Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৬.৫ লক্ষ টাকার ২৬১টি আইপিএল জার্সি চুরি, ধৃত ওয়াংখেড়ে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মী

আইপিএল জার্সি চুরি করা ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (বিএনএস) ২০২৩ এর ৩০৬ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

৬.৫ লক্ষ টাকার ২৬১টি আইপিএল জার্সি চুরি, ধৃত ওয়াংখেড়ে স্টেডিয়ামের নিরাপত্তা কর্মী

আইপিএল জার্সি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 29 July 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো: অভাবনীয় ঘটনা ঘটে গেল মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wangkhede Stadium)। ২০১১ সালে ভারত এই গ্রাউন্ডেই মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ জিতেছিল। পাশাপাশি এই গ্রাউন্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে কতো মূল্যবান স্মৃতি। সেই ওয়াংখেড়েতে এবার দুষ্কৃতীদের তাণ্ডব, হল বড়সড় চুরি। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই রয়েছে বিসিসিআইয়ের (BCCI) অফিসিয়াল মার্চেন্ডাইজ স্টোর (Official Merchandise Store)। সেই স্টোর থেকে ২৬১টি আইপিএল জার্সি (IPL Jersey) চুরির (Theft) ঘটনা প্রকাশ্যে এসেছে। জার্সিগুলির মোট দাম প্রায় ৬.৫২ লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

এই চুরির ঘটনায় মুম্বই পুলিশ একজন নিরাপত্তা ব্যবস্থাপককে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি অনলাইন জুয়ার প্রতি তাঁর আসক্তি মেটাতে এই চুরি করা জার্সিগুলি বিক্রি করেছিলেন। 

মুম্বই পুলিশ জানিয়েছে, আইপিএল জার্সি চুরি করা ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি (বিএনএস) ২০২৩ এর ৩০৬ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এই চুরির ঘটনাটি ১৩ জুন ঘটেছিল, তবে এর অভিযোগ দায়ের করা হয় ১৭ জুলাই।

এই মামলায় অভিযোগ দায়ের করেছেন হেমাঙ্গ ভরত কুমার আমিন (বয়স ৪৪) নামে বিসিসিআইয়ের একজন কর্মচারী। তিনি মাহিম মুম্বইয়ে থাকেন। তিনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে অবস্থিত বিসিসিআই অফিসে কর্মরত।

হেমাঙ্গ আমিন অভিযোগে বলেছেনঅভিযুক্ত ফারুক আসলাম খান (৪৬) একজন নিরাপত্তা ব্যবস্থাপক এবং মিরা রোড পূর্বের গৌরব এক্সেলেন্সিতে থাকেন। সে বিসিসিআইয়ের দোকানে অনুমতি ছাড়াই প্রবেশ করে জার্সিগুলি চুরি করে। চুরি গিয়েছে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স, লখনউ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স, পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স, আরসিবি, আরআর এবং সিএসকের জার্সি। এই জার্সির মোট দাম ৬,৫২,৫০০ টাকা বলে জানা গেছে।

এই মামলায় পুলিশ জানিয়েছে, খান অনলাইন জুয়ার প্রতি আসক্ত ছিলেন। এই আসক্তি মেটাতে তিনি ওয়াংখেড়েতে বিসিসিআইয়ের অফিসিয়াল মার্চেন্ডাইজ স্টোর থেকে আইপিএল জার্সি চুরি করে হরিয়ানার এক অনলাইন জার্সি ডিলারের কাছে বিক্রি করে দেন। তবে, এই জার্সিগুলি খেলোয়াড়দের নাকি ফ্যানদের তা এখনও জানা যায়নি।


```