Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

ভারতের ময়দানে নামতে চলেছেন রোনাল্ডো? এএফসি চ্যাম্পিয়নস লিগের ড্র উসকে দিল সম্ভাবনা!

যদি রোনাল্ডো সত্যিই ভারতে আসেন, সেক্ষেত্রে ২০১৪ সালে গড়ে ওঠা এফসি গোয়ার ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে মর্যাদার লড়াই। ভারতীয় ফুটবলের তুলনামূলক নবীন এই ক্লাব সম্প্রতি ওমানের আল সিবকে ২-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে জায়গা করে নিয়েছে। সেই ম্যাচে গোল করেছিলেন দেজান দ্রাজিক ও হাভিয়ের সিভেরিও।

ভারতের ময়দানে নামতে চলেছেন রোনাল্ডো? এএফসি চ্যাম্পিয়নস লিগের ড্র উসকে দিল সম্ভাবনা!

রোনাল্ডো

রূপক মিশ্র

শেষ আপডেট: 15 August 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো: সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে, ডিসেম্বর মাসে, লিওনেল মেসি (Lionel Messi) ভারতে আসতে চলেছেন। তার আগেই কি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এদেশে পা রাখবেন (Ronaldo in India)? শুক্রবার এএফসি চ্যাম্পিয়নস লিগ টু (AFC Champions League Two) ড্রয়ের পর এমন জল্পনা দানা বেঁধেছে। তার কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসের (Al Nassr) এবার এফসি গোয়ার (FC Goa) সঙ্গে রয়েছে একই গ্রুপে (গ্রুপ ডি)। বাকি দুই প্রতিপক্ষ ইরাকের আলজাওরা ও তাজিকিস্তানের এফসি ইস্তিকলল। শুক্রবারের বাছাইয়ের পর আলোচনায় একটাই প্রশ্ন—ভারতের ময়দানে কি রোনাল্ডোকে খেলতে দেখা যাবে?

যদিও বিশেষজ্ঞদের মতে, এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ, শোনা যাচ্ছে, পর্তুগিজ তারকার চুক্তিতে প্রতিযোগিতার কিছু অ্যাওয়ে ম্যাচে ভ্রমণ সংক্রান্ত সীমাবদ্ধতার ধারা রয়েছে। তবে ফিট থাকলে রোনাল্ডোর হোম ম্যাচে খেলার কোনও বাধা নেই। সেক্ষেত্রে তিনি অবশ্যই এফসি গোয়ার বিপক্ষে আল নাসেরের ঘরের মাঠে নামবেন। যা আয়োজিত হবে রিয়াধে। নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে হোম-অ্যাওয়ে ফরম্যাটে প্রতিটি দলের দু’বার করে পরস্পরের মুখোমুখি হওয়ার কথা।

যদি রোনাল্ডো সত্যিই ভারতে আসেন, সেক্ষেত্রে ২০১৪ সালে গড়ে ওঠা এফসি গোয়ার ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে মর্যাদার লড়াই। ভারতীয় ফুটবলের তুলনামূলক নবীন এই ক্লাব সম্প্রতি ওমানের আল সিবকে ২-১ গোলে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে জায়গা করে নিয়েছে। সেই ম্যাচে গোল করেছিলেন দেজান দ্রাজিক ও হাভিয়ের সিভেরিও।

দেশের অন্য ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে গ্রুপ সি-তে। তাদের সঙ্গী ইরানের সেপাহান এসসি, জর্ডানের আল হুসেইন এবং তুর্কমেনিস্তানের আহাল এফসি। আইএসএল শিল্ড জেতার সুবাদেই বাংলার দল এই প্রতিযোগিতায় সরাসরি প্রবেশাধিকার পেয়েছে।

প্রসঙ্গত, গত সিজনে আল নাসের খেলেছিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে। রোনাল্ডো সেখানে তিনটি অ্যাওয়ে ম্যাচ (এস্তেগলাল এফসি, আল-গারাফা ও ইয়োকোহামা এফ মারিনোসের বিপক্ষে) খেলেছিলেন। তবে ঘরের বাইরে দু’টি ম্যাচে তিনি নামেননি। আর একটি মিস করেছিলেন চোটের কারণে। শেষ ষোলোর অ্যাওয়ে লেগেও অংশ নেননি সিআরসেভেন।

এবারের গ্রীষ্মে রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অনেকেই ধরে নেন, ছাব্বিশের বিশ্বকাপের আগে হয়তো যুক্তরাষ্ট্রে চলে যাবেন। কিন্তু সব জল্পনা থামিয়ে গত মাসেই আল নাসরের সঙ্গে নয়া চুক্তিতে সই করে সৌদিতেই রয়ে যান পর্তুগিজ তারকা।


```