Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এশিয়ান কাপের মূল পর্বে কঠিন লড়াই সঙ্গীতাদের, ভারতের গ্রুপে শক্তিশালী জাপান

সূচি অনুযায়ী শক্তিশালী জাপানের সঙ্গে ‘সি’ গ্রুপে রয়েছে ভারত। এই জাপান ছাড়াও রয়েছে ভিয়েতনাম এবং চাইনিজ তাইপে। 

এশিয়ান কাপের মূল পর্বে কঠিন লড়াই সঙ্গীতাদের, ভারতের গ্রুপে শক্তিশালী জাপান

গ্রুপ বিন্যাস অনুষ্ঠানে সঙ্গীতা বাসফোর

সৌম্য বাগচী

শেষ আপডেট: 29 July 2025 16:42

দ্য ওয়াল ব্যুরো: ভারতের পুরুষরা যখন ক্রমাগত ব্যর্থ হয়ে চলেছেন, তখন আশার আলো জাগাচ্ছে মহিলা ফুটবলাররা (Female Football)। শক্তিশালী থাইল্যান্ডকে হারিয়ে মহিলাদের এশিয়ান কাপের (Asian Cup) মূল পর্বে উঠেছে ভারতের (India) মহিলা দল। বাংলার সঙ্গীতা বাসফোরের দুই গোলে থাইল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছিল ব্লু টাইগ্রেসেসরা। 

২০২৬ সালের মার্চে এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে ক্যাঙারুদের দেশে। এদিন সিডনি টাউন হলে টুর্নামেন্টের গ্রুপ বিন্যাস ঘোষিত হল। সূচি অনুযায়ী শক্তিশালী জাপানের (Japan) সঙ্গে সি গ্রুপে রয়েছে ভারত। এই জাপান ছাড়াও রয়েছে ভিয়েতনাম এবং চাইনিজ তাইপেঅস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গ্রুপ বিন্যাস অনুষ্ঠানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন দলের কোচ ক্রিসপিন ছেত্রী ও মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর। 

 

এশিয়ান কাপের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে মোট ১২টি দেশকে। গ্রুপ ’-তে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও ফিলিপিন্স। বর্তমান এশিয়া চ্যাম্পিয়ন চিন, উত্তর কোরিয়া, বাংলাদেশ এবং উজবেকিস্তান রয়েছে বি গ্রুপে

গ্রুপ এ – অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপিন্স

গ্রুপ বি – উত্তর কোরিয়া, চিন, বাংলাদেশ, উজবেকিস্তান

গ্রুপ সি – জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে

যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে ভারতের মহিলা দল। প্রথম ম্যাচে ক্রিসপিন ছেত্রীর ছাত্রীরা মঙ্গোলিয়াকে হারিয়েছিল ১৩-০ গোলের বিশাল ব্যবধানে।  দ্বিতীয় ম্যাচে ব্লুজ টাইগ্রেসেস তিমুর লেস্তেকে হারায় ৪-০ গোলে। তৃতীয় ম্যাচে ইরাককে ৫-০ গোলে হারান সৌম্যা গুগুলথ, সঙ্গীতা বাসফোর, মনীষা কল্যাণরা। এর পর ডু অর ডাই ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডকে ২-০ ব্যবধানে হারায় ভারত। 

ভারত ২০০৩ সালে শেষবার যোগ্যতার ভিত্তিতে মহিলা এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করেছিল। এরপর ২০২২ সালে আয়োজক দেশ হিসাবে এশিয়ান কাপ খেলে ওমেন ইন ব্লুজ। 


```