হাসিনের প্রতিবেশী ডালিয়া খাতুন তারঁ বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন, যার মধ্যে রয়েছে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হয়রানির অভিযোগ।

হাসিন জাহান ও তাঁর মেয়ে
শেষ আপডেট: 18 July 2025 17:00
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটার মহম্মদ সামির (Mohammed Shami) সঙ্গে বিচ্ছেদের পর থেকেই হাসিন জাহান (Hasin Jahan) শিরোনামে রয়েছেন। কখনও তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট, কখনও সামির বিরুদ্ধে তাঁর বক্তব্য নিয়ে উত্তাল হয়েছে নেটদুনিয়া। সম্প্রতি আদালতে খোরপোশ মামলায় নিজের দাবি আদায় করেছেন হাসিন। এবার ফের তিনি খবরের শিরোনামে।
তবে এবার হাসিন অভিযোগকারিণী নন, তাঁর বিরুদ্ধেই তোলা হয়েছে অভিযোগ। সেই সঙ্গে সমস্যায় নাম জড়িয়েছে সামি ও হাসিনের কন্যারও। তাঁদের দু’জনের বিরুদ্ধেই পুলিশে অভিযোগ (Complain) দায়ের করা হয়েছে।
शम्मी की पत्नी सुर्खियों में आने वाली है पूरा मीडिया बाकी सब छोड़ छाड़ के इस खबर पर आयेगा pic.twitter.com/P3EZP2NyYa
— Gurpreet Garry Walia (@garrywalia_) July 17, 2025
সামির মেয়ে এবং হাসিন জাহানের বিরুদ্ধে এবার অভিযোগ করেছেন তাঁদের প্রতিবেশীরা (Neighbour)। এই নিয়ে মামলাও করা হয়েছে। হাসিনের প্রতিবেশী ডালিয়া খাতুন তারঁ বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন, যার মধ্যে রয়েছে খুনের চেষ্টা (Attempt to Murder), অপরাধমূলক ষড়যন্ত্র এবং হয়রানির অভিযোগ।
সোশ্যাল মিডিয়ায় হাসিন জাহান এবং তাঁর মেয়ের একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাসিন একটি রাস্তায় চিৎকার-চেঁচামেচি করছেন এবং একজন মহিলা তাঁর ভিডিও তুলছেন। হাসিন জাহাকেও দেখা গিয়েছে নিজের মোবাইলে ভিডিও তুলতে। এই সময় হাসিনের মেয়েকেও তাঁর সঙ্গে দেখা যাচ্ছে। পাশাপাশি দেখা গিয়েছে হাসিনের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হচ্ছে প্রতিবেশী মহিলার।
জানা গিয়েছে, এই বিষয়টি বীরভূম জেলার সিউড়ি গ্রামের একটি জমির সঙ্গে সম্পর্কিত। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে যে, বিষয়টি ৫ নম্বর ওয়ার্ডের। যেখানে হাসিন জাহান জমিতে নির্মাণের কাজ শুরু করেছিলেন। এই জমিটি তাঁর মেয়ে আরসির নামে। তাঁর প্রতিবেশী এই নির্মাণের বিরোধিতা করে বলেছিলেন, এটি একটি বিতর্কিত জমি। তাই এখানে কোনও কিছু করা অবৈধ।