Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Eng vs Ind: ওভালের পরিসংখ্যান কিন্তু ভারতের বিরুদ্ধে, গিলের সামনে চারটি নজিরের হাতছানি

ওভালে কিন্তু ভারতের রেকর্ড মোটেও ভাল নয়। এই গ্রাউন্ডে ভারত ১৫টি টেস্ট খেলে মাত্র ২টিতে জিতেছে। শেষ জয়টি এসেছিল ২০২১ সালে।

Eng vs Ind: ওভালের পরিসংখ্যান কিন্তু ভারতের বিরুদ্ধে, গিলের সামনে চারটি নজিরের হাতছানি

শুভমান গিল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 29 July 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড ও ভারতের মধ্যে চলতি সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট (England vs India Fifth Test) ৩১ জুলাই থেকে লন্ডনের ওভাল স্টেডিয়ামে শুরু হবে। এই টেস্টে হারলেই সিরিজ হাতছাড়া হয়ে যাবে টিম ইন্ডিয়ার। এদিকে পরিসংখ্যান বলছে, ওভালে কিন্তু ভারতের রেকর্ড মোটেও ভাল নয়। এই গ্রাউন্ডে ভারত ১৫টি টেস্ট খেলে মাত্র ২টিতে জিতেছে। শেষ জয়টি এসেছিল ২০২১ সালে।

ভারত যদি ওভাল টেস্ট জিততে পারে, তাহলে সিরিজ ২-২ সমতায় শেষ হবে। ম্যাচটি ড্র হলে বা ইংল্যান্ড জিতলে, সিরিজটিও হারবে ভারত। এদিকে, পঞ্চম টেস্টে ভারতীয় অধিনায়ক শুভমান গিলের সামনে (Shubhman Gillরয়েছে ৩টি বড় রেকর্ড গড়ার সুযোগ

ওভালে ভারতের পরিসংখ্যান

ভারত ১৯৩৬ সালে লন্ডনের ওভাল স্টেডিয়ামে তাদের প্রথম টেস্টটি খেলে। সেই টেস্টে অবশ্য ৯ উইকেটে হেরে যায় ভারত। এই মাঠে প্রথম টেস্ট জিততে ভারতের লেগেছিল ৩৫ বছর। ১৯৭১ সালে অজিত ওয়াদেকরের অধিনায়কত্বে ভারত ইংল্যান্ডকে হারায় ৪ উইকেটে

১৯৭১ সালের পর, ভারত ওভালে ৫টি টেস্ট ড্র করে ও ৩টিতে হেরে যায়। ২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া এই মাঠে দ্বিতীয় জয় পায়। ভারত সেবার জিতেছিল ১৫৭ রানে। ওভালে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪টি টেস্ট খেলে ২টিতে জিতেছে এবং ৫টিতে হেরেছে। পাশাপাশি অমিমাংসিত ভাবে শেষ হয়েছে ৭টি ম্যাচ

ভারত ওভালে WTC ফাইনালেও হেরেছে

ভারত ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওভালে শেষ টেস্ট খেলেছিল। সেটি ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনাল। ম্যাচটিতে ভারত হেরে যায় ২০৯ রানে। সেই টেস্টে রোহিত শর্মা ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। 

ওভালে ৪৩% টেস্ট জিতেছে ইংল্যান্ড

ওভালে ইংল্যান্ড এখনও পর্যন্ত ১০৬টি টেস্ট খেলেছে। তার মধ্যে তারা জিতেছে ৪৫টিতে, পাশাপাশি হেরেছে ২৪টিতে। সেই সঙ্গে ৩৭টি ম্যাচ ড্র হয়েছে। তবে, ইংল্যান্ড এখানে ৫২ রানে অলআউট হয়েছে। ১৯৪৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলটি এই স্কোরে আউট হয়। ১৯৭১ সালে এই মাঠে অজিত ওয়াদেকরের ভারতের বিপক্ষে ইংল্যান্ড ১০১ রানে অলআউট হয়েছিল।

