Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

ভিনিসিয়াসকে সৌদি ধামাকা! ৩ হাজার কোটি টাকার প্রস্তাব নিয়ে কোমর বেঁধে ময়দানে আল আহলি

২০১৭ সালে মাত্র ১৬ বছর বয়সে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে আসেন ভিনি। সাড়াজাগানো প্রতিভার তখনই দাম ছিল প্রায় ৩৫০ কোটি টাকা। এরপর কেরিয়ারগ্রাফ শুধুই উর্ধ্বমুখী। 

ভিনিসিয়াসকে সৌদি ধামাকা! ৩ হাজার কোটি টাকার প্রস্তাব নিয়ে কোমর বেঁধে ময়দানে আল আহলি

ভিনিসিয়াস জুনিয়র

রূপক মিশ্র

শেষ আপডেট: 18 July 2025 15:19

দ্য ওয়াল ব্যুরো: অঙ্কটা এমনই যে, ‘চড়া দাম’ শব্দবন্ধটাও পানসে শোনাচ্ছে!

টাকার বান্ডিল নয়, রীতিমতো বস্তা হাতে রিয়াল মাদ্রিদের (Real Madrid) দুয়ারে টোকা মারল সৌদি আরব (Saudi Arabia)। তারকা উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রকে (Vinicius Junior) কাঁড়ি কাঁড়ি টাকার বিনিময়ে কিনে ফুটবল দুনিয়ায় ভূমিকম্প আনতে মরিয়া আল আহলি (Al Ahli)। ইতিমধ্যে পিলেচমকানো দর হাঁকা শুরু হয়ে গিয়েছে। হিসেব অনুযায়ী, ৩৫০ মিলিয়ন ইউরোমানে প্রায় ৩ হাজার ১৬০ কোটি টাকা! নেইমারের (Neymar) রেকর্ডকেও দশ গোল দিতে চলেছে এই চোখধাঁধানো প্রস্তাব।

যদিও ভিনিসিয়াস এর আগে একাধিকবার জানিয়েছেন, তিনি বের্নাবিউ ছাড়তে চান না। রিয়ালের সঙ্গেই নতুন চুক্তি নিয়ে আলোচনার টেবিলে বসতে রাজি। সেই কাজ শুরু হলেও এখনও দু’পক্ষ সই করেনি। আর তালেগোলে এরই ফায়দা নিতে ঢুকে পড়েছে সৌদি প্রো লিগ (Saudi Pro League)!

কাগজে-কলমে ২০২৭ সাল পর্যন্ত রিয়ালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ভিনি। তাই তাড়াহুড়ো নয়, বরং ধৈর্য ধরে পা টিপে টিপে এগচ্ছে তারা। প্রস্তাবটা পাঁচ বছরের। মোট অঙ্ক৮৬ হাজার ৪০০ কোটি টাকার কাছাকাছি (১ বিলিয়ন ইউরো)। চুক্তিপত্র এখনও ‘চূড়ান্ত’ নয়, খসড়াও প্রস্তুত হয়নি। শুধু ‘আগ্রহ’ জানানো হয়েছে।

প্রসঙ্গত, ভিনিসিয়াসকে নিয়ে আলোচনাটা কিন্তু নতুন নয়। গত এক বছর ধরেই সৌদি কর্তারাই ঠিক করে চলেছেন কবে, কীভাবে তাঁকে টেনে আনা যায়। এই মুহূর্তে ভিনির জন্য সবচেয়ে উৎসাহী ক্লাব আল আহলি। এশিয়ান চ্যাম্পিয়নস লিগ জিতেছে। রোনাল্ডো (আল নাসর), বেনজেমা (আল ইত্তিহাদ) বা একদা নেইমারের (আল হিলাল) মতো তারকাদের সই করানো ক্লাবগুলোর মতো এদেরও পেছনে আছে পিআইএফ বা সৌদি সরকারি বিনিয়োগ ফান্ডের বরাভয়।

আর এই প্রশ্রয়েই আল আহলি মনে করছে, এবার তাদের পালা। ভাগ্যের শিকে ছিঁড়তে চলেছে। ভিনিসিয়ুসকে তারা চাইছে 'সবচেয়ে বড় চমক' হিসেবে। সৌদি ক্রীড়ামন্ত্রকও নাকি সবুজ সংকেত দিয়েছে।

তবে সমস্যা একটাই। রিয়াল ও ভিনিসিয়াস—দুই শিবিরেই এখন পর্যন্ত শান্তিকল্যাণ। কারও মনে এতটুকু অসন্তোষ বা ক্ষোভ-বিক্ষোভ নেই। বিশেষজ্ঞদের মতে, চুক্তির মেয়াদ বাড়বেই। কিন্তু যতদিন পর্যন্ত না তা কলমের আঁচড় পড়ছে, ততদিন সৌদির আশা মরছে না।

প্রসঙ্গত, ২০১৭ সালে মাত্র ১৬ বছর বয়সে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়ালে আসেন ভিনি। সাড়াজাগানো প্রতিভার তখনই দাম ছিল প্রায় ৩৫০ কোটি টাকা। এরপর কেরিয়ারগ্রাফ শুধুই উর্ধ্বমুখী। ২০২১-২২ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের বিরুদ্ধে জেতানো গোল তাঁকে চূড়ায় তুলে দেয়। চলতি মরশুমে ব্যালন ডি-অর জেতার অন্যতম দাবিদার এখন রিয়ালের মূল স্তম্ভ। এমবাপে, বেলিংহ্যাম, রদ্রিগোদের পাশে জায়গা করে নিয়েছেন। নবাগতদের ভিড়েও রিয়ালের পোস্টার বয় হারিয়ে যাননি।

তবু সৌদি শিবির নিরস্ত নয়। হয় এখন, নয়তো ২০২৭-২৮ মরশুমের মধ্যেই তাঁকে নিজেদের ঘরে তুলতে চায় তারা। ভিনির বয়স ২৫ বছর। আল আহলি বোর্ড মনে করছে, ঠিক সময়ে… কেরিয়ারের পিক ফর্মে হাতে আসতে চলেছেন তিনি। গতবার আল হিলাল চেষ্টা করেও ২৫৭০ কোটি টাকায় এমবাপেকে নিতে পারেনি। এবার সৌদি রাজত্বে ভিনিকে সোনার মুকুট পরিয়ে ব্যর্থতার ক্ষত পুষিতে দিতে চাইছে আল আহলি। 


```