Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ব্লকবাস্টার লড়াইয়ে যুযুধান রিয়াল-পিএসজি, পুরনো ক্লাবের বিরুদ্ধে ঝলসে উঠতে মরিয়া এমবাপে

সাত বছর ধরে নাগাড়ে সাফল্য, ট্রফির পর ট্রফি, রেকর্ডের পর রেকর্ড… শেষে চর্চিত বিচ্ছেদ। কিলিয়ান এমবাপে ও ফরাসি ফুটবল ক্লাব পিএসজির (PSG) সম্পর্ক আদ্যন্ত ঘটনাবহুল, নাটকীয়। 

ব্লকবাস্টার লড়াইয়ে যুযুধান রিয়াল-পিএসজি, পুরনো ক্লাবের বিরুদ্ধে ঝলসে উঠতে মরিয়া এমবাপে

এমবাপে

শেষ আপডেট: 8 July 2025 15:09

দ্য ওয়াল ব্যুরো: সাত বছর ধরে নাগাড়ে সাফল্য, ট্রফির পর ট্রফি, রেকর্ডের পর রেকর্ড… শেষে চর্চিত বিচ্ছেদ। কিলিয়ান এমবাপে ও ফরাসি ফুটবল ক্লাব পিএসজির (PSG) সম্পর্ক আদ্যন্ত ঘটনাবহুল, নাটকীয়। সেই অধ্যায়ের নতুন কিস্তি লেখা হবে ক্লাব বিশ্বকাপে। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপে নামতে চলেছেন পুরনো ক্লাব পিএসজির বিরুদ্ধে।

পুনর্মিলনের মঞ্চ, আড়ালে বিতর্ক

২০২৪ সালের বিনা ট্রান্সফার ফি-তে রিয়াল মাদ্রিদে যোগ দেন ফরাসি ফুটবল তারকা। চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় পিএসজি কোনও অর্থ পায়নি। যার জেরে শুরু হয় তীব্র টানাপোড়েন। এমবাপের অভিযোগ ছিল, তাঁকে অনৈতিকভাবে আলাদা করে রাখা হয়েছে, অনুশীলন করতে দেওয়া হয়নি, এমনকি ২০২৩ সালের জাপান প্রি-সিজন সফর থেকেও বাদ দিয়েছে পিএসজি ম্যানেজমেন্ট। বকেয়া বেতন ও বোনাস বাবদ ৫৫ মিলিয়ন ইউরোর দাবিতে শুরু হয় আইনি লড়াই। বিতর্কের গনগনে আঁচ এখনও নেভেনি। সম্প্রতি, অনেক আগে দায়ের করা ‘মোরাল হ্যারাসমেন্টে'র অভিযোগ তুলে নেন এমবাপে। যদিও ফ্রান্সের প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, তদন্ত চলছে। কিছুই বদলায়নি।

রিয়ালে নতুন জীবন, নতুন লক্ষ্য

রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মরশুমে ঝলসে না উঠলেও ঝলক দেখিয়েছেন এমবাপে। ৫৬ ম্যাচে ৪৩ গোল। বুঝিয়ে দিয়েছেন, কেন তিনি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। যদিও ক্লাব বিশ্বকাপে এখনও পর্যন্ত এমবাপের জোড়া বুট নিষ্প্রভ। গ্রুপ পর্বে পেটের সংক্রমণে খেলতে পারেননি, হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কোয়ার্টারে বরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে নামেন, আর সংযুক্ত সময়ে অসাধারণ ওভারহেড কিকে করেন জয়সূচক গোল।

সেমিফাইনালের হাইভোল্টেজ লড়াইয়ে নামার আগে রিয়াল কোচ জাবি আলোনসো বলেন, ‘এমবাপে একশো শতাংশ ফিট না হলেও নামতে পারবে। অন্তত আমি তো আশাবাদী।’

এমবাপের বদলে নতুন মুখ

ফ্রান্সের ফুটবল তারকার অনুপস্থিতিতে ২০ বছর বয়সি গঞ্জালো গার্সিয়া নজর কাড়ছেন। পাঁচটি ম্যাচে চারটি গোল। রীতিমতো আলোচনায় ডর্টমুন্ডের বিরুদ্ধে করা নজরকাড়া গোল। পিএসজির বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

পিএসজি এখন আর 'চ্যাম্পিয়নস লুজার' নয়

যারা এমবাপে থাকাকালীন বারবার কোচ বদলে, তারকার বিকল্প মহাতারকাদের কিনে, প্রভূত বিনিয়োগেও ইউরোপিয়ান ট্রফি জিততে পারেনি, সেই ক্লাবই তাঁর বিদায়ের ঠিক পরপর ইতিহাস গড়েছে। চলতি সিজনে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ঘরে আনে পিএসজি। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পায় বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে, তাও দুই ফুটবলার—উইলিয়াম প্যাচো ও লুকাস হার্নান্দেজ লাল কার্ড দেখার পর! কোচ লুইস এনরিকে দলের এই হার-না-মানা স্পিরিটকেই সামনে টেনেছেন। বলেছেন, ‘ফাইনালে যাওয়াটাই আসল। প্রতিপক্ষ কে, সেটা নিয়ে ভাবছি না!’

দুই কোচ, দুই মস্তিষ্কের লড়াই

জাবি আলোনসোর রিয়াল ইতিমধ্যে নানা ছকে খেলেছে—কখনও চার ডিফেন্ডারে, কখনও তিনজন সেন্টার ব্যাক। একদিকে আলোনসো—যিনি বেয়ার লেভারকুজেনে রেকর্ড গড়ে এসেছেন। অন্যদিকে এনরিকে—রিয়ালের চিরশত্রু  বার্সেলোনার ঘরের ছেলে। লড়াই শুরুর আগেই বক্স অফিস হিট!

শেষবার কবে এমবাপে খেলেছিলেন পিএসজির বিরুদ্ধে?

তখন তিনি খেলতেন মোনাকোর হয়ে—২০১৭ সালে। এরপরই যোগ দেন প্যারিসে। দু'হাত ভরে সাফল্য আসে। ফ্রান্সের জার্সি গায়ে জেতেন বিশ্বকাপও। এখন সময়ের চাকা ঘুরেছে। সতেরোর পর ফের সামনে পিএসজি, তবে এবার জার্সির রং দুধসাদা!

ম্যাচের সময়: ভারতীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে বারোটা

ভেন্যু: সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলস


```