Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

Asian Cup Qualifiers: নিয়মরক্ষার ম্যাচে হংকংকে হারাল ভারত, একমাত্র প্রাপ্তি রায়ান উইলিয়ামস

এই জয়ের সুবাদে পাঁচ পয়েন্ট নিয়ে শেষ হল অভিযান। ভারত এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ। কিন্তু গ্রুপের অন্তিম ম্যাচে ইতিবাচক দিক একটাই—রায়ান উইলিয়ামসের দায়বদ্ধ পারফরম্যান্স।

Asian Cup Qualifiers: নিয়মরক্ষার ম্যাচে হংকংকে হারাল ভারত, একমাত্র প্রাপ্তি রায়ান উইলিয়ামস

রায়ান উইলিয়ামস

রূপক মিশ্র

শেষ আপডেট: 1 April 2026 11:51

দ্য ওয়াল ব্যুরো: ফলাফলের দিক থেকে খুব বেশি গুরুত্ব ছিল না। ভারত (India) আগেই ছিটকে গিয়েছিল এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup 2027) যোগ্যতা পর্ব থেকে। তবু শেষ ম্যাচে জয়ের হাসি হাসল কোচ খালিদ জামিলের (Khalid Jamil) দল। কোচির মাঠে ২-১ গোলে হারিয়ে দিল হংকংকে (Hong Kong)। যদিও স্কোরলাইনের থেকেও সবার নজরে একটাই মুখ… অভিষেকেই জ্বলে ওঠা রায়ান উইলিয়ামস (Ryan Williams)

অভিষেকেই গোল

ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় ভারত। গোল করেন উইলিয়ামস। মনবীর সিংয়ের (Manvir Singh) পাস থেকে প্রথম টাচেই বল জালে। এটাই ভারতীয় ফুটবল দলের ইতিহাসে কোনও অভিষেককারীর দ্রুততম গোল। নতুন নম্বর ১০ আর প্রথম ম্যাচেই আগাগোড়া প্রভাব—দুরন্ত পারফরম্যান্স বুঝিয়ে দিল রায়ান আদতে আন্তর্জাতিক মানের ফুটবলার।

আক্রমণে গতি, তবু ধারাবাহিকতা নেই

গতকাল কোচির ময়দানে উইলিয়ামস, মনবীর, লালিয়ানজুয়ালা ছাংতে (Lallianzuala Chhangte) ও লিস্টন কোলাসোর (Liston Colaco) আক্রমণভাগ হংকংয়ের রক্ষণকে বারবার চাপে ফেলে। মাঝমাঠে আনোয়ার আলি (Anwar Ali) ও আপুইয়া (Apuia) দায়িত্ব সামলান। তবে ম্যাচে নিয়ন্ত্রণ থাকলেও গোলের সংখ্যা বাড়াতে পারেনি ভারত। এটাই বড় সমস্যা—সুযোগ জমছে, কিন্তু শেষটা ঠিকমতো হচ্ছে না।

আকাশের প্রথম গোল, ম্যাচে সিলমোহর

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান বাড়ান আকাশ মিশ্র (Akash Mishra), করেন নিজের প্রথম আন্তর্জাতিক গোল। লম্বা থ্রো থেকে বক্সে গোলমালের ফায়দা তুলে বল জালে জড়ান। ২-০-তে এগিয়ে যায় ভারত। ম্যাচ তখন অনেকটাই নিয়ন্ত্রণে। যদিও ৬৫ মিনিটে গোল শোধ করে হংকং। গোলদাতা এভারটন কামারগো (Everton Camargo)। এরপর কিছুটা চাপ বাড়লেও ভারতীয় রক্ষণে খামতি নজরে আসে। তবে শেষ পর্যন্ত লিড হাতছাড়া হয়নি।

এই জয়ের সুবাদে পাঁচ পয়েন্ট নিয়ে শেষ হল অভিযান। ভারত এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ। কিন্তু গ্রুপের অন্তিম ম্যাচে ইতিবাচক দিক একটাই—রায়ান উইলিয়ামসের দায়বদ্ধ পারফরম্যান্স। আগামী দিনে ভারতীয় দলের আক্রমণে নতুন ভরসা তিনি—এই ইঙ্গিত গতাকাল স্পষ্ট।


```