Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিন

সিএফএল (CFL) ডার্বি নিয়ে অনিশ্চয়তা কাটল। কল্যাণী স্টেডিয়ামে হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohunbagan-East Bengal) ম্যাচ। তবে এই শনিবার (১৯ জুলাই) নয়। হবে ২৬ জুলাই।

কল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিন

ফাইল ছবি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 17 July 2025 21:32

দ্য ওয়াল ব্যুরো: সিএফএল (CFL) ডার্বি নিয়ে অনিশ্চয়তা কাটল। কল্যাণী স্টেডিয়ামে হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohunbagan-East Bengal) ম্যাচ। তবে এই শনিবার (১৯ জুলাই) নয়। হবে ২৬ জুলাই।

বুধবার আইএফএ (IFA) জানিয়েছিল, শনিবারের ডার্বি নিয়ে নদীয়া পুলিশের পারমিশন পাওয়া যায়নি। এত কম সময়ের মধ্যে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ করতে পারবে না। এরপর আই এফ এর পক্ষ থেকে শুরু হয় তোড়জোড়। তড়িঘড়ি বৈঠকে বসেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

যেদিন আইএফএ জানিয়েছে, ডার্বি কল্যাণীতেই হবে তবে দিন পরিবর্তন করা হয়েছে। নাদিয়া জেলা পুলিশ কর্তৃপক্ষ  ও আইএফএ পদাধাকারীদের বৈঠকের পর দুই তরফের সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচ আগামী ১৯ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৬ জুলাই ২০২৫   কল্যানী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এত অল্প সময়ে দর্শকদের টিকিট সংগ্রহে অসুবিধার কথা মাথায় রেখেই তাদের সুবিধার্থে  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ডার্বি কল্যাণীতে হবে, আইএফএর এই ঘোষণার পরেই মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, এই সিদ্ধান্তে তারা খুশি নয়। কারণ এত দূরে এই মেগা ম্যাচ দিলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তখন আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছিলেন, মোহনবাগান তো এর আগেও অনেকবার কল্যাণীতে খেলেছে। এমনকি আই-লিগে যে ম্যাচ জিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেটাও কল্যাণীতেই হয়েছিল। তাহলে অসুবিধা কোথায়!


```