Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হোয়াইট হাউসে মেসিকে দেখেই প্রশ্ন ট্রাম্পের, ‘তুমি কি পেলের চেয়েও ভাল?’ কী জবাব এল?

অনুষ্ঠান শেষে ইন্টার মায়ামির মালিক জর্জে মাস ট্রাম্পকে একটি গোলাপি ইন্টার মায়ামি জার্সি, স্বাক্ষরিত ফুটবল এবং বিশেষ সংস্করণের ঘড়ি উপহার দেন। এরপর আমেরিকার প্রেসিডেন্ট মেসি সুদ্ধ পুরো দলকে ওভাল অফিসে আমন্ত্রণ জানান সরস টিপ্পনী সমেত, ‘এটাই বিশ্বের কেন্দ্র।’

হোয়াইট হাউসে মেসিকে দেখেই প্রশ্ন ট্রাম্পের, ‘তুমি কি পেলের চেয়েও ভাল?’ কী জবাব এল?

ট্রাম্প ও মেসি

রূপক মিশ্র

শেষ আপডেট: 6 March 2026 13:45

দ্য ওয়াল ব্যুরো: আকস্মিক নয়। সূচি পূর্বনির্ধারিতই ছিল। যা মোতবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হোয়াইট হাউসে স্বাগত জানালেন লিওনেল মেসিকে (Lionel Messi)। সঙ্গে মেজর লিগ সকারের (Major League Soccer) চ্যাম্পিয়ন দল ইন্টার মায়ামি (Inter Miami)। ২০২৫ এমএলএস কাপ জয়ের জন্য বৃহস্পতিবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে আয়োজিত হয় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।

ইস্ট রুমে ঢোকার সময় দলের সতীর্থদের সঙ্গে ছিলেন মেসি। তাঁর পাশে ইন্টার মায়ামির অন্যতম মালিক জর্জে মাস (Jorge Mas)। বক্তব্যের শুরুতে ট্রাম্প রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলেন। উঠে আসে ইরান থেকে কিউবার প্রসঙ্গ। তারপর হঠাৎই মোড় ঘুরে যায় ফুটবলে। ট্রাম্প বলে ওঠেন, ‘আমেরিকার কোনও প্রেসিডেন্ট আগে এই কথা বলেননি—হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।’

‘আমার ছেলে মেসি-রোনাল্ডোর ভক্ত’

অনুষ্ঠানে ট্রাম্পের কথায় কথায় উঠে আসে তাঁর ছেলে ব্যারন ট্রাম্পের (Barron Trump) প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) বড় ভক্ত। মজার ছলে জুড়ে দেন, ‘আমার ছেলে আমাকে জিজ্ঞেস করল—আজ জানো তো কে আসছে? আমি বললাম, আজ আমার অনেক কাজ। তখন সে বলে উঠল—মেসি!’ এরপর আর্জেন্তিনীয় মহাতারকার দিকে তাকিয়ে ট্রাম্পের মন্তব্য, ‘ও তোমার বড় ভক্ত। মনে করে তুমি দারুণ মানুষ। আর এক ভদ্রলোক আছেন—রোনাল্ডো। তিনিও দুর্দান্ত। তোমরা দুজনেই দুর্দান্ত।’ মেসি ইংরেজিতে তেমন সড়গড় নন। তাই পুরো সময় নির্বাক। তবে দাঁড়িয়ে ছিলেন হাসিমুখে।

‘মেসি নাকি পেলে—কে সেরা?’

অনুষ্ঠানের চলছিল দিব্যি। হঠাৎ সবাইকে চমকে দিয়ে বিনা ভূমিকায় ফুটবল ইতিহাসের চিরন্তন বিতর্কে ঢুকে পড়েন ট্রাম্প। ব্রাজিলের কিংবদন্তি পেলে (Pele) সম্পর্কে নিজের পুরনো স্মৃতির কথা বলতে গিয়ে তিনি প্রশ্ন ছুড়ে দেন—‘আমি জানি না… হয়তো তুমি ভালো। বলো তো, কে সেরা?’ তারপর সময় না নিয়ে দর্শকদের দিকে ঘুরে তাকিয়ে সওয়াল করেন, ‘আমার মনে হয় ও-ই সেরা।’ ইঙ্গিত মেসির দিকে। এই মন্তব্যে হলঘরে ওঠে হাসির রোল।

খেলোয়াড়দের নিয়ে ট্রাম্পের রসিকতা

অনুষ্ঠান চলাকালীন ইন্টার মায়ামির কয়েকজন ফুটবলারকে নিয়েও রসিকতা করেন ট্রাম্প। বিশেষ করে উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ (Luis Suarez), আর্জেন্তিনার মিডফিল্ডার রদ্রিগো দে পল (Rodrigo De Paul) এবং তরুণ ফরোয়ার্ড তাদেও আলেন্দে (Tadeo Allende) নজর কাড়েন। মার্কিন প্রেসিডেন্টের নজরে, ‘এরা দারুণ দেখতে। খারাপ দেখতে কোনও খেলোয়াড় আছে?’ একসময় দে পলের গোলের কথা বলতে গিয়ে হঠাৎ জিজ্ঞেস করে বসেন, ‘রদ্রিগো কোথায়?’ দে পল উঠে দাঁড়িয়ে প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলালে উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়ে। অনুষ্ঠান শেষে ইন্টার মায়ামির মালিক জর্জে মাস ট্রাম্পকে একটি গোলাপি ইন্টার মায়ামি জার্সি, স্বাক্ষরিত ফুটবল এবং বিশেষ সংস্করণের ঘড়ি উপহার দেন। এরপর আমেরিকার প্রেসিডেন্ট মেসি সুদ্ধ পুরো দলকে ওভাল অফিসে আমন্ত্রণ জানান সরস টিপ্পনী সমেত, ‘এটাই বিশ্বের কেন্দ্র।’


```