Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

সফর শুরুর আগেই দুঃসংবাদ! কেরলে মেসির প্রীতি ম্যাচ সম্ভবত বাতিল হতে চলেছে, আড়ালে কোন কারণ?

নভেম্বর ১৭–এ কোচিতে নির্ধারিত ম্যাচ শেষমেশ বাতিল হলে দক্ষিণ ভারতের ফুটবলপ্রেমীদের কাছে তা এক তীব্র হতাশার জন্ম দিতে পারে। 

সফর শুরুর আগেই দুঃসংবাদ! কেরলে মেসির প্রীতি ম্যাচ সম্ভবত বাতিল হতে চলেছে, আড়ালে কোন কারণ?

লিও মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 16 October 2025 18:11

দ্য ওয়াল ব্যুরো: কেরলজুড়ে মেসি–জ্বর! দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত, নতুন আসন বসানো, আলো–বাতির সাজে ঝলমল করছে জওহরলাল নেহরু স্টেডিয়াম (Jawaharlal Nehru Stadium, Kochi)। কিন্তু বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার (Argentina) প্রীতি ম্যাচের (International Friendly) আগেই জমেছে দুশ্চিন্তার কালো মেঘ। সাম্প্রতিক প্রতিবেদন ইঙ্গিত দিচ্ছে—অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে মেসি বাহিনীর লড়াই বাতিল হওয়ার আশঙ্কা প্রবল!

এলএমটেনের (Lionel Messi) ভারত সফর ঘিরে দক্ষিণে উন্মাদনা তুঙ্গে। নভেম্বর মাসে কোচিতে (Kochi) নির্ধারিত ঐতিহাসিক ম্যাচ—যেখানে মেসির নেতৃত্বে মাঠে নামার কথা এমিলিয়ানো মার্টিনেজ (Emiliano Martinez), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (Alexis Mac Allister), রদ্রিগো দে পল (Rodrigo De Paul), নিকোলাস ওটামেন্ডি (Nicolas Otamendi) ও জুলিয়ান আলভারেজদের (Julian Alvarez)। আয়োজক সংস্থার দাবি, সব আয়োজন সম্পূর্ণ। টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখনই সব হিসেব এলোমেলো করে দিচ্ছে আর্জেন্তিনীয় সংবাদমাধ্যমের একাধিক খবর।

খ্যাতনামা সাংবাদিক গাস্টন এদুল (Gaston Edul) এক্সে (X) জানিয়েছেন, আর্জেন্তিনার অ্যাঙ্গোলার (Angola) বিরুদ্ধে লুয়ান্ডায় (Luanda) ম্যাচ নিশ্চিত হলেও ভারতে খেলা ‘সম্ভবত বাতিল’। টিওয়াইসি স্পোর্টস (TyC Sports) সূত্রে খবর, দল হয়তো দ্বিতীয় এক আফ্রিকান দেশের বিরুদ্ধে খেলবে, যাতে ভ্রমণ ও সময়সূচির চাপ কমে। অর্থাৎ, কেরল সফরের বদলে মরক্কো (Morocco) বা অন্যত্র হতে পারে দ্বিতীয় প্রীতি ম্যাচ।

বাতিলের সম্ভাবনার পেছনে একাধিক কারণ—

১. দীর্ঘ সফরের বদলে আর্জেন্টিনা সংক্ষিপ্ত সূচি চাইছে।

২. ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে (FIFA International Window) খেলোয়াড়দের ক্লান্তি ও ভ্রমণ–সমস্যা জটিল হয়ে উঠছে।

৩. কিছু তারকা ফুটবলার হয়তো ভারত সফরে অংশ নেবেন না।

৪. লজিস্টিক জটিলতা কমাতে ম্যাচ মরক্কো সরানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে আয়োজকরা এখনও আশাবাদী। রিপোর্টার টিভির (Reporter TV) ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টো অগাস্টিন (Anto Augustine) বলেছেন, ‘বাতিলের কোনও খবর আমাদের কাছে নেই। আর্জেন্টিনার ‘এ’ দলই আসছে কেরলে। ফিফা অনুমোদিত ম্যাচ হিসেবে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন। অনুমতি, আর্থিক লেনদেন—সব প্রস্তুতি শেষ!’

নভেম্বর ১৭–এ কোচিতে নির্ধারিত ম্যাচ শেষমেশ বাতিল হলে দক্ষিণ ভারতের ফুটবলপ্রেমীদের কাছে তা এক তীব্র হতাশার জন্ম দিতে পারে। কারণ, ডিসেম্বরের ‘গোট ট্যুরে’ (GOAT Tour) মেসি কলকাতা (Kolkata), মুম্বই (Mumbai), আমদাবাদ (Ahmedabad) ও দিল্লি (New Delhi) সফরে এলেও, জাতীয় দলের জার্সিতে মাঠে নামা—সেটি হত একেবারে অন্য অভিজ্ঞতা। আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) চূড়ান্ত ঘোষণা কবে আসে—সেদিকেই চেয়ে দেশের তামাম অনুরাগী।


```