Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ পিএসজির পথের কাঁটা মেসির মায়ামি, আটলান্টার ‘মিলনমেলা’য় নামার আগে আবেগপ্রবণ এনরিকে

মেসির জন্য আলাদা কোনও পরিকল্পনা? দলগতভাবে আটকানোর চেষ্টা করবেন? নাকি ম্যান মার্কিং? 

আজ পিএসজির পথের কাঁটা মেসির মায়ামি, আটলান্টার ‘মিলনমেলা’য় নামার আগে আবেগপ্রবণ এনরিকে

এনরিকে ও মেসি

শেষ আপডেট: 29 June 2025 16:55

দ্য ওয়াল ব্যুরো: ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে পুরনো ক্লাব প্যারিস সঁ জরমেঁর মুখোমুখি হওয়ার আগে কি আবেগঘন লিওনেল মেসি?

আর্জেন্তিনীয় তারকা কিছু স্বীকার না করলেও অন্তত এমনটাই মনে করছেন পিএসজি কোচ লুই এনরিকে। ঘটনাচক্রে পেপ গোয়ার্দিওলা বার্সেলোনার মসনদ ছাড়ার পর মেসিকে কোচিং করানোর সুযোগ পান স্পেনীয় ম্যানেজার। তারপর বার্সার গদি ছেড়ে কিছু সময় বিরতি নিয়ে যোগ দেন স্পেনের জাতীয় দলে। তারপর প্যারিসের দায়িত্বে।

অন্যদিকে লিও মেসি বার্সা ছেড়ে প্রথমে পিএসজিতে। ২০২১ সালে প্যারিসের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হন। তারপর মার্কিন মুলুকে পাড়ি। চলতি মরশুমেও নেমেছেন ইন্টার মায়ামির হয়ে।

ক্লাব ওয়ার্ল্ড কাপের শেষ ষোলোর লড়াইয়ে এবার পিএসজির সামনে ইন্টার মায়ামি। আজ ভারতীয় সময় রাত সাড়ে ন’টায় ম্যাচ। তার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লুই এনরিকে বলেন, ‘আমার কাছে এই খেলাটা অনুভূতির দিক দিয়ে স্পেশাল। ক্লাবের জন্য তো বটেই, লিওর সঙ্গে যারা খেলেছে, প্রত্যেকের কাছে আলাদা অভিজ্ঞতা হতে চলেছে।’

শুধুই কি মেসি? আজ আটলান্টার ময়দান হয়ে উঠতে চলেছে ছোটখাটো মিলনমেলা! ইন্টার মায়ামির কোচ জাভিয়ের ম্যাসচেরানো থেকে শুরু করে জার্সি গায়ে লুই সুয়ারেজ, সার্জিও বাসকুয়েতস—সবাই যে এনরিকের একদা ছাত্র! ২০১৫ সালে তারকাখচিত বার্সেলোনা জিতেছিল চ্যাম্পিয়নস লিগ। আর সেই টিমের কুর্সি সামলেছিলেন স্প্যানিশ কোচ। বল পায়ে বাসকুয়েতসের অভিনব কন্ট্রোল, মেসির ড্রিবলিং, ডিফেন্স চেরা পাস—কোনওটাই এনরিকের অজ্ঞাত নয়। কিন্তু বয়সের ভার কি ফ্যাক্টর হয়ে উঠতে পারে? আজ কি সেই স্বর্ণযুগের চেনা ফর্মে রয়েছেন সুয়ারেজরা?

এনরিকে যদিও সমীহর সুরেই বললেন, ‘ওদের পা থেকে যদি বল ছিনিয়ে নিতে না পারি, তাহলে আমাদের ভুগতে হতে পারে। কারণ, বাসকুয়েতস সেই আগের মতোই আছে, মেসিও বদলায়নি। লুই সুয়ারেজের শেষ ম্যাচে করা গোলও আশা করি আপনারা দেখেছেন। সবার উপরে ওদের কোচের আসনে ম্যাসচেরানো! তাই সব মিলিয়ে আমাদের কাছে এই ম্যাচ বেশ চ্যালেঞ্জিং। সদ্য চ্যাম্পিয়নস লিগ জিতেছি। কিন্তু এখনও যে উন্নতি করতে পারি—এই খিদেটাই আমাদের ময়দানে দেখাতে হবে।’

মেসির জন্য আলাদা কোনও পরিকল্পনা? দলগতভাবে আটকানোর চেষ্টা করবেন? নাকি ম্যান মার্কিং? এনরিকের জবাব, ‘মেসি যে কোনও খেলোয়াড়কে ড্রিবল করতে পারে। যদি আমরা ওকে আটকাতে চাই, তাহলে সেটা একজনের পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা খতম! যৌথভাবে আটকানোর চেষ্টা চালাব!’ 


```