ওভালে ভারত তিনবার ৫০০-এর বেশি রান করেছে

ওভাল স্টেডিয়ামে ভারত তিনবার ৫০০-এর বেশি রান করেছে। তিনবারই ম্যাচ অবশ্য ড্র হয়েছে। এখানে ভারতের সর্বোচ্চ স্কোর ৬৬৪ রান, যা দলটি ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিল। ২০২১ সালে, ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৪৬৬ রান করে ম্যাচটি জিতেছিল।

এই মাঠে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর ৯০৩ রান, যা ১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা করেছিল। ইংল্যান্ড এখানে ভারতের বিপক্ষে দুবার ৫৯০-এর বেশি রান করেছে। তার মধ্যে ইংল্যান্ড জিতেছে একটি ম্যাচে, অন্য ম্যাচটি ড্র হয়েছে। ইংল্যান্ড এখানে ১৯০ ইনিংসে ১০ বার ৫০০-এর বেশি রান করেছে।

প্রথমে ব্যাট করা দলগুলি ৩৭% ম্যাচ জিতেছে

ওভালে এখন পর্যন্ত ১০৭টি টেস্ট খেলা হয়েছে। প্রথমে ব্যাট করা দলগুলি ৩৭% অর্থাৎ ৪০টি ম্যাচে জিতেছে। প্রথমে বোলিং করা দলগুলি ৩০টি ম্যাচে জিতেছে। এখানে ৩৭টি ম্যাচ ড্র হয়েছে। ২০১১ সাল থেকে ওভালে ১৪টি টেস্ট খেলা হয়েছেযার মধ্যে মাত্র ১টি ম্যাচ ড্র হয়েছে। প্রথমে ব্যাট করা দলগুলি ৮টিতে জিতেছে এবং প্রথমে বোলিং করা দলগুলি ৫টিতে জিতেছে। এই গ্রাউন্ডে বরাবরই টস খুবই গুরুত্বপূর্ণ।

শুভমানের সামনে চারটি নজিরের হাতছানি

১. এক সিরিজে সর্বোচ্চ রান 

চলতি সিরিজের ৪টি টেস্টে ৭২২ রান করেছেন শুভমান গিল। শেষ টেস্টে ওভালে ৫৩ রান করতে পারলেই তিনি এক সিরিজে সর্বাধিক রান করা ভারতীয় হয়ে উঠবেন। এই ক্ষেত্রেতিনি সুনীল গাভাসকরকে পেছনে ফেলে দেবেন। একটি সিরিজে সুনীলের ঝুলিতে রয়েছে ৭৭৪ রানের রেকর্ড। গাভাসকর ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই রেকর্ডটি গড়েছিলেন।

২. একটি সিরিজে সর্বাধিক রান করা অধিনায়ক

শুভমন শেষ ম্যাচে ৮৯ রান করলেই একটি টেস্ট সিরিজে সর্বাধিক রান করা অধিনায়কও হয়ে উঠবেন। এই ক্ষেত্রে, তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে পিছনে ফেলে দেবেন। ডন ১৯৩৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৮১০ রান করেছিলেন।

. একটি সিরিজে সর্বাধিক রান করা ভারতীয় অধিনায়ক

ওভালে মাত্র ১১ রান করলেই গিল এক সিরিজে সর্বাধিক রান করা ভারতীয় অধিনায়কও হয়ে যাবেন। এই ক্ষেত্রে, তিনি সুনীল গাভাসকরকে পিছনে ফেলে দেবেন। সানি ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩২ রান করেছিলেন।

. এক সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা অধিনায়ক গিল

চলতি সিরিজে ইতিমধ্যে ৪টি সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক। একটি টেস্ট সিরিজে একই সংখ্যক সেঞ্চুরি রয়েছে ডন ব্র্যাডম্যান এবং সুনীল গাভাসকরের নামে। শেষ ম্যাচে ওভালে আরও একটি সেঞ্চুরি করলেই গিল এই রেকর্ডের শীর্ষে পৌঁছে যাবেন। 


```