মোহনবাগান দিবস আসন্ন। মঙ্গলবার শতাব্দী প্রাচীন ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত জানিয়েছেন, নেতাজি স্টেডিয়ামে পালিত হবে এবারের মোহনবাগান দিবস।

মোহনবাগান রত্ন
শেষ আপডেট: 15 July 2025 20:33
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান দিবস আসন্ন। মঙ্গলবার শতাব্দী প্রাচীন ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত জানিয়েছেন, নেতাজি স্টেডিয়ামে পালিত হবে এবারের মোহনবাগান দিবস।পাশাপাশি এদিন সরকারি ভাবে ঘোষণা করা হল এ বছর ‘মোহনবাগান রত্ন’ (Mohun Bagan Ratna) সম্মান ও অন্যান্য পুরস্কার কাদের দেওয়া হবে। আগেই জানা গিয়েছিল, টুটু বোস (Tutu Bose) এবার মোহনবাগান রত্ন সম্মান পাবেন। মঙ্গলবার সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল।
গত মরশুমের পারফরম্যান্সের জন্য এবার সেরা ফুবলারের পুরস্কার পাবেন মিডফিল্ডার আপুইয়া। সেই সঙ্গে অন্যান্য বার্ষিক পুরস্কার প্রাপকদের নামও ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মোহনবাগানের কার্যকরী কমিটির বৈঠক শেষে সেরা খেলোয়াড়-সহ অন্যান্য পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন সচিব সৃঞ্জয় বোস।
পুরস্কারপ্রাপকদের তালিকা
মোহনবাগান রত্ন: স্বপনসাধন বোস
সেরা ক্রীড়া সাংবাদিক: অরুণ সেনগুপ্ত, মানস ভট্টাচার্য (দু'জনেই মরণোত্তর)
জীবনকৃতি সম্মান: রাজু মুখোপাধ্যায়
সেরা সমর্থক: রিপন মণ্ডল
সেরা ক্রীড়া সংগঠক: অমল কুমার মৈত্র (অ্যাথলেটিক্স ফেডারেশনের সচিব)
সেরা রেফারি: মিলন দত্ত
সেরা অ্যাথলিট: অর্চিতা বন্দ্যোপাধ্যায়
সেরা হকি খেলোয়াড়: অর্জুন শর্মা
সেরা উদীয়মান ফুটবলার: দীপেন্দু বিশ্বাস
সেরা ফরওয়ার্ড: জেমি ম্যাকলারেন
সেরা ফুটবলার: আপুইয়া
সেরা ক্রিকেটার: রণজ্যোৎ সিং খায়রা