Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বাংলার নয়, শনিবাসরীয় ডার্বিতে ভিন রাজ্যের রেফারি

আইএফএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি ডুরান্ড কাপ খেলাতে ব্যস্ত বাংলার প্রথমসারির রেফারিরা। তাই ডার্বির জন্য যোগ্য রেফারি না পাওয়ার কারণে শনিবারের ডার্বিতে থাকবেন ভিন রাজ্যের রেফারি।

বাংলার নয়, শনিবাসরীয় ডার্বিতে ভিন রাজ্যের রেফারি

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 25 July 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার কল্যাণীতে হওয়ার কথা ছিল কলকাতা ফুটবল লিগের (CFL) মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohunbagan vs East Bengal) ম্যাচ। কিন্তু অল্প সময়ের মধ্যে নিরপত্তা ব্যবস্থা আয়োজন করা সম্ভব নয় বলে পিছিয়ে দেওয়া হয় ডার্বি। এরপর আইএফএ (IFA) ও নদিয়া জেলার পুলিশ কর্তাদের মধ্যে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় ২৬ জুলাই (শনিবার) কল্যাণীতেই অনুষ্ঠিত হবে এই মেগা ম্যাচ।

ডার্বি উপলক্ষে কল্যাণী স্টেডিয়ামের নিরাপত্তা বাড়াতে কাজের প্রস্তুতি গত কয়েক দিন ধরেই তুঙ্গে রয়েছে। পাশাপাশি চলছে মাঠ প্রস্তুতির শেষ মুহূর্তের কাজ। 

তবে মরশুমের প্রথম ডার্বিতে নামার আগে কিছুটা হলেও হতাশ লাল-হলুদ সমর্থকরা। এবারের লিগে খুব একটা ভাল জায়গায় নেই তাদের প্রিয় ক্লাব। লিগে চার ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট পেয়েছে মশাল ব্রিগেড। ডার্বিতে নামার আগে শেষ ম্যাচে তারা হেরে গিয়েছিল পাঠচক্রের কাছে। 

এদিকে মোহনবাগান শিবিরে এখন ফুরফুরে মেজাজ। নিজেদের গ্রুপে তারা রয়েছে দ্বিতীয় স্থানে। পাঁচ ম্যাচে দশ পয়েন্ট নিয়ে ডার্বিতে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী মেরিনার্স। 

গোষ্ঠ পাল সরণির ক্লাব সূত্রে জানা গিয়েছে, ডার্বিতে সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে পারে সিনিয়র দলের বেশ কিছু ফুটবলারকে। কিয়ান নাসিরি, সুহেল ভাট, দীপেন্দু বিশ্বাস, গ্লেন মার্টিন্স ও অভিষেক সূর্যবংশীর নাম লিগের দলে নথিভুক্ত করিয়েছে মোহনবাগান। কিয়ান, সুহেল, দীপেন্দু, গ্লেনরা গত এক সপ্তাহ ধরেই রিজার্ভ দলের সঙ্গে অনুশীলন করছেন। তবে এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি তাঁরা। অভিষেক সূর্যবংশীও বৃহস্পতিবার অনুশীলন করেছেন সিনিয়র দলের সঙ্গে।

ইস্টবেঙ্গলও মর্যাদার লড়াইয়ে সিনিয়র দলের উপরই ভরসা রাখবে বলে জানা গিয়েছে। দুদিন আগেই পাঁচ গোলে জিতে ডুরান্ড কাপ অভিযান শুরু করেছে লাল-হলুদ। তারা চাইছে ডার্বিতেও সেই পারফরম্যান্স ধরে রাখতে। লিগে পরপর তিন ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর রিজার্ভ দলের কোচ বিনো জর্জ জানিয়েছিলেন, দলের হাল শুধরে নেওয়ার জন্য সিনিয়র স্কোয়াড থেকে প্লেয়ার চাইবেন তিনি। এবার লিগে প্রভাত লাকড়ার মতো সিনিয়র দলের সদস্যকে দেখা গিয়েছে লাল-হলুদ জার্সিতে। তাছাড়া জেসিন টিকে, তন্ময় দাস, সুমন দে’র মতো ফুটবলাররাও এখন প্র্যাকটিস করেন সিনিয়র দলের সঙ্গেই। পাশাপাশি শনিবাসরীয় ডার্বির জন্য সিনিয়র দল থেকেও বেশ কিছু ফুটবলারকে নথিভুক্ত করিয়েছে মশাল ব্রিগেডসেই তালিকায় রয়েছেন দেবজিৎ মজুমদার, ডেভিড লালহানসাঙ্গা, এডমুন্ড লালরিনডিকা, মার্তণ্ড রায়না, লালরামসাঙ্গা এবং মার্ক জোথানপুইয়া।

এদিকে, আইএফএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি ডুরান্ড কাপ খেলাতে ব্যস্ত বাংলার প্রথমসারির রেফারিরা। তাই ডার্বির জন্য যোগ্য রেফারি না পাওয়ার কারণে শনিবারের ডার্বিতে থাকবেন ভিন রাজ্যের রেফারি। তবে সহযোগী রেফারিরা সকলেই বাংলার। 


```