Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

U-20 World Cup: অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে অঘটন! আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন মরক্কো

এই প্রতিযোগিতায় মরক্কো একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে এসেছে। সেমিফাইনালে তারা উড়িয়ে দেয় ফ্রান্সকে। তার আগে কোয়ার্টারে হারায় পর্তুগালকে। 

U-20 World Cup: অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপে অঘটন! আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন মরক্কো

মরক্কো টিম

রূপক মিশ্র

শেষ আপডেট: 20 October 2025 11:36

দ্য ওয়াল ব্যুরো: ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের (FIFA U-20 World Cup 2025) ফাইনালে যা ঘটল, তা চলতি বছরশেষে অন্যতম বড় অঘটনের তালিকায় উপরের দিকে থাকবে। ফুটবলের মহাশক্তিধর আর্জেন্তিনাকে (Argentina) ২–০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন মরক্কো (Morocco)!

চিলির (Chile) সান্তিয়াগো শহরের ন্যাশনাল–হুলিও মার্টিনেজ প্রাদানোস স্টেডিয়ামে (Nacional Julio Martínez Prádanos Stadium) ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে উত্তর আফ্রিকার দেশটি। ম্যাচের ১২ মিনিটেই লিড নেয় তারা—গোল করেন ইয়াসির সাবিরি (Yassir Sabiri)। ২০ বছর বয়সি এই ফরোয়ার্ড দ্বিতীয়বার জালে বল জড়ান ২৯ মিনিটে। ফলে বিরতিতেই ব্যবধান দাঁড়ায় ২–০। দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা করেও আর্জেন্টিনা আর লড়াইয়ে ফিরতে পারেনি!

যে দেশের সিনিয়র টিম (Morocco Senior Team) কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) সেমিফাইনালে পৌঁছে সবাইকে চমকে দিয়েছিল, সেই ধারা এবার টেনে নিয়ে গেল তাদের যুব বাহিনী। মরক্কোর এই সাফল্য শুধু একটি ট্রফি জেতার গল্প নয়—আফ্রিকার ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা। দেশের ইতিহাসে সমস্ত স্তরের টুর্নামেন্ট মিলিয়ে এই প্রথম কোনো দল ফিফা বিশ্বকাপ জিতল। একইসঙ্গে, কাটল আফ্রিকা মহাদেশেরও যুব ফুটবলে (Youth Football) বহু বছরের ট্রফির খরা।

এই প্রতিযোগিতায় মরক্কো একের পর এক শক্তিশালী দলকে হারিয়ে এসেছে। সেমিফাইনালে তারা উড়িয়ে দেয় ফ্রান্সকে (France)। তার আগে কোয়ার্টারে হারায় পর্তুগালকে (Portugal)। আর ফাইনালে নেমেই জয় তুলে নিল সেই আর্জেন্তিনার বিরুদ্ধে, যারা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে সবচেয়ে সফল দল—ছ’বারের চ্যাম্পিয়ন (six-time champions)! ম্যাচ জিতে পরে মরক্কো কোচ হামিদ আল–আমরানি উচ্ছ্বসিত। বলেন, ‘আমরা জানতাম, আর্জেন্তিনাকে হারানো সহজ নয়। কিন্তু এই প্রজন্ম প্রমাণ করেছে—আফ্রিকার ফুটবলও বিশ্বজয়ের সাহস দেখাতে পারে!’

একইসঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়া (Colombia) ৩–১ গোলে হারায় ফ্রান্সকে, নিশ্চিত করে ব্রোঞ্জ পদক।


```