Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

Thomas Frank: আট মাসেই বিদায়! অবনমন-আতঙ্কের মধ্যে কোচ টমাস ফ্র্যাঙ্ককে ছাঁটাই করল টটেনহ্যাম

এখন আসল প্রশ্ন—স্পার্সের পরবর্তী কোচ কে? জবাব এখনও অজানা। তবে এটুকু পরিষ্কার, শীর্ষ চারের লড়াই নয়, আপাতত টটেনহ্যামের লক্ষ্য যে করেই হোক, অবনমন এড়ানো।

Thomas Frank: আট মাসেই বিদায়! অবনমন-আতঙ্কের মধ্যে কোচ টমাস ফ্র্যাঙ্ককে ছাঁটাই করল টটেনহ্যাম

টমাস ফ্র্যাঙ্ক

রূপক মিশ্র

শেষ আপডেট: 11 February 2026 17:11

দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিতেই হল। নিউক্যাসলের কাছে ঘরের মাঠে ২-১ হারের পরই টটেনহ্যাম (Tottenham Hotspur) ছাঁটাই করল প্রধান কোচ টমাস ফ্র্যাঙ্ককে (Thomas Frank)। দায়িত্বে থাকলেন আট মাসেরও কম সময়। প্রিমিয়ার লিগে (Premier League) দল এখন ১৬ নম্বরে। অবনমন অঞ্চলের থেকে ব্যবধান মাত্র পাঁচ পয়েন্ট উপরে। সিজনের ফল আর পারফরম্যান্স যা বলছে, তাতে বদল অনিবার্যই ছিল।

লিগে ধস, চ্যাম্পিয়ন্স লিগে সান্ত্বনা

জুনে অ্যাঞ্জ পোস্টেকোগলুর (Ange Postecoglou) বিদায়ের পর দায়িত্ব নেন ফ্র্যাঙ্ক। চুক্তি ছিল ২০২৮ পর্যন্ত। শুরুটা মন্দ হয়নি। কিন্তু নভেম্বরের পর থেকে লিগে ধারাবাহিক স্খলন। শেষ আটটি প্রিমিয়ার লিগ ম্যাচে জয়হীন স্পার্স। শেষ ১৭ ম্যাচে মাত্র দু’টিতে শেষ হাসি হেসেছে তারা। ঘরের মাঠে ১০ পয়েন্টসমর্থকদের হতাশা সেখানেই তীব্র। নিউক্যাসল ও ওয়েস্ট হ্যামের কাছে পরাজয়ের পর গ্যালারিতে শোনা গেছে তীব্র বিদ্রূপ। 

অদ্ভুতভাবে ইউরোপে ছবিটা আলাদা। চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) গ্রুপ পর্বে চতুর্থ হয়ে সরাসরি শেষ ষোলোয় ওঠে টটেনহ্যাম। আট ম্যাচে পাঁচ জয়। কিন্তু ঘরোয়া দুই কাপকারাবাও কাপ ও এফএ কাপদুটো থেকেই বিদায়।

বোর্ডের আস্থা শেষ, অনিশ্চিত ভবিষ্যৎ

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভবিষ্যৎ গড়ার সময় ও সমর্থন আমরা দিয়েছিলাম। কিন্তু সাম্প্রতিক ফলাফলের পর পরিবর্তন প্রয়োজন।বোঝাই যাচ্ছে, আস্থার ভাঁড়ার ফুরিয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে লাল কার্ড দেখে সমালোচনার মুখে পড়েছিলেন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো (Cristian Romero)। চোটের তালিকাও লম্বাজেমস ম্যাডিসন (James Maddison), রিচার্লিসন (Richarlison), ডেজান কুলুসেস্কি (Dejan Kulusevski)-সহ একাধিক প্রথম সারির ফুটবলার বাইরে। তবু আঘাতের অজুহাত ধোপে টিকল না।

ফ্র্যাঙ্ক আগের ক্লাব ব্রেন্টফোর্ডে (Brentford) সফল। চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে তোলেন দলকে। কিন্তু উত্তর লন্ডনের চাপ সামলাতে পারলেন না। এখন আসল প্রশ্নস্পার্সের পরবর্তী কোচ কে? জবাব এখনও অজানা। তবে এটুকু পরিষ্কার, শীর্ষ চারের লড়াই নয়, আপাতত টটেনহ্যামের লক্ষ্য যে করেই হোক, অবনমন এড়ানো।


```