Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

Eng vs Ind: ভারতকে সিরিজে টিকে থাকতে হল প্রয়োজন ‘বিরাট মানসিকতা’, বললেন ভন

ভারত এবং শুভমানকে তৃতীয় দিনে সেই ‘বিরাট মানসিকতা’ নিয়ে আসতে হবে। দিনটি জিততে হবে। 

Eng vs Ind: ভারতকে সিরিজে টিকে থাকতে হল প্রয়োজন ‘বিরাট মানসিকতা’, বললেন ভন

মাইকেল ভন

সৌম্য বাগচী

শেষ আপডেট: 25 July 2025 14:05

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ড-ভারত চলতি টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ চলছে ম্যাঞ্চেস্টারে (England vs India Fourth Test, Manchester)। ১-২ ব্যবধানে পিছিয়ে থেকে এই টেস্ট খেলছে ভারত। তবে এই ম্যাচের প্রথম দুই দিনের গতিবিধি দেখে মনে হচ্ছে, বড় কোনও অঘটন না হলে সিরিজে আরও পিছিয়ে পড়বে টিম ইন্ডিয়া। পাশাপাশি ঋষভ পন্থের চোট ভারত শিবিরকে মানসিক ভাবে আরও পিছিয়ে দিয়েছে।

চতুর্থ টেস্টে ইংল্যান্ডের দুই ওপেনার ওভার প্রতি পাঁচ রানের বেশি তুলে ১৬৬ রানের পার্টনারশিপ গড়েন ভারতীয় বোলারদের হতোদ্যম করে দিয়ে। ইংল্যান্ডের ব্যাটিং দেখে প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন, বোলিং ও ফিল্ডিংয়ের ক্ষেত্রে শুভমান গিলের কৌশলগত ভুল ছিল। বোলিং অনুযায়ী ফিল্ডিং সাজানো হয়নি। সেই সঙ্গে তাঁর অভিমত, জসপ্রীত বুমরাহকে ভুল প্রান্ত থেকে ব্যবহার করার খেসারত দিতে হয়েছে টিম ইন্ডিয়াকে।

এদিকে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন (Michael Vaughan) বলেছেনভারতের টিকে থাকার জন্য 'বিরাট মানসিকতা' প্রয়োজন। ক্রিকবাজে দীনেশ কার্তিকের সঙ্গে কথোপকথনে ভন বলেছেন, চলতি সিরিজে সফরকারীরা - ব্যবধানে পিছিয়ে রয়েছে। ম্যাঞ্চেস্টারে তৃতীয় দিন শেষেই বোঝা যাবে, ভারত সিরিজে আবার ফিরে আসবে, নাকি আরও পিছিয়ে পড়বে। তবে সিরিজে ফিরতে গেলে ভারতের আরও আক্রমণাত্মক হয়ে উঠতে হবে বিরাট মানসিকতা নিয়ে। শেষ টেস্টটি এখনও বাকি থাকা সত্ত্বেও সিরিজে টিকে থাকার জন্য ভারতকে আরও দৃঢ় মানসিকতা দেখাতে হবে।

ভন বলেছেন, তৃতীয় দিনে সিরিজের নিষ্পত্তি হয়ে যাবে। যদি ইংল্যান্ডের কাছে দিনটি দুর্দান্ত হয়, আমার মনে হয় তারা এই টেস্ট ম্যাচটি জিতবে এবং সিরিজটি শেষ হয়ে ধুলোয় মিশে যাবে। ভারত এবং শুভমানকে তৃতীয় দিনে সেই বিরাট মানসিকতা নিয়ে আসতে হবে। দিনটি জিততে হবে। যদি তারা আগামীকাল জিততে পারে, তাহলে সিরিজ জীবন্ত থাকবে। আর যদি তারা হেরে যায়, তবে সব শেষ।


```