বর (২০) স্থায়ীভাবে তুলে রাখা হচ্ছে। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে ২০২০ সালে লিভারপুলে যোগ দিয়ে ১৮২ ম্যাচে ৬৫ গোল করেছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।


```