Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

তিন বিদেশির সঙ্গে চুক্তি সম্পন্ন লাল-হলুদের, কলকাতায় এলেন প্যালেস্তাইনের রশিদ

এই তিন ফুটবলারের মধ্যে রশিদ বৃহস্পতিবার রাতে কলকাতায় পা রেখেছেন। 

তিন বিদেশির সঙ্গে চুক্তি সম্পন্ন লাল-হলুদের, কলকাতায় এলেন প্যালেস্তাইনের রশিদ

মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ, কেভিন সিবিলে

সৌম্য বাগচী

শেষ আপডেট: 18 July 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: আইএসএল নিয়ে চলছে টালবাহানা। আপাত স্থগিত রাখা হয়েছে ভারতের এই শীর্ষ ফুটবল টুর্নামেন্ট। তবে চুপ করে বসে নেই ইস্টবেঙ্গল (East Bengal)। তারা কিন্তু দল গোছানোর কাজ ভাল মতোই শুরু করে দিয়েছে।

আসলে সর্বভারতীয় ফুটবলে গত কয়েক মরশুম মানেই ইস্টবেঙ্গলের ধারাবাহিক ব্যর্থতা আর সমর্থকদের হতাশা। এবার সমর্থকদের মুখে হাসি ফোটাতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। তাই গত মরশুম শেষ হওয়ার পরই তারা শুরু করে দিয়েছে দল গোছানোর কাজ। দলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ ও ডিরেক্টর অব ফুটবল থাংবোই সিংতোর পরামর্শ অনুযায়ী পদ্মা পাড়ের ক্লাব ইতিমধ্যে বেশ কিছু ফুটবালরের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলেছে।

এর আগে চুক্তি সম্পন্ন করা হয়েছিল পিভি বিষ্ণু, বিপিন রাই, এডমুন্ড লালরিনডিকা–সহ বেশ কিছু ভারতীয় ফুটবলারের সঙ্গে। এবার ইস্টবেঙ্গল চুক্তি শুরু করল বিদেশি ফুটবলারদের সঙ্গেও।  

শুক্রবার ইমামি ইস্টবেঙ্গল এফসি ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা (Miguel Figueira), প্যালেস্তাইনেরজাতীয় দলেরমিডফিল্ডার মহম্মদ রশিদ (Mohammed Rashid) এবং আর্জেন্টাইন ডিফেন্ডার কেভিন সিবিলেকে (Kevin Sibille) ২০২৫-২৬ মরশুমের জন্য চুক্তিবদ্ধ করে দলের শক্তি বৃদ্ধি করল এই তিন ফুটবলারের মধ্যে রশিদ বৃহস্পতিবার রাতে কলকাতায় পা রেখেছেন। 

লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে মিগুয়েল ৮ নম্বর জার্সিরশিদ ৭৪ নম্বর জার্সি এবং সিবিলে ৬ নম্বর জার্সি পরবেন। দলের বিদেশী ত্রয়ীকে স্বাগত জানিয়ে ইস্টবেঙ্গলের ফুটবল প্রধান থাংবোই সিংতো বলেন, “মিগুয়েল, রশিদ এবং কেভিন সকলেই নিজেদের প্রমাণ করেছে আন্তর্জাতিক স্তরে। তাঁদের যোগদানে দলের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে। কোচ অস্কার এই খেলোয়াড়দের পেতে চেয়েছিলেন কারণ তিনি মনে করছেন, তাঁর পরিকল্পনার সঙ্গে এই তিন ফুটবলার মানিয়ে নিতে পারবেন। আমরা তাঁদের গুণমান সম্পর্কে আত্মবিশ্বাসী এবং বিশ্বাস করি তাঁরা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারবেন

মিগুয়েল ফিগুয়েরা, একজন বহুমুখী মিডফিল্ডার। তিনি তাঁর সৃজনশীলতা এবং রক্ষণাত্মক মনোভাবের জন্য পরিচিত। এর আগেও তিনি অস্কারের কোচিংয়ে খেলেছেন বাংলাদেশের বসুন্ধরা কিংসে। টানা তিনটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেতাব জেতার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়াও বসুন্ধরার হয়ে টানা দুটি ইন্ডিপেন্ডেন্স কাপ জিতেছেন তিনি। দীর্ঘকায় এই মিডফিল্ডার বসুন্ধরায় যোগদানের আগে ব্রাজিলিয়ান সিরি বি ক্লাব গোইয়াস ইসির প্রতিনিধিত্ব করেছিলেন। বসুন্ধরায় থাকাকালীন মিগুয়েল ৬৪ ম্যাচে ৩৭টি গোল এবং ২৬টি অ্যাসিস্ট করেছেন।

প্যালেস্তাইনের জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স রয়েছে মহম্মদ রশিদের। গত বছরের এএফসি এশিয়ান কাপে প্যালেস্তাইনকে রাউন্ড অ ১৬-তে পৌঁছতে এই মিডফিল্ডারের ভূমিকা ছিল অনস্বীকার্য। ৩০ বছর বয়সি রশিদ ইন্দোনেশিয়ান সুপার লিগের দল পার্সেবায়া সুরাবায়ার হয়ে ৩৩টি ম্যাচ খেলেছেন এবং ৬টি গোল করেছেন। দূরপাল্লার শটে তাঁর গোল করার ক্ষমতা রয়েছে। তার আগের ক্লাবগুলির মধ্যে রয়েছে বালি ইউনাইটেড (ইন্দোনেশিয়া), জাবাল আল-মুকাবের (প্যালেস্তাইন), স্মোহা এসসি (মিশর), পার্সিব বান্দুং (ইন্দোনেশিয়া), আল-জিল (সৌদি আরব), শাবাব আল-বিরেহ (প্যালেস্তাইন) এবং হিলাল আল-কুদস (প্যালেস্তাইন)। 

এদিকে মর্যাদাপূর্ণ রিভার প্লেট অ্যকাডেমি থেকে উঠে আসা কেভিন সিবিলে স্প্যানিশ ক্লাব এসডি পনফেরাডিনা থেকে লাল-হলুদ ব্রিগেডে যোগ দিয়েছেন। সিবিলে অ্যাটলেটিকো বালিয়ারেস, সিডি ক্যাসেলন এবং ভ্যালেন্সিয়া বি-এর হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০২৪-২৫ মরশুমে ২৬ বছর বয়সি এই খেলোয়াড় পনফেরাডিনার হয়ে ৩২টি ম্যাচে ২,৬০২ মিনিট সময় খেলেছিলেন। 

ইস্টবেঙ্গলের হেড স্যার ব্রুজোঁ বলছেন, “মিগুয়েল খেলা বদলে দিতে পারে। ও কেরিয়ারের সেরা ফর্মে আছে। কেভিন ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রশিদ খুবই শক্তিশালী ডিফেন্সিভ মিডফিল্ডার। বল দখল করতে পারে, দলকে নেতৃত্বও দিতে পারে। তাছাড়া ওর দূরপাল্লার শটে গোল করার ক্ষমতাও আছে।”

তিন ফুটবলারই খুশি লাল-হলুদ ব্রিগেডে যোগ দিতে পেরে। মিগুয়েল বলছেন, “সমর্থকদের জন্য ট্রফি জিততে চাই।” রশিদের বক্তব্য, “আমি লাল-হলুদ পরিবারে যোগ দিয়ে গর্ব অনুভব করছি।” আর সিবিলে বলছেন, ইস্টবেঙ্গলের সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি।


